সর্বশেষ
সর্বশেষ

Day: March 25, 2023

শহীদ শংকুর মায়ের পাশে জেলা প্রশাসক

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: একাত্তরের স্বাধীনতা আন্দোলনে রংপুর অঞ্চলের প্রথম শহীদ শংকু সমজদারের পরিবারকে নানা সহায়তা দিয়েছে রংপুর জেলা প্রশাসন। শনিবার (২৫ মার্চ) দুপুরে নগরীর কামাল কাছনায় শহীদ শংকুর বাড়িতে গিয়ে যান জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় তিনি শহীদ শংকুর মা দিপালী সমজদারসহ পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজখবর নেন। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন শংকুর মাকে একটি নতুন হুইল চেয়ার উপহার দেন। এ সময় তার সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে শংকুর মা দিপালী সমজদারকে জড়িয়ে ধরেন তিনি। এরপর তিনি শংকুর পরিবারের সদস্যদের হাতে টয়লেট নির্মাণে বিভিন্ন সামগ্রী, ঢেউ টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩ মার্চ কারফিউ ভেঙে রংপুরেও হরতাল পালিত হয়। স্বাধীনতা সংগ্রামের সেই আন্দোলনের বিক্ষোভ মিছিলে রংপুরের আলমনগর এলাকায় অবাঙালির গুলিতে শহীদ হন স্কুলপড়ুয়া ১২ বছরের শিশু শংকু সমজদার।

Read More »

রংপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসন আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ এফ এম আনজুম কালাম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল ও এডভোকেট আনোয়ারুল ইসলাম। ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তিতে অংশ নেন।

Read More »

যানযট নিরসনে রংপুরে চেকপোস্টা বসিয়েছেন ট্রাফিক পুলিশ বিভাগ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পরিত্র মাহে রমজান উপলক্ষে যানযট নিরসন ও জনসাধারণ নিরাপদে বাজার-ঘাট যাতায়াতের লক্ষে রংপুর মেট্রোপলিট ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। রমজানের দ্বিতিয় দিনে রংপুর মাহানগরীর লক্ষী হল মোড়, গোমস্তপাড়া মোড়, জীবন বিমা মোড়, ঝন্টুর মোড়, বেগম রোকেয়া কলেজ মোড় সহ বিভিন্ন পয়েন্টে চেক পোস্টা বসিয়েছেন ট্রাফিক বিভাগ। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বেলাল হোসেন বলেন, পবিত্র রমাজানে সাধারণ মানুষের নিরাপত্তা ও যানযট নিরসনের লক্ষে রংপুর মেট্রোপলিট পুলিশ কমিশনার নুরেআলম মিনার নির্দেশক্রমে ও উপ পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) ডিসি মেনহাজুল আলমের ব্যাবস্থাপনায় রংপুর নগরীর বিভিন্ন পয়েন্টে এই চেক পোস্ট বসানো হয়েছে। জনসাধারনের সুবিদার্থে পুরো রমজান মাসে এই যানযট নরসন ও নিরাপত্তা ব্যাবস্থা চলমান থাকবে।

Read More »

তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে রংপুরে মানববন্ধন-সমাবেশ তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে ২৫ মার্চ শনিবার সকাল “তিস্তা বাঁচাও আন্দোলন” এর উদ্যোগে রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক সাবেক ছাত্র এডভোকেট পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন অধ্যাপক মোজাহার আলী, অধ্যাপক আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ,সাংবাদিক বাবলু নাগ,শ্রমিক নেতা সবুজ রায়,মসিউর রহমান, নারী নেত্রী সানজিদা আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন,ভারত আন্তর্জাতিক নদী আইন লংঘন করে একতরফাভাবে তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানি প্রত্যাহার করছে। তিস্তার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নেওয়ার কারণে আমাদের উত্তরবঙ্গ মরুভূমির পথে। ভারতের পানি আগ্রাসনের কারণে আমাদের প্রাণ-প্রকৃতি-প্রতিবেশ বিপন্ন। প্রমত্তা তিস্তা ধু-ধু বালু চরে পরিণত হয়েছে। হাজার হাজার মৎস্যজীবী মাঝি বেকার হয়ে পথে বসেছে। তিস্তায় পানি না থাকায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্তমানে আবার ভারত নতুন দুটি খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের পাঁয়তারা করছে। বক্তারা,ভারত কর্তৃক নতুন খাল খনন করে তিস্তার পানি প্রত্যাহারের সর্বনাশা চক্রান্ত বন্ধ ও তিস্তাাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

Read More »

আলুর ন্যায্য মূল্যের দাবিতে কৃষি মন্ত্রী বরাবর কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ

আলুর ন্যায্য মূল্যের দাবিতে কৃষি মন্ত্রী বরাবর কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সরকারী উদ্যোগে হাট-বাজারে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ ৩৩/% মূল্য সহায়তা দিয়ে আলু ক্রয়,জ্বালানি তেলসহ কৃষি উপকরণের দাম কমানো,কৃষকদের সহজ শর্তে বিনাসুদে ঋণ প্রদান, হিমাগার ভাড়া কমানো,সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ ও গ্রাম-শহরে রেশনিং চালুর দাবিতে কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে আজ ২০ মার্চ ২০২৩ সোমবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের মাধ্যমে কৃষি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের আহবায়ক এডভোকেট পলাশ কান্তি নাগ,সদস্য সুভাষ রায়,শফিকুল ইসলাম,হোসেন আলী,সানজিদা আক্তার, সবুজ রায় প্রমুখ। স্মারকলিপিতে কৃষি ও কৃষক রক্ষায় আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ ৭ দফা বাস্তবায়নের জন্য কৃষি মন্ত্রীর নিকট দাবি জানান।

Read More »

অভি পাল,চট্রোগ্রাম প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া উপজেলায় ডংখালের উপর শিলক-কোদালা সংযোগ ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রচেষ্টায় আম্পান প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া ডংখালের খালের উপর শিলক-কোদালা সংযোগ ব্রীজটি ৩ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। শিলক-কোদালার এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রীজটি নির্মাণে কোদালা – শিলক ইউনিয়নের সংযোগ স্থাপন হয়েছে। এতে এই দুই ইউনিয়নের জনসাধারণের শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা উপ- সহকারী প্রকৌশলী কাজী জালাল উদ্দীন, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মো. বদিউল আলম বদি,আ.লীগ নেতা শাহ আলম, বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আইয়ুবুল ইসলাম তালুকদার হিমু, দিদারুল ইসলাম, শিলক ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো পারভেজ তালুকদার ,যুবলীগ নেতা মো. আলী,সিরাজ, অত্র ওয়ার্ডের মহিলা মেম্বার মিনোয়ারা,কোদালা ইউনিয়ন পরিষদ সচিব নিতাই চক্রবর্তী প্রমুখ। নেতা-কর্মীরা বলেন, এই ব্রীজটির কারণে এতদ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে।

Read More »

রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রংপুর বিভাগীয় কার্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো পলিটলন পুলিশ কমিশার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জ অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হক, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মন্জুরুল হক। কর্মশালায় রেপোটিয়ারের দায়িত্ব পালন করেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাওছার হাবিব এবং ইসলামিক ফাউন্ডেশন রংপুরের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলম। কর্মশালায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন। এদিকে কর্মশালায় ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব ড. মঞ্জুরুল হক,কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান এবং তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দন সাহা উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন। এ কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে আলোচনা হয় এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনে আলোচনায় উঠে আসা সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগ অগ্রণি ভূমিকা পালন করবে বলেও জানান বক্তারা।জনগণ যাতে ঘরে বসে সহজে সেবা পান এবিষয়ে বক্তারা বিভিন্ন সুপারিশও প্রদান করেন।

Read More »

রংপুরে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে ২৩ মার্চ সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও “গানের ভেলায়-বেলা অবেলায়” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৮২” অনুষ্ঠিত হয়। এতে গান ও আলোচনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয়। সুরচর্চা কেন্দ্র, রংপুর কার্যালয়ের অনুষ্ঠানে পরিচালক এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী জীবন কুমার পোদ্দার এর পরিকল্পনা ও সঞ্চালনায় অতিথি ছিলেন ডা: হালিদা হানুম আখতার, এমবিবিএস,এমপিএইচ,ড: পিএইচ,বিশিষ্ট গণস্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষক জন হপকিন্স বিশ^বিদ্যালয়, যুক্তরাষ্ট্র, চেয়ারপার্সন ও প্রেসিডেন্ট, সোসাইটি ফর হেলথ প্রমোশন লিংকস, রংপুর। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজারহাট,কুড়িগ্রাম, জয়ন্তী রাণী, বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল, জেলা আওয়ামীলীগ রংপুরের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তালহা বিপ্লব, ফারহানা লিমা, সুস্মিতা বনিক, তৌফিকা বেগম,সুশান্ত সরকার প্রমুখ। অনুষ্ঠানে গান পরিবেশন করেন সুরচর্চা কেন্দ্রের শিক্ষার্থী তাহিম বিন মাসুদ, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সুপর্না সরকার জয়া, অর্পা রায়, আরওয়া ফাইরুজ প্রমুখ।

Read More »

পবিত্র মাহে রমজানের শুরুতে ইফতারের দোকান গুলোতে কেনা কাটার ভির

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র মাহে রমজান মাসের শুরুতেই রংপুর নগরীতে জমে উঠেছে ইফতারের দোকানগুলোতে কেনা কাটার ভিড়। শুক্রবার (২৪ মার্চ) রমজানের প্রথম রোজার দিনে বিকেলে রংপুর নগরীর পায়রা চত্বর, গ্রান্ড হোটেল মোড়, লালবাগ, পার্কের মোড়, মর্ডান মোড়, কাচারি বাজার, টার্মিনাল মোড, জাহাজ কোম্পানি মোড়, মেডিকেল মোড়ে ইফতার সামগ্রীর দোকানে ভিড় দেখা যায়। এছাড়াও বিভিন্ন এলাকার হোটেল-রেস্তোরা থেকে শুরু করে রাস্তার পাশের অস্থায়ী দোকানে ইফতার বিক্রি হতে দেখা গেছে । ইফতার সামগ্রী জিলাপী, বুন্দিয়া, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, ডিম চপ, মিষ্টি, শাহী হালিম, গরু-মুরগি-খাসির হালিম, কাবাব, সবজি পাকোড়া, মাংসের চপ সহ বিভিন্ন আয়োজন নিয়ে বসেছেন দোকানদাররা । এছাড়া ইফতারের পাশা পশি ফলের প্রতিও মানুষের আগ্রহ লক্ষ্য করা গেছে। খেজুর, তরমুজ, মালটা, কলা, আপেলের চাহিদা ছিল বেশি। এছাড়া, রাস্তার মোড়ে মোড়ে বিক্রি হতে দেখা যায় কলা, বাঙ্গি, তরমুজ, , আপেল, আঙ্গুর, লেবু, শশা, ধনিয়াপাতা, মরিচসহ বিভিন্ন ধরনের খেজুর। ইফতারে খেজুর ও ফলের চাহিদা বেশি থাকায় এসব দোকানে বেশি ভিড় দেখা যায়।

Read More »