সর্বশেষ
সর্বশেষ

Day: May 8, 2023

বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন কবিগুরুর প্রয়োজনীয়তা থাকবে – ডেপুটি স্পীকার

বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন কবিগুরুর প্রয়োজনীয়তা থাকবে – ডেপুটি স্পীকার শাহজাদপুর, সিরাজগঞ্জ, ০৮ মে ২০২৩ বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, যতদিন বাংলা থাকবে, বাঙালি থাকবে ততদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানব হৃদয়ে বেঁচে থাকবেন। বিশ্ব মানবতা যতদিন থাকবে ততদিন তাঁর প্রয়োজনীয়তা থাকবে। আজ (সোমবার) সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী জন্মোৎসব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বেলুন উড়িয়ে কবিগুরুর অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর দার্শনিক গুরু বিশ্বকবি রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম চর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করেছেন। তিনি ছিলেন রবীন্দ্র প্রেমিক। রবীন্দ্র চর্চার মাধ্যমে তিনি হয়েছেন বঙ্গবন্ধু। রবীন্দ্র প্রত্যাশার বাস্তব অনুশীলনের মাধ্যমে জাতির পিতা হয়েছেন বিশ্ব রাজনীতির কবি। মোঃ শামসুল হক টুকু বলেন, সাহিত্যের সকল শাখায় কবিগুরুর সফল পদচারণা ছিল। তাঁকে শুধু সাহিত্যিক পরিচয়ে আবদ্ধ রাখা যাবে না, তিনি ছিলেন সমাজ সংস্কারক। তাঁর সাহিত্যকর্ম মৌলবাদ ও জঙ্গিবাদকে কুঠারাঘাত করেছে। তিনি মৌলবাদী ও জঙ্গিবাদীদের নিকট আতঙ্ক। জাতির পিতা রবীন্দ্র দর্শন চর্চা ও অনুশীলন করে আপাদমস্তক অসাম্প্রদায়িক বিশ্বনেতায় পরিণত হয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মান ও সুষম উন্নয়নের লক্ষ্যে কবিগুরুর সাহিত্যকর্ম ও দর্শনকে সবসময় চর্চা করতে হবে। প্রধান অতিথি আরও বলেন, রবীন্দ্রনাথ কোন দেশ বা জাতির সম্পদ নয়। তাঁর সাহিত্যকর্ম বিশ্বের সকল দেশ ও জাতির জন্য সমানভাবে প্রযোজ্য। তিনি বিশ্ব শান্তির অগ্রদূত। অনুষ্ঠানে রবীন্দ্র স্মৃতি বিজড়িত শাহজাদপুরে রবীন্দ্রনাথের সাহিত্যকর্মগুলো স্মরণ করা হয়। দলীয় সংগীত ও দলীয় নৃত্য, কবিতা আবৃতি পরিবেশন করা হয়। এছাড়া অতিথিবৃন্দকে উত্তরীয় পড়িয়ে দেয়া হয়। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, শাহজাদপুর আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ লাবলু, উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মণ্ডল, পৌর মেয়র মনির আক্তার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Read More »

পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ রাষ্ট্রপতির

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৮ মে, ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মমুখী শিক্ষা বাড়ানোরও তাগিদ দেন যাতে শিক্ষার্থীদের ডিগ্রী অর্জনের সাথেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আচার্য মোঃ সাহাবুদ্দিনের সাথে আজ বঙ্গভবনে পৃথকভাবে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের (ব্রাকইউ) ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ মাহফুজুল আজিজ দুপুরে আলাদাভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন । পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সাক্ষাৎকালে উপাচার্যগণ নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপ্রধান জাককানইবির উপাচার্যের সাথে বৈঠককালে বিশ্ববিদ্যালয়ের পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা কারিকুলাম প্রণয়নের নির্দেশ দেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মান সম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন। এর আগে ব্র্যাকইউ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকালে তিনি কর্মমুখী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন, যাতে শিক্ষার্থীরা ডিগ্রী অর্জনের সাথে সাথে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। বিশ্ববিদ্যালয়ের আচার্য সাহাবুদ্দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন “এই উদ্ভাবনগুলো যেন দেশের জন্য টেকসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে”। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

Read More »

ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মাহনগর শাখার ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মাহনগর শাখার আয়োজনে ঈদ পুণর্মিলনী ও নতুন অফিস কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল রবিবার বাদ আছর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ জামাল মার্কেট কার্যালয়ে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর মাহানগর শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহমান কাশেমীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির হয়রত মাওলানা আব্দুল হক আযাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রয় কমিটির সহ সভাপতি মোঃ আমিরুজ্জামান পিয়েল, নায়েবে সদর (রবিমুক) বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা খায়রুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সেক্রেটারী মাওলনা সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে ইঞ্জিনিয়ার্স ডে ও আইইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ০৭ মে ইঞ্জিনিয়ার্স ডে ও আইইবি রংপুর কেন্দ্রের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, শপথ গ্রহন , কেক কাটা ও আলোচনা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। গতকাল রাবিবার ( ০৭ মে) সকাল ১০টায় নগরীর আরকে রোডস্থ আইইবি রংপুর কেন্দ্রের উদ্যোগে আয়োজিত কর্মসূচীর উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশন বাংলাদেশ রংপুর কেন্দ্রের চেয়ারম্যান মোঃ মাহবুবর রহমান ও সম্মানী সম্পাদক মোহাম্মদ শাহ জাহান আলী। এ সময় উপস্থিত ছিলেন (বিডাব্লুডিবি) তঃ প্রকৌশলী মোঃ আহমান হাবিব, (এলডিইডি) রংপুরের সহকারি প্রকৌশলী আবু খায়ের মোঃ আব্দুল হালিম, (বিডাব্লুডিবি) নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, (এনবিএসসিও) মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, (এলডিইডি) রংপুরের সহকারি প্রকৌশলী মোঃ আবুল কাশেম , (এলডিইডি) রংপুরের সহকারি প্রকৌশলী মোঃ নাসির রাব্বি, (এলডিইডি) রংপুরের সহকারি প্রকৌশলী মোঃ মোহাই মিনুল ইসলাম, পারভেজ কন্সট্রাকশন লিঃ এর ঠিকাদার শাকরিয়ার মিজান , (বিএসডিএ) নির্বাহী প্রকৌশলী, (আরজিটিএসসি) এর অধ্যক্ষ মোঃ জমিদার রহমান, (আরএইচডি) মোঃ সাজেদুর রহমান, (এলজিইডি) সহকারি প্রকৌশলী জয়া সান্যাল, (বিডাব্লুবিডি) নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, (বিডাব্লুবিডি) এসডি মোঃ আখিনুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

এমফেরসি’র চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল আবাদ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: এমফেরসি’র চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল আবাদ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। মেকিং মার্কেটস ওয়ার্ক দি চরস (এমফোরসি) রংপুরের আয়োজনে চরাঞ্চলে চুক্তিবদ্ধ ফসল সংগ্রহ পরবর্তি পর্যায়ে পরিচর্যা এবং বাজার সংযোগ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ( ৭ মে) লালমনিরহাট আরডিআরএস হাতিবান্ধা ট্রেনিং সেন্টারে ভুট্টা ও বাদাম ব্যাবসায়ী ও চাষীদের নিয়ে পোস্ট হারভেস্ট বিষয় নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা করা হয়। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা মার্কেটিং অফিসার নাসির উদ্দিন, এমফোরসি প্রজেক্ট এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ক্লাস্টার অফিসার শ্রীপদ কুমার সরকার, অফিসার আসলাম, এগ্রিগেট নেটওয়ার্ক ও এসজেএসকেএস এর প্রতিনিধিগন।

Read More »