সর্বশেষ
সর্বশেষ

Day: April 21, 2023

রংপুরে জেলা আওয়ামীলীগের ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি, চাল ডাল আলু দিয়ে ৫ হাজার দুঃস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটালেন রংপুর জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার( ২০ এপ্রিল) দুপুরে নগরীর বেতপট্রিস্থ দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের শাড়ি লুঙ্গি চাল ডাল বিতরণ করা হয়। ঈদ উপহার প্রসঙ্গে জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বলেন, রংপুর জেলার ৮ থানায় স্থানীয় এমপিদের মাধ্যমে ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে পর্যাপ্ত ঈদ উপহার প্রদান করা হয়েছে। তারপরও রংপুর জেলা আওয়ামীলীগ নিজ উদ্যোগে ৫ হাজার মানুষের মাঝে শাড়ি লুঙ্গি,চাল ডাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল, যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদী ও এডভোকেট আনোয়ারুল ইসলাম, সদস্য মমতাজ উদ্দিন আহমেদ, মোতাহার হোসেন মন্ডল মওলা, ওয়াজেদুল, মিজানুর রহমান তুহিন, জিন্নাত হোসেন লাভলুসহ জেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Read More »

রংপুরে দুস্থ মানুষের মাঝে আ’লীগ নেতা এ্যাড. রাজুর পক্ষে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর নগরীর ২ নং ওয়ার্ডের মনোহর এলাকায় কয়েক শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে নগরীর মনোহর উচ্চ বিদ্যালয়ে শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈত উপহার হিসেবে শাড়ি,লুঙ্গি বিতরণ করা হয়েছে। এসময় মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বুলবুল আহমেদ, মহানগর কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এজানুল হক সাজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মেঘনাথ রায় প্রমুখ। প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে রংপুর -১ আসনে আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী এ্যাড. রেজাউল করিম রাজু কে করার দাবি তুলেছে স্থানীয় নেতাকর্মীরা।এবং সেই সাথে প্রতি বছর ঈদে অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার, শীতে শীতবস্ত্র, বিভিন্ন দূর্যোগ মূহুর্তে ত্রাণ সহ এ্যাড. রেজাউল করিম রাজুর পক্ষ থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে নেতাকর্মীরা।

Read More »

রংপুরে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আরটিভির প্রতিনিধি সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল ও দৈনিক যুগের আলোর স্টাফ ফটোসাংবাদিক আনোয়ার হোসেন ইমরোজ ইমুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা। এ কর্মসূচি থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা। অন্যথায় পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করে অবস্থানসহ বৃহৎ কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টিসিএ রংপুর, টেলিভিশন সাংবাদিক ফোরাম, তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটিসহ রংপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।সমাবেশে বক্তারা বলেন, বুধবার (১৯ এপ্রিল) রংপুর নগরীতে ২৪ ঘণ্টার ব্যবধানে পেশাগত দায়িত্ব পালনের সময় গুড়াতিপাড়ায় ফটোসাংবাদিক আনোয়ার হোসেন ইমরোজ ইমু এবং কুকরুল গলাকাটা মোড় এলাকায় সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। পৃথক এ দুটি হামলার ঘটনায় মামলা হলেও পুলিশ প্রশাসন আসামিদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। একের পর এক হামলা, মামলা ও নির্যাতন-নিপীড়নের ঘটনায় আমরা উদ্বিগ্ন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, যারা হামলার ঘটনায় জড়িত, তারা স্থানীয়ভাবে সন্ত্রাসী হিসেবে পরিচিত ও প্রভাবশালী। তাদের ভয়ে সাধারণ মানুষও কোনো অন্যায়ের প্রতিবাদ করতে সাহস পায না। এসব চিন্থিত সন্ত্রাসীরা এলাকার জনপ্রতিনিধিদের কথায় অপরাধ কর্মকান্ড করে আসছে। অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নেয়া না হলে ঈদ পরবর্তী বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধন সমাবেশে একুশে টেলিভিশনের রংপুর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে ও ঢাকা পোস্টের রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন; সিনিয়র সাংবাদিক আব্দুস সাহেদ মন্টু, জয়নাল আবেদীন, সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, রংপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রিপোর্টার্স ক্লাব রংপুরের সহ-সভাপতি তাজিদুল ইসলাম লাল, সাধারণ সম্পাদক শাহ্ বায়েজিদ আহম্মেদ, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রহমত উল্লাহ অপু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, টিসিএ রংপুরের সভাপতি শাহ্ নেওয়াজ জনি, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি রংপুর জেলা সভাপতি কামরুল হাসান টিটু, জনস্বাস্থ্য আন্দোলনের সংগঠক বেলাল হোসেন প্রমুখ।সাংবাদিক নেতারা রংপুরসহ দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা, মারপিট, নির্যাতন এবং মিথ্যা মামলা দেয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ভেদাভেদ ভুলে সকল সাংবাদিক সংগঠনগুলোকে একত্রিত হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। সেই সাথে সাংবাদিকদের ওপর হামলাকারী ও যারা সাংবাদিকদের নামে মিথ্যা মামলা করে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। না হলে সামনে সাংবাদিকদের কলমকে বাধাগ্রস্থ করার সাহস পাবে দুষ্কৃতিকারীরা।এছাড়াও হামলার ঘটনা তুলে ধরে সাংবাদিক জাহাঙ্গীর আলম বাদল ও আনোয়ার হোসেন ইমরোজ ইমু বক্তব্য রাখেন। এসময় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করে হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা, চ্যানেল আই ও প্রতিদিনের বাংলাদেশের রংপুর ব্যুরো মেরিনা লাভলী, জাগো নিউজের জিতু কবীর, নিউজ টুয়েন্টিফোর রেজাউল করিম মানিক, চ্যানেল টোয়েন্টিফোরের ফখরুল শাহীন, এশিয়ান টিভির বাদশাহ ওসমানী, আনন্দ টিভির মাহফুজুল ইসলাম প্রিন্স, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, টিসিএ রংপুরের সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন প্রমুখ।

Read More »

রংপুর জেলা যুবলীগের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর জেলা শাখার উদ্যোগে রংপুরের অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রংপুর বঙ্গবন্ধু মুর‌্যালের সমনে ঈদ উপহার শাড়ী লুঙ্গি বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন , য়ুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। রংপুরেরঅসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।

Read More »

রংপুর মহানগর আওয়ামীলীগের ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে মহানগরীর বিভিন্ন থানা ও ওয়র্ডের নেতা কর্মিদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয়েনেতা কর্মিদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন ও য়ুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। এ সময় উপস্থিত রংপুর মেট্রোপলিন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি প্যানেল মেয়র তৌহিদুল ইসলা , সাধারণ সম্পাদক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য কায়সার রশিদ খান শরীফ, ইদ্রীস আলী, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »