জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এমএ মজিদ।
সভায় আরও বক্তব্য রাখেন কার্যকরি সভাপতি দেওয়ান মজিবুদৌলা জকি, সিঃ সহ সভাপতি আব্দুল লতিফ, সহ সভাপতি গোলাম সরোয়ার বিপ্লব, নাঈম সরদার, আব্দুল জব্বার, আব্দুল করিম মিয়া, আয়নাল হক , আলতাফ হোসেন, শ্রী রঞ্জিৎ কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী, সহিদুল ইসলাম মানিক, আকবর আলী, সহ সম্পাদক আব্দুল হাকিম, আব্দুল আজিজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















