জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসন আয়োজনে রংপুর শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
সভায় রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এ এফ এম আনজুম কালাম, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল ও এডভোকেট আনোয়ারুল ইসলাম। ২৫ মার্চ গণহত্যা দিবসের আলোচনা সভায় রংপুরের সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। পরে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তিতে অংশ নেন।














