সর্বশেষ
সর্বশেষ

Day: April 14, 2023

রংপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সারাদেশের মতো রংপুরেও নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত হয়েছে। পাবলিক লাইব্রেরী মাঠে দুই দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধনীর মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।পরে নগরীর টাউনহল থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা স্কুল বটতলায় গিয়ে আলোচনা সভা হয়। শুক্রবার (১৪এপ্রিল) বাংলা নববর্ষ বরণের আয়োজন করে রংপুর জেলা প্রশাসন। দিনব্যাপী অনুষ্ঠান সুচির উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন, মহামারী করোনার কারণে এর আগে এত আড়ম্বরে বাংলা বর্ষবরণ উদযাপন হয়নি গত বছর পালন করা হলেও সীমাবদ্ধতা ছিল এ বছরে উৎসবমুখর পরিবেশে সকল বিভেদ ভুলে আমরা বাংলা নববর্ষ ১৪৩০ বরণ করছি। বিগত বছরের সকল জরাজীর্ণ তা ভুলে সবাই এক হয়ে সোনার বাংলা গঠনে কাজ করার আহ্বান জানান তিনি। জিলা স্কুল বটমূলে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি এএফএম আনজুমান কালাম, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার উত্তম কুমার পাল, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী ,প্রেসক্লাব সভাপতি মাহবুব রহমান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।পরে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পকলা একডেমিসহ অন্যান্য সংগঠনের শিল্পীরা।

Read More »

জাতীয় নির্বাচনে যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ পুলিশ… রংপুরে আইজিপি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ পুলিশ আগামী জাতীয় নির্বাচনে যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিপিএম বার, পিপিএম। তিনি আরো বলেন জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে যাবতীয় দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার(১৩ এপ্রিল) বেলা ১১ টায় জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস হলরুম(কল্যাণ ফান্ড) সেডের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইজিপি বলেন, মঙ্গলশোভাযাত্রা হবে। তারপরও গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। বঙ্গবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে আগুনের ঘটনা আইজিপি বলেন, এখনও আমরা নিশ্চিত নই যে এগুলো জঙ্গি কিংবা অন্যকোন কারনে হয়েছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরো বলেন, জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ভুমিকা সবসময় প্রশংসনীয়। আমরা জঙ্গি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তারপরও পুলিশ আত্মতুষ্টিতে নেই। পুলিশ সবসময় সজাগ রয়েছে এ ব্যাপারে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সবসময় জিরো টলারেন্স। সকল বাহিনী মাদক নির্মুলে কাজ করছেন। আমরা একটা মাদকমুক্ত সমাজ চাই। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ, বিপিএম। রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার নুরে আলম মিনা, বিপিএম বার। পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এর আগে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিমান যোগে ঢাকা থেকে সৈয়দপুর আসেন। পরে সড়ক পথে রংপুরে পৌছে পুলিশ অফিসার্স মেস ও পিটিসি রংপুরের একাডেমিক ভবন উদ্বোধন করেন। এছাড়াও বৃক্ষরোপন ও মাছের চারা অবমুক্ত উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য ঃ রংপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলরুম কল্যাণ ফান্ড নির্মাণে মোট ব্যয় হয় দুই কোটি চৌত্রিশ লক্ষ তেত্রিশ হাজার সাতশত পচাত্তর টাকা। এছাড়াও ১০ তলা বিশিষ্ট ট্রেনিং সেন্টার ১৯ কোটি ১৮ লাখ ও ৬ তলা বিশিষ্ট পুলিশ অফিসার্স মেস ১৯ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।

Read More »

বাংলাদেশ অটো রিকশা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখা কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ অটো রিকশা শ্রমিকলীগ রংপুর মহানগর শাখা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুযায়ী গত ২৯ মার্চ ২০২৩ইং পুর্বের কমিটি বিলুপ্ত করা হয় এবং শ্রমিকলীগ রংপুর মহানগর শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটির উপদেষ্টা রংপুর মাহনগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সদস্য হাসানুজ্জামান নান্নু, রংপুর চেম্বার অব কমার্সের পরিচালক জাভেদ হাসান। নব গঠিত কমিটির সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, কার্যকরি সভাপতি মোঃ আব্দুস সালাম,সহ সভাপতি মোঃ নুরুল হক নুরু, সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম (শহিদ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক মোঃ মিঠু মিয়া, অর্থ সম্পাদক মোঃ মহসিন আলী, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ, সড়ক ও যোগাযোগ সম্পাদক মোঃ ইফনুস আলী, সহ সড়ক ও যোগাযোগ সম্পাদক মোঃ সোলেমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের, কার্যকরী সদস্য মোঃ আজিম উদ্দিন, মোঃ শফিক, মোঃ একরামুল, মোঃ লাল মিয়া, মোঃ শফিকুল , মোঃ আনারুল ইসলাম, মোঃ কালা বাবু, মোঃ হুমায়ন কবির, মোঃ বাবু মিয়া।

Read More »

রংপুরে গৃহবধূ হত্যায় শ্বশুর ও ননদ গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের মাহিগঞ্জে শ্বশুরের দেয়াা কেরোসিনের আগুনে দগ্ধ সালমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় প্রধান আসামী শ্বশুর মোঃ আক্তার মিয়া ও ননদ আলেয়া বেগমকে গ্রেফতার করেছে রংপুরের র‌্যাব সদস্যরা। বুধবার ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানা এলাকা হতে র‌্যাব-১৪ এর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। রাত ১০ টায় আলমনগরস্থ র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব- ১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম। সূত্রে জানাগেছে, সালমা ভালোবেসে মাহিগঞ্জ এলাকার আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়াকে চার বছর আগে বিয়ে করেন সালমা বেগমকে। তাদের ঘরে ২২ মাসের একটি ছেলে সস্তান রয়েছে। বিয়ের পর থেকে তার শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্নভাবে তাকে নির্যাতন করে অসছিল। গত ৪ এপ্রিল সকালে শ্বশুর আক্তার মিয়া ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে চায়। এসময় সালমা বেগম বাধা দিলে সালমার শরীরেও আগুন লাগিয়ে দেয়া হয়। তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এবিষয়ে মামলা হলে শ্বশুরসহ পরিবারে অন্যান্য সদস্যরা গা ঢাকা দেন।

Read More »