সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

রংপুরে ন্যায় বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের বক্তিয়ারপুরে মেয়ের বাবার বিরুদ্ধে বিয়ের দাবিতে মেয়েকে প্রেমিকের বাড়িতে রেখে আসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছেলের পরিবার বাড়িঘর লুটপাট ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল বৃহস্পতিবার রিপোর্টার্স ক্লাব রংপুর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী (ছেলের মা) শাহিনা আক্তার জানান, পার্শবর্তি এলাকার সামছুল আলমের মেয়ে সোনিয়া আক্তার আমার ছেলে শাকিলকে পছন্দ করে জানিয়ে সামছুল আলম আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে।

কিন্তু আমার ছেলের ওই মেয়ের সঙ্গে কোনো সর্ম্পক নেই। তাই আমরা বিয়েতে অসম্মতি জানাই। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন সামছুল আলম সেদিনই বড় ধরণের ক্ষতির হুমকি দেন। তাঁর মেয়েকে আমার বাড়িতে রেখে পুলিশে খবর দিয়ে জেলের ভাত খাওয়াবে বলেও জানান। এর প্রেক্ষিতে আমার পরিবারের নিরাপত্তার জন্য রংপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত হাজিরহাট মেট্রো রংপুর এ গত ২ ফেব্রুয়ারী তারিখে আবেদন করি। শাহিনা বেগম বলেন, এদিকে গত মঙ্গলবার আমার বাড়িতে কেউ না থাকার কথা জানতে পেরে সামছুল আলম রাত ২টার দিকে প্রধান গেট ও থাকার ঘরের দরজা ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করেন। মেয়েকে রেখে পোষা চারটি ছাগল ও প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যান।

আমরা এখন ভয়ে বাড়িতে ভিড়তে পারছি না। শাহিনা বেগম সংবাদ সম্মেলনে বলেন, সামছুল প্রভাবশালী হওয়ায় আমরা নিরুপায় হয়ে পালিয়ে বেড়াচ্ছি। ছেলে লেখাপড়া বন্ধ করে ঢাকায় আছে। নিজের বাড়ি ঘরে নিজেরাই প্রবেশ করতে পারছি না। জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই। তাই গণমাধ্যমের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিচার আবেদন করছি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM