সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে গৃহবধূ হত্যায় শ্বশুর ও ননদ গ্রেফতার

রংপুরে গৃহবধূ হত্যায় শ্বশুর ও ননদ গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরের মাহিগঞ্জে শ্বশুরের দেয়াা কেরোসিনের আগুনে দগ্ধ সালমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় প্রধান আসামী শ্বশুর মোঃ আক্তার মিয়া ও ননদ আলেয়া বেগমকে গ্রেফতার করেছে রংপুরের র‌্যাব সদস্যরা। বুধবার ময়মনসিংহ জেলার ফুলবাড়ি থানা এলাকা হতে র‌্যাব-১৪ এর সহযোগিতায় তাদের গ্রেফতার করা হয়। রাত ১০ টায় আলমনগরস্থ র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব- ১৩ এর অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।

সূত্রে জানাগেছে, সালমা ভালোবেসে মাহিগঞ্জ এলাকার আক্তার হোসেনের ছেলে স্বপন মিয়াকে চার বছর আগে বিয়ে করেন সালমা বেগমকে। তাদের ঘরে ২২ মাসের একটি ছেলে সস্তান রয়েছে। বিয়ের পর থেকে তার শ্বশুর-শাশুড়ি যৌতুকের জন্য বিভিন্নভাবে তাকে নির্যাতন করে অসছিল। গত ৪ এপ্রিল সকালে শ্বশুর আক্তার মিয়া ঘরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিতে চায়। এসময় সালমা বেগম বাধা দিলে সালমার শরীরেও আগুন লাগিয়ে দেয়া হয়।

তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এবিষয়ে মামলা হলে শ্বশুরসহ পরিবারে অন্যান্য সদস্যরা গা ঢাকা দেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM