জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যাবস্থাপনায় রংপুরে বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্টান্ডার্ড বেটিং (দাবা) টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১১টায় রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ৩য় আন্তর্জাতিক স্টান্ডার্ড বেটিং (দাবা) টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য নাজান নগভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য শুভ রঞ্জন দেব বাবলু, পাবনা দাবা ক্লাবের সভাপতি সাইদ হোসেন ফারুখ, সংগঠনের জন্য প্লাটফরম রংপুর বিভাগীয় কমিটির সভাপতি মাহবুবার রাহমান। দাবা প্রতিযোগিতায় ভারতের কলকাতা ও মধ্য প্রদেশ এবং বাংলাদেশের রংপুর, দিনাজপুর, পাবনা, নীলফামারী, পঞ্চগর, টাংগাইল, ঝিনাইদাহ জেলা খেলোয়ারা অংশ গ্রহন করেন।














