জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপন্যের বাজার মুল্য সহনীয় রাখার উদ্যেশ্যে রংপুর চেম্বার নেতৃবৃন্দ ও সকল স্তরের ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল (২০ মার্চ) সোমবার সকাল ১১টায় রংপুর চেম্বার মিলনায়তনে মতবিনিময় সভায় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চেšধুরী টিটুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোঃ আজাহারুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর আহমেদ আজাদ, পরিচালক মোতাহার হোসেন মন্ডল মওলা, আকবর হোসেন, জাভেদ হাসান, রিয়জ শহীদ শোভন, পার্থ বোস, রংপুর জেলা হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শহীদ আখতার সোহেল সহ রংপুর চেম্বার নেতৃবৃন্দ ও সকল স্তরের ব্যাবসায়ীবৃন্দ।
















