সর্বশেষ
সর্বশেষ

Day: March 18, 2023

রংপুরে এনজিও প্রতিনিধিদের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ন্যাশনাল সিভিল সোসাইটি এলায়েন্স ফর ক্লাইমেন্ট একশন এন্ড জেন্ডার এর সহযোগিতায় বিভিন্ন এনজিও প্রতিনিধিদের নিয়ে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকালে নগরীর চেকপোস্ট কার্যালয়ে গ্রাসরুট কো-অপারেশ, উদয় প্রভাত সংঘ রংপুর, সিকি নীলফমিারী এর আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গ্রাসরুট কো-অপারেশনের নির্বাহী পরিচালক নাছির উদ্দিন রাসেল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, রংপুর সমাধান সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাহাবুবার রহমান, মঙ্গল দ্বীপ সমাজকল্যান সংস্থার চেয়ারম্যান কামরুজ্জামান মিলন, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিয়া, ইনসাফ এর নির্বাহী পরিচালক মোঃ নজরুল ইসলাম, উদয় প্রভাত সংঘ এর নির্বাহী পরিচালক ওমর ফারুখ , সমসুন্নহার বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শাপলা রহমান, এনজিও প্রতিনিধি শিহাব আলম, ফজলে রাব্বী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

বাজুস রংপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার আয়োজনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে রংপুর কমিউনিটি সেন্টার বার্ষিকা সাধারণ সভা অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন (বাজুস) রংপুর জেলা শাখার উপদেষ্টা কামরুল হাসান জয়েল, আবু নুর মোঃ আহসান হামিদ, আলহাজ্ব মোঃ মুসফিকুল আহসান চৌধুরী, মোশাররফ হোসেন মঞ্জু, (বাজুস) রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি আলহাজ্ব আবু জাফর লিটন, সহ সভাপতি আলোমগীর হোসেন, আলহ্জ্ব আব্দুল হালিম বুলু, সোঃ সাঈদ আলী, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু, সহ সাধারণ সম্পাদক রবিউল আলম রবি, আরেফুল ইসলাম লাইজু, সুমন বসাক, কোষাধক্ষ শাহীন, কার্যনির্বাহী সদস্য মোঃ নুর ইসলাম বাবু, মোঃ শফিকুল ইসলাম, শাহীন উদ্দিন বকসী, মশিয়ার রহমান, আবু হান্নান, শ্রী বিশ্বজিত চক্রবর্তী, মোঃ রবিউল ইসলাম। এ সময় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে জুয়েলারী ব্যাবসায়ী নেতৃবৃন্দদের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে জুয়েলারী ব্যাবসায়ী নেতৃবৃন্দদের সংবাদ সম্মেলন। ভূয়া ও মৃত ব্যক্তির নাম সংযোজন করে তালিক প্রণয়ন এবং দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন অনিয়মের মধ্যে কার্যক্রম পরিচালনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রংপুর জেলা জুয়েলারী ব্যবসায়ি নেতৃবৃন্দ। গতকাল শনিবার বেলা ১২টায় নগরীর বেতপট্টিস্থ রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশন কার্যালয়ের নিচে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে জুয়েলার্স ব্যবসায়ি মো. শাহ আলম বাসার বলেন, আমরা দীর্ঘদিন ধরে জয়েলারী ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু রংপুর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা তাদের পদকে দীর্ঘস্থায়ী করতে প্রতিদ্বন্দ্বিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াসহ হয়রানী, ভয়ভীতিসহ বিভিন্নভাবে বেকায়দায় ফেলার পরিকল্পনায় লিপ্ত রয়েছেন। গত ২১ সালের ২২ অক্টোবর রংপুর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নির্বাচনে আমি নির্বাচনে অংশগ্রহণ করি। কিন্ত পরে জানতে পারি তারা ভূয়া ও মৃত ব্যক্তির নাম তালিকা প্রণয়ন করে অনিয়মের মাধ্যমে নির্বাচন করার পায়তারা করছেন। সে কারণে আমি ভোট প্রত্যাখ্যান করি এবং অবৈধ ভোট বন্ধের বিরুদ্ধে রংপুর বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করি। যার মামলা নং-১০৫৮/২০২১। মামলাটি এখনো বিচারাধীন রয়েছে। বর্তমানে আমিসহ আমার প্যানেলের অনেক সদস্যদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য পরিকল্পনা করে আসছেন অবৈধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া রংপুর বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের অবৈধ সভাপতি ও সম্পাদক কর্তৃক একক সিদ্ধান্তে উক্ত এসোসিয়েশনের যাবতীয় কার্যক্রম পরিচালনা করায় সদস্যদের বিভিন্ন হয়রানি ও ক্ষতির সম্মুখিন হতে হচ্ছে। অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে সম্প্রতি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়। এ ছাড়া আদালতে মামলা চলাকালীন সময়ে আজ ১৮ মার্চ সকালে অবৈধ কমিটি অন্য জায়গায় সাধারণ সভার আয়োজন করেছে। এই সাধারণ সভার বিরুদ্ধে গত ১৪ মার্চ বিজ্ঞ আদালতকে বিষয়টি অবগত করা হয়। আদালত আগামী ৩০ মার্চ শুনানীর জন্য দিন ধার্য্য করেন। শাহ আলম বাসার আরো বলেন, রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘ ২০ বছর ধরে এই কমিটির পদে থাকাসহ রংপুর কালেক্টরেট শপিং কমপ্লেক্স মার্কেট ব্যবসায়ি মালিক সমিতির পদও ১৬ বছর ধরে আটকে রেখেছেন। সংবাদ সম্মেলনে জুয়েলারী ব্যবসায়ি সিরাজুল ইসলাম, পুলক বসাক, হারুনুর রশিদ, মুন্না, মামুন-১, মামুন-২, মোজাম্মেল হোসেন প্রমুখ। এ ব্যাপারে রংপুর জেলা জুয়েলার্স এসোসিয়েশনের সভাপতি এনামুল হক সোহেল বলেন, আমরা নিয়ম অনুযায়ি সংগঠন পরিচালনা করে আসছি। কোন ধরণের অনিয়ম করা হয়নি।

Read More »

উন্নয়নের নামে দেশের বড় প্রকল্প জনগণের কোন কাজে আসছে না…রংপুরে জোনায়েদ সাকি

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকার টিকে আছে কতিপয় গোষ্ঠির উপরে। এ সরকারের কোন জবাবদিহিতা না থাকয় উন্নয়নের নামে বড় বড় প্রকল্প হলেও তা জনগণের কোন কাজে আসছে না, বরং দুর্নীতি বাড়ছে, সরকারের মদতে দেশের বাইরে টাকা পাচার করছেন এক শ্রেণির লোপাটকারী। লোপাটকারীদের লুটপাটের ব্যবস্থা করে দিয়েছে সরকার। লোপাটকারীরাও নানা ফন্দি আঁটে সরকারকে টিকিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শনিবার(১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোড ঈদগাও মাঠে দুই দিন ব্যাপী বাংলাদেশ কৃষক মজুর সমিতির ১ম কেন্দ্রীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জোনায়ে সাকি আরো বলেন, দেশের বিদ্যুৎ খাত আজকে একটি গোষ্ঠির পকে ভারি করছে। জনগণের কষ্টের কথা চিন্তা না করে, কয়েক দফায় বিদ্যুৎ এর দাম বাড়ানো হয়েছে, মাসে মাসে দাম বাড়বে বলে ঘোষণা করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে বিদ্যুৎ এর উন্নয়ন করতে গিয়ে শুধুই কষ্ট বাড়ছে জনগণের। এই দায় সরকার না নিয়ে বরং জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। সরকার কৃষিতে ভুর্তুকি দিচ্ছে কিন্তু সেই ভুর্তুকি কোন কাজে আসছে না। যারা উৎপাদনের সাথে জড়িত তাদের হাতে কিছু নাই। তারা উৎপাদন পণ্যের ভালো দাম পাচ্ছে না। ইউনিয়ন পর্যায়ে ক্রয় কেন্দ্র খোলা হলে, সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করতে পারলে এরকম ক্ষতির মুখে পরতো না কৃষকরা। লুটেদারদের হাতে ক্ষমতা, যারা শুধু লুটপাটে ব্যস্ত। ফলে কৃষকরা উৎপাদনে উৎসাহ হারিয়ে ফেলছে, নিঃস্ব হয়ে যাচ্ছে। জনগণের টাকায় চলা সরকার কৃষকের উন্নয়নে ভুমিকা রাখতে ব্যর্থ হয়েছে। কৃষক মজুর সংহতির আহবানে কৃষিমূল্য কমিশন গঠন, কৃষিপণ্যের লাভজনক দামসহ ১৭ দফা দাবীতে দুই দিন ব্যাপী ১ম কেন্দ্রীয় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির আহবায়ক দেওয়ান আবদুর রশিদ নিলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া ও দীপক রায়, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফ সহ বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতৃবৃন্দ। এর আগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও সম্মেলনের উদ্বোধন করেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নাজার আহমেদ।

Read More »

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এমএ মজিদ। সভায় আরও বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি দেওয়ান মজিবুদৌলা জকি, সিঃ সহ সভাপতি আব্দুল লতিফ, সহ সভাপতি গোলাম সরোয়ার বিপ্লব, নাঈম সরদার, আব্দুল জব্বার, আব্দুল করিম মিয়া, আয়নাল হক , আলতাফ হোসেন, শ্রী রঞ্জিৎ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী, সহিদুল ইসলাম মানিক, আকবর আলী, সহ সম্পাদক আব্দুল হাকিম, আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়…রংপুরে বেগম সেলিমা রহমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ নিঃস্ব হয়ে গেছে। মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। কেননা ব্যাংক আর নিরাপদ নয়। হাজার পিকে হালদার ব্যাংকের টাকা লুট করছে। পিকে হালদার ১০ হাজার কোটি টাকা লুট করেছে। দুদক কিছু করতে পারে নাই। বেসিক ব্যাংকের বাচ্চু তারও কিছু করতে পারে নাই। একের পর এক লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, এ অবৈধ সরকার কিছু করতে পারে নাই। শনিবার(১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ্য দলীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবীতে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বেগম সেলিমা রহমান নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, এই অবৈধ সরকারের আমলে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন চ্ইা।তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোন নির্বাচন হবে না। বিএনপি থাকতে আর কোন নির্বাচন হতে দেয়া যাবে না। এজন্য আমাদের আরো বেশি সোচ্ছার থাকতে হবে।তিনি আরো বলেন, বর্তমান সরকারের সাথে নাকি ভারত সরকারের রক্তের সম্পর্ক। অথচ তিস্তাা নদীর পানি আজ পর্যন্ত আনতে পারে নাই। বরং ভারত সরকার তিস্তাা নদীতে দুটি খাল খনন করতেছে। বাংলাদেশ সরকার আরো একটি প্রকল্প চুক্তি করছে, সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পানি শুণ্য করে কুয়োর মধ্যে ফেলার পরিকল্পনা।রংপুর মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Read More »

বঙ্গবন্ধু সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন…বেরোবি ভিসি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হাসিবুর রশিদ বলেছেন, সভা, সমাবেশের বক্তব্য আর সাধারণ মানুষের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যের কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের ভাষায় কথা বলতেন, বক্তব্য দিতেন। তিনি সাধারণ মানুষের ভাষা বুঝতে পারতেন। এইজন্য তিনি মহান নেতা। বঙ্গবন্ধুর বক্তব্য মানুষ আগ্রহ সহকারে শুনতেন। গ্রহণ করতেন। শনিবার (১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর টাউনহল চত্বরে রংপুর মহানগর আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কখনও আত্মমর্যাদা থেকে পিছুপা হননি। তিনি আত্ম মর্যাদা রক্ষা করেই পথ চলতেন। তিনি বাংলাদেশকে আত্মমর্যাদাশালী দেশে পরিণত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাধারণ মানুষের কথা ভাবতেন, সাধারণ মানুষের অধিকার আদায় নিয়ে কাজ করতেন। তিনি নিজের জন্য ভাবতেন না। বঙ্গবন্ধু কখনও কারো কাছে মাথা নিচু করেননি। মাথা উচু করে বাচাঁর স্বপ্ন দেখিয়েছেন বাংলাদেশের মানুষকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কাশেম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মেট্রোপলিটন কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক ও রসিক কাউন্সিলর শাহাজাদা আরমান, হারাগাছ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর জামান বাবু, সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রনি, মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ আসিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের রেজিস্ট্রিকৃত বণ্টননামা নিশ্চিত করতে হবে – ভূমিমন্ত্রী

বিবাদ এবং মামলা হ্রাসে রেজিস্ট্রিকৃত বণ্টননামা গুরুত্বপূর্ণ – ভূমিমন্ত্রী (ঢাকা, বুধবার, ১৮ মার্চ ২০২৩) ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ওয়ারিশানদেরকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের রেজিস্ট্রিকৃত বণ্টননামা নিশ্চিত করতে হবে। আজ রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে ভূমি আপীল বোর্ড কর্তৃক আয়োজিত ‘ভূমি রাজস্ব মামলা ব্যবস্থাপনা: সমস্যা ও প্রতিকার’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, কোনো ব্যক্তির মৃত্যুর হলে অনেক ক্ষেত্রে তাঁর উত্তরাধিকারিগণ উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত সম্পদের রেজিস্ট্রিকৃত বণ্টননামা দলিল করেন না। ফলশ্রুতিতে কিছুদিন পর উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ শুরু হতে দেখা যায়, যার ফলে মামলার জন্ম হয়। আবার, তাদের সময় না হলেও, তাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও পূর্বপুরুষদের থেকে প্রাপ্ত সম্পদকে কেন্দ্র করে বিবাদ শুরু হতে দেখা যায়। সাইফুজ্জামান চৌধুরী বলেন, কেবল মুখের কথার উপর ভিত্তি করে আইনে কিছু হয়না। এর জন্য লিখিত ডকুমেন্ট থাকা জরুরী। মন্ত্রী এই প্রসঙ্গে আরও বলেন, বণ্টননামা করার পরও যাদের ইচ্ছে তারা যৌথভাবে বসবাস করতে পারেন। এমনকি ইচ্ছে হলে প্রযোজ্য প্রক্রিয়ায় সম্পদ হস্তান্তর করতেও পারেন। কিন্তু বণ্টননামা না করা থাকলে, পরবর্তীতে উত্তরাধীকারীগণ কিংবা তাদের পরবর্তী প্রজন্ম কোনো কারণে আলাদাভাবে কিছু করার সিদ্ধান্ত গ্রহণ করলে কিংবা তাদের নিজেদের মধ্যে মনোমালিন্য শুরু হলেই উদ্ভব হয় মামলার। এজন্য বিবাদ এবং মামলা হ্রাসে বণ্টননামা গুরুত্বপূর্ণ। ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি আচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুল বারিক। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও ভূমি আপীল বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব)দের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হয়। এই কর্মশালার উদ্দেশ্যসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মামলা সংখ্যা হ্রাসের উপায় চিহ্নিতকরণ, মামলা পরিচালনায় পদ্ধতিগত ব্যাপারসমূহ উন্নয়ন, আদালত পরিচালনায় সক্ষমতা বৃদ্ধি, মামলায় দীর্ঘসূত্রিতা হ্রাসের উপায় চিহ্নিত করা ইত্যাদি। ভূমি আপীল বোর্ড দেশের ভূমি ও ভূমি রাজস্ব সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সর্বোচ্চ আদালত। এর কাজ কোয়াসি জুডিসিয়াল প্রকৃতির।

Read More »

রংপুরে নানা আয়োজনে উদযাপিত হলো বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। রংপুর জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মিজানুর রহমান, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর সিটি করপোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। এরপর গার্ড অব অনার প্রদান ও জাতির পিতার ম্যুরালের সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করা হয়। পরে শিশু কিশোরদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এদিকে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপন করেন রংপুর জেলা আওয়ামীলীগের পক্ষে যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, এডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের পক্ষে আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন সকল সরকারি, আধা-সরকারি, বে-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ। রংপুর নগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানান আয়োজনের মধ্য দিয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রয়েছে বিশেষ প্রার্থনার আয়োজন।

Read More »

রংপুরে বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্টান্ডার্ড বেটিং (দাবা) টুর্নামেন্টের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যাবস্থাপনায় রংপুরে বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্টান্ডার্ড বেটিং (দাবা) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্টান্ডার্ড বেটিং (দাবা) টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য নাজান নগভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য শুভ রঞ্জন দেব বাবলু, পাবনা দাবা ক্লাবের সভাপতি সাইদ হোসেন ফারুখ, সংগঠনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাহবুবার রাহমান। দাবা প্রতিযোগিতায় ভারতের কলকাতা ও মধ্য প্রদেশ এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর, পাবনা, নীলফামারী, পঞ্চগর, টাংগাইল, ঝিনাইদাহ জেলা খেলোয়ারা অংশ গ্রহন করেন।

Read More »