সর্বশেষ
সর্বশেষ

অভি পাল,চট্রোগ্রাম প্রতিনিধি / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

গত বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া উপজেলায় ডংখালের উপর শিলক-কোদালা সংযোগ ব্রিজের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির প্রচেষ্টায় আম্পান প্রকল্পের আওতায় রাঙ্গুনিয়া ডংখালের খালের উপর শিলক-কোদালা সংযোগ ব্রীজটি ৩ কোটি ৫২ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে নির্মাণ হচ্ছে। শিলক-কোদালার এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রীজটি নির্মাণে কোদালা – শিলক ইউনিয়নের সংযোগ স্থাপন হয়েছে। এতে এই দুই ইউনিয়নের জনসাধারণের শিক্ষা, কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সাধিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া উপজেলা উপ- সহকারী প্রকৌশলী কাজী জালাল উদ্দীন, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার মো. বদিউল আলম বদি,আ.লীগ নেতা শাহ আলম, বাদশা, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ নেতা আইয়ুবুল ইসলাম তালুকদার হিমু, দিদারুল ইসলাম, শিলক ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো পারভেজ তালুকদার ,যুবলীগ নেতা মো. আলী,সিরাজ, অত্র ওয়ার্ডের মহিলা মেম্বার মিনোয়ারা,কোদালা ইউনিয়ন পরিষদ সচিব নিতাই চক্রবর্তী প্রমুখ।

নেতা-কর্মীরা বলেন, এই ব্রীজটির কারণে এতদ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM