সর্বশেষ
সর্বশেষ

Day: March 21, 2023

পদন্নতি দিয়ে অতিরিক্ত সচিব জেবুন্নেছাকে স্বেচ্ছায় অবসর

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রাখার ঘটনায় আলোচনায় আসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় গত ১৬ মার্চ। প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (গ্রেড-১) কাজী জেবুন্নেছা বেগমকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ১৮-০৩-২০২৩ তারিখ থেকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।’ এতে আরও বলা হয়, ‘তার অনুকূলে ১৮ (আঠারো) মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্টসহ ১৯-০৩-২০২৩ থেকে ১৮-০৩-২০২৪ তারিখ পর্যন্ত ০১(এক) বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো। ০৩। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।’ প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ মে দুপুরের পর পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান প্রথম আলোর অনুসন্ধানী প্রতিবেদক রোজিনা ইসলাম। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে একটি কক্ষে ৫ ঘণ্টা আটকে রাখেন। রাত সাড়ে আটটার দিকে রোজিনাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাকে রাত ৯টার দিকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনে মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী। রোজিনাকে আটকে রাখার সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব জেবুন্নেছা। ‘হেনস্তাকারী’ হিসেবে তার নাম উল্লেখের পাশাপাশি তাকেও ‘দুর্নীতিগ্রস্ত’ হিসেবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। পরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সরিয়ে নেয় সরকার। এরপর থেকে তার বিষয়ে বিভিন্ন মাধ্যমে তার ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদের নানা বিষয় বেরিয়ে আসতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় জেবুন্নেছার নামে-বেনামে দেশে-বিদেশে বাড়ি-গাড়ি, ফ্ল্যাট, জমি ও ব্যাংকের অর্থ প্রভৃতি তথ্য বের হতে থাকে। দুদকের কাছেও নানা মাধ্যম থেকে অভিযোগ আসে। অভিযোগে বলা হয়, জেবুন্নেছার নামে রাজধানীতে চারটি বাড়ি, ফ্ল্যাট, গাজীপুরে ২১ বিঘা জমি, কানাডায় তিনটি বাড়ি, ও লন্ডনে একটি বাড়ি ছাড়াও শত কোটি টাকার এফডিআর রয়েছে। ২০ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার জহুরুল হক সাংবাদিকদের জানিয়েছিলেন, দুদক মনে করছে এসব অভিযোগের সত্যতা যাছাই করা দরকার। প্রাথমিক সত্যতা পাওয়া গেলে অনুসন্ধানে মাঠে নামবে দুদক টিম।

Read More »

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ২০ মার্চ, ২০২৩ ইং, সোমবার। পানি সম্পর্কিত এসডিজি লক্ষমাত্রা অর্জনে কাজ করছে সরকার – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ২০৩০ সালের মধ্যে সরকার পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যবিধি সম্পর্কিত এসডিজি-৬ অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য অর্জনে নানাবিধ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা ধাপে ধাপে এগিয়ে চলেছি বলেও জানান তিনি। তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে দৈনিক ভোরের কাগজ ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এর আয়োজনে “পানি ও পয়োনিষ্কাশন সংকট সমাধানে পরিবর্তন ত্বরান্বিতকরণ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পানির জন্য একসময় রাস্তায় মানুষকে বিক্ষোভ করতে দেখেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, কিন্তু এখন চিত্র বদলেছে। ঢাকা শহরে শতভাগ পানি নিশ্চিত করা সম্ভব হয়েছে, চট্টগ্রামে, খুলনা ও রাজশাহীতেও তা করা হয়েছে। এ সময় তিনি জানান প্রতিটি মহানগরীতে ওয়াসা স্থাপনের মাধ্যমে ভূ-উপরিস্থ পানি শোধনাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুলশানসহ অন্যান্য অভিজাত এলাকায় বিত্তবান মানুষদের ভর্তুকি মূল্যে পানি, বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের কোনো যৌক্তিকতা দেখেন না জানিয়ে মন্ত্রী বলেন, রাষ্ট্র প্রয়োজনে কৃষি উৎপাদনে ভর্তুকি দিতে পারে। পানির দাম বাড়ানোর পক্ষে যুক্তি তুলে ধরে স্থানীয় সরকার মন্ত্রী প্রশ্ন রাখেন, বিত্তবানেরা কেন ভর্তুকিতে পানি কিনবেন যেখানে প্রতি এক হাজার লিটার পানির উৎপাদন খরচ ২৬ টাকা? এটা ত সমতা হলো না। তাহলে ত বস্তির গরীব মানুষের জন্য সুবিধা রাস্ট্রের ধনীদের পকেটে চলে যাচ্ছে। এই ব্যবস্থার পরিবর্তন দরকার বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। অভিজাত এলাকায় পানি, গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে বস্তিসহ যেসব এলাকায় দরিদ্র মানুষ বাস করে সেসব এলাকায় কম মূল্যে দেয়ার কথা ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি। শুধু আমাদের দেশে নয় উন্নত অনেক দেশও এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। এ সময় পানি সম্পদের প্রাপ্যতা ও ব্যবস্থাপনা এবং সকলের জন্য স্যানিটেশন নিশ্চিতকরণে দেশে বিদ্যমান কার্যক্রমের গতি আরো বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত। স্বাগত বক্তব্য রাখেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস.এম. এ. রশীদ। বিশেষ অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সরোয়ার হোসেন, ইউনিসেপ এর ওয়াস বিশেষজ্ঞ শফিকুল আলম। সেমিনারে ‘রিসার্চ অ্যান্ড মনিটরিং অ্যাক্সিলারেট ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন পানি উন্নয়ন বোর্ডের গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলোজির ডিরেক্টর ড. আনোয়ার জাহিদ, ‘এক্সিলারেটিং চেঞ্জ টু অ্যাচিভ এসডিজি-৬; বাংলাদেশ কনটেক্সট’ শিরোনামে আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ।

Read More »

রংপুরে অশ্রয়ন -২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ভুমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে অশ্রয়ন -২ প্রকল্পের ৪র্থ পর্যায়ের ভুমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। গতকাল (২০ মার্চ) সোমবার বেলা ১টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশব্যাপী “ক” শ্রেণির অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসনের কার্যক্রম চলমান রয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এখন পর্যন্ত ২ লক্ষ ২৪ হাজার ৪৯৪ টি পরিবারকে জমিসহ সেমিপাকা একক ঘর প্রদান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দৃঢ প্রত্যয়ের প্রমাণ রেখেছেন। ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান ইতিহাে প্রথম ও সর্ববৃহৎ উদ্যোগ। রাষ্ট্রের পশ্চাৎপদ জনগোষ্ঠীকে মূলধারায় তুলে আনার জন্য সম্পূর্ণ বিনামূলো বাসগৃহ নির্মাণ করে অগ্নির চিরস্থায়ী মালিকানা দেওয়া হচ্ছে। জমি কেনার জন্য স্বল্প সুদে ঋণ দেওয়ার উদাহরণ বিশ্বে কয়েকটি দেশে পাওয়া যায়, কিন্তু বিনামূল্যে ঘরসহ জমির মালিকানা দেয়ার ঘটনা বাংলাদেশেই প্রথম। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিধবা, অসহায়, বয়স্ক, দুস্থ এবং প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে ১ম পর্যায়ে ৬৩৯৯৯টি, ২য় পর্যায়ে ৫৩৩৩০টি, ৩য় পর্যায়ে ৬৭৮০০টি গৃহসহ প্রত্যেক সুবিধাভোগীকে ২ শতাংশ জমির মালিকানাসহ হস্তান্তর করেন। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে রংপুর জেলার ০৮টি উপজেলার তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীনদের পর্যায়ভিত্তিক নিম্নবর্ণিতভাবে পুনর্বাসন করা হয়। আগামী ২২ মার্চ বুধবার সকাল ১০.০০ টায় ৪র্থ পর্যায়ে সারাদেশে একযোগে ৩৯৩৬৫টি গৃহ ভূমিহীন-গৃহহীনদেও মাঝে হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপকারভোগী ও সুধীজনদেরকে নিয়ে উপজেলা প্রান্তে সকাল ৯.০০ টা হতে নিজস্ব অনুষ্ঠান শুরু হবে। উক্ত শুভ উদ্বোধন কার্যক্রমে রংপুর জেলায় প্রধানমন্ত্রী ৮টি উপজেলায় মোট- ৭৫৮টি গৃহ ভূমিহীন-গৃহহীনদের মাঝে ২ শতাংশ জমির মালিকানাসহ হস্তান্তর করা হবে এবং তারাগঞ্জ ও কাউনিয়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনদের হালনাগাদ তালিকা অনুযায়ী ভূমিহীন- গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা হবে। গৃহ হস্তান্তরকালে উপকারভোগীদের মাঝে ২ শতাংশ জমির কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআর ও গৃহ হস্তান্তর সনদ প্রদান করা হবে। সরকারের পাশাপাশি গৃহহীনদের ঘর দেওয়ার এই মহতী উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সমাজের বিত্তবান ব্যক্তিবর্গসহ সমাজের সর্বস্তরের মানুষ।

Read More »

রংপুর চেম্বার নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের বাজার মুল্য সহনীয় রাখার উদ্যেশ্যে রংপুর চেম্বার নেতৃবৃন্দ ও সকল স্তরের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২০ মার্চ) সোমবার সকাল ১১টায় রংপুর চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চেšধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলা, আকবর হোসেন, জাভেদ হাসান, রিয়জ শহীদ শোভন, পার্থ বোস, রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শহীদ আখতার সোহেল সহ রংপুর চেম্বার নেতৃবৃন্দ ও সকল স্তরের ব্যাবসায়ীবৃন্দ।

Read More »

রংপুরে মৃত্যুর সাত মাস পরে কবর থেকে তরুণীর লাশ উত্তোলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মৃত্যুর সাত মাস পরে কবর থেকে লাশ উত্তোলন করেন সিআইডি রংপুর । বর্ষা নামে এক তরুণীর। সোমবার সকালে রংপুর নগরীর খাসবাগ এলাকার পারিবারিক কবরস্থান থেকে ওই লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, নগরীর খাসবাগ এলাকার বেলাল হোসেনর মেয়ে বর্ষা হোসাইন বর্না (২০) আউট সোসিংয়ের কাজ করত। মা শাহিনা বেগম দুই সন্তান বর্ষা ও বাধন মিয়াকে বাড়িতে রেখে ঢাকা পাসপোর্ট অফিসে আয়ার কাজ করেন যান। একই এলাকার রিপন মিয়ার ছেলে মোঃ জিয়াদ হোসেনের সাথে বর্ষার সুসম্পর্ক ছিল। সুসম্পর্ক থাকার কারণে তার নানির বাড়ি আনিয়া বাসা ভাড়া দেন। এক পর্যায়ে জিয়াদ বিয়ের প্রলোভন দেকিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন বর্ষার সাথে। বিয়ের প্রলোভন দেখিয়ে দৌহিক মেলামেশা করে। এক পর্যায়ে বর্ষা গর্ভবতি হয়ে পড়েন। বিষয়টি জিয়াদ ও তার পরিবারকে জানানো হলে তারা বর্ষাকে পেটের বাচ্চা নষ্ট করতে বলেন। বর্ষা জিয়াদ ও তার পরিবারের লোকজনের কথায় রাজি না হওয়ায় তাদের সাথে সম্পর্কের অবনতি ঘটে। তারা বিভিন্ন ভাবে বর্ষাকে নির্যাতন করতে থাকে। বাচ্চা নষ্ট না করলে মরে যাওয়ার কথা বলে নানান ধরণের কটুক্তি করত। জিয়াদ তার পরিবারের কটুক্তি সহ্য করতে না পেরে গত গত বছরের ২ সেপ্টম্বর রাতে বর্ষা আত্মহত্যা করেন। এঘটনায় ইউডি মামলা করা হয়। পরবর্তিতে রংপুরের নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যূনাল-১ আদালতে ৬ জনকে আসামী করে মা শাহিনা বেগম মামলা করেন। মামলার আসামীরা হলেন জিয়াদ হোসেন, ছবি বেগম, মনি বেগম, সিরাজউদ্দিন , সাজু মিয়া,ও মোঃ রিফাত। এদিকে মামলার সুুষ্ঠু তদন্তও প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে গত ১২ জানুয়ারি আদালত অদেশ দেন পারিবারিক কবরস্থান হতে লাশ উত্তোলন করার জন্য। এর ধারাবাহিকতায় সোমবার সকালে মৃত বর্ষা হোসাইন বর্নার লাশ কবর থেকে উত্তোলন করা হয় তদন্ত করা জন্য। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ও এক্সিকিইটিভ ম্যাজিস্টেট মালিহা খানম ও মেট্রোপলিটন কোতয়ালি থানার পুলিশ। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি রংপুর শামসুল আলম পুলিশ পরিদর্শক রংপুর জেলা ও মেট্রো।

Read More »

রংপুরে মায়া প্লাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মায়া প্লাই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়। গতকাল সোমবার বিকালে রংপুর কালেক্টরেট ক্রিকেট গার্টেন মাঠে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন দল ঐক্য সম্মিলনী ক্রীড়া সংস্থার হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসকড. চিত্রলেখা নাজনীন। খেলায় রানার আপ হন রাউফুন বসুনিয়া স্মৃতি ক্রিকেট ক্লাব। এ সমায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রখাসক (সার্বিক) এ ডাব্লু এম রায়হান শাহ, রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, মহুবর রহমান পার্টিকেল মিলস (প্রাঃ) লিঃ ও রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আবু হেনা মোঃ রেজওয়ানুল কবীর, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, সত্যব্রত সরকার উৎপল, মোয়াজ্জেম হোসেন লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, নির্বাহী সদস্য জাভেদ হাসান, ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলু, সদস্য সচিব জিয়াউর রহমান লরিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Read More »