সর্বশেষ
সর্বশেষ

Day: May 16, 2023

স্বাস্থ্যসহ তিনটি মন্ত্রণালয়ের ‘পারফরম্যান্স’ খারাপ: পরিকল্পনা সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মন্ত্রণালয়গুলোর বরাদ্দ ও পারফরম্যান্স নিয়ে পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার বলেন, ‘মূলত তিনটি মন্ত্রণালয়কে চিহ্নিত করা হয়েছে যাদের পারফরম্যান্স খারাপ। সেগুলো হচ্ছে: স্বাস্থ্য নৌপরিবহন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।’ গত বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিকল্পনা সচিব। সত্যজিত কর্মকার বলেন, ‘প্রধানমন্ত্রী মন্ত্রণালয় ধরে ধরে বরাদ্দ, প্রকল্প ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন। যেসব মন্ত্রণালয়ের বেশি প্রকল্প নেয়ার সক্ষমতা আছে, তাদের কার্যপ্রণালি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। বিশেষ করে নারী ও শিশু এবং পরিবেশ মন্ত্রণালয়কে প্রকল্পের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের কথা উল্লেখ করে সচিব বলেন, ‘সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি এবং শিক্ষা মন্ত্রণালয় ভালো হারে বরাদ্দ পেয়েছে।’ স্বাস্থ্যখাতে বরাদ্দ কমানো হয়েছে জানিয়ে তিনি বলেন, করোনার সময়ে স্বাভাবিকভাবেই স্বাস্থ্যখাতে বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার বরাদ্দ আগের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। খাতওয়ারি বরাদ্দ বাড়ানো বা কমানোর প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘কোনো খাতে বরাদ্দ কমানো হয়েছে নাকি বাড়ানো হয়েছে, সেটি আগের বছরের বরাদ্দের সঙ্গে তুলনা করে দেখা যায়। কিন্তু একটি খাতের সঙ্গে আরেকটি খাতের তুলনা করে সঠিক হিসাব পাওয়া সম্ভব নয়। অনেক খাত আছে যেখানে বেশি বরাদ্দের প্রয়োজনই নেই। আবার অনেক খাতে টাকা খরচের পরিধি অনেক বেশি। যার যতটুকু প্রয়োজন, সেই মাফিক বরাদ্দ দেয়া হয়।’

Read More »

রংপুরে তৃণমুল পর্যায়ে অনুর্ধ্ব -১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসুচীর সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ১০দিন ব্যাপী তৃণমুল পর্যায়ে অনুর্ধ্ব -১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসুচীর সমাপনী ও সনদপত্র বিতণে করা হয়। গতকাল সোমবার (১৫ মে) বেলা ১২টায় রংপুর শেখ রাসেল স্টেডিয়াম মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি সত্যব্রত সরকার উৎপল, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলু, ঢাকা ক্রিকেটের প্রধান কোচ সফি কামাল। অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন। অনুষ্ঠানে মোট ১৭ জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Read More »

রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য আলোচনা। উপজেলা সম্মেলন বিষয়ক আলোচনা। জাতীয় সকল অনুষ্ঠানকে ঘিরে আলোচনা ও বিবিদ। গতকাল সোমবার বিকালে নগরীর বেটপট্টিস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মরতুজা মনসুরের সভাপতিত্বে ও রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা চৈতির সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি পারভনি আক্তার, মনোয়ারা সুলতানা বীনু, মহিলা নেত্রী আফরোজা আজিজ, নাজমুন নাহার, আরজিনা আলম, রেবা রানী, সামসুন্নাহার বেগম, দুলালী বেগম, শাহীনুর বেগম, মাহমুদা খাতুন, নিলুফা বেগম, আয়শা সিদ্দিকা, মনোয়ারা খাতুন, শাহাজাদী ইয়ছমিন কেয়া, মাহমুদা আফরোজ, চায়না চৌধুরী সহ সকাল সদস্য বৃন্দ।

Read More »

গুজব প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা পালন করার আহবান – রংপুরে জেলা প্রশাসক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সংবাদপত্র সমাজের দর্পন। এই দর্পন ঝাপসা হলে যেমন সঠিক বিষয়বস্তু ভালো দেখায় না, ঠিক গুজব ও অসত্য তথ্য সংবাদে পরিবেশনে সমাজে বিভ্রান্তি ছড়ায়। এজন্য গুজব প্রতিরোধে ও স্মার্ট বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভুমিকা রাখার আহবান জানিয়েছেন রংপুরের জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন। তিনি আরো বলেন, সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই স্তম্ভ শক্ত রাখতে সাংবাদিকতায় কোন বাধা নেই। যার ফলে অনেকেই উদ্দেশ্য প্রনোদিত হয়ে নানা রকম গুজব ও অসত্য পরিবেশন করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে প্রতিনিয়ত। এটি মুল ধারার সংবাদ মাধ্যমে কম হলেও অনিবন্ধিত মাধ্যমে বেশি হচ্ছে। এগুলো প্রতিরোধে সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। সোমবার(১৫ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গুজব প্রতিরোধ ও উন্নয়নে গণমাধ্যমের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, গুজব প্রতিরোধে একটি সেল কাজ করছেন, তারপরও গুজব থেমে নেই। এ ক্ষেত্রে সাংবাদিকদের আরো সচেতন থেকে সংবাদ পরিবেশন দরকার। কেননা একটি সংবাদ সমাজ ও রাষ্ট্রে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়ায়। এসময় তিনি গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় আঞ্চলিক তথ্য অফিস রংপুরের উপপ্রধান তথ্য অফিসার মশিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পি, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক অর্জনের সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রংপুর প্রতিনিধি নজরুল মৃধা, দৈনিক দাবানলের বার্তা সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক, সিটি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, রিপোর্টাস ইউনিটি রংপুরের সভাপতি অপু ও সাধারণ সম্পাদক শিমুল ইসলাম সহ রংপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

Read More »

বলুন, আপনাদের জন্য আমি কি করতে পারি : সাংবাদিকদের প্রধানমন্ত্রী

বলুন, আপনাদের জন্য আমি কি করতে পারি : সাংবাদিকদের প্রধানমন্ত্রী সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৫ মে, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকবেন। আজ গণভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কল্যাণ ও মহার্ঘভাতা ঘোষণা প্রসঙ্গে বিএফইউজে সভাপতি ওমর ফারুকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে বলুন, আমি আপনাদের (সাংবাদিকদের) জন্য কী করতে পারি। আমি সবসময় আপনাদের সঙ্গে আছি। প্রধানমন্ত্রী বলেন, তাঁর পিতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিছুদিন সাংবাদিক হিসেবে কাজ করায় সাংবাদিকদের প্রতি তাঁর বিশেষ সহানুভূতি রয়েছে। তিনি বলেন, তাঁর সরকার সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে বেসরকারি খাতে বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার ২০১৫ সালের শুরুতে, বর্ধিত মূল্যস্ফীতির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর সরকারি কর্মচারিদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেছিল। তিনি বলেন, সরকারি কর্মচারিদের জন্য সরকার এটি করতে পারে, তিনি আরো বলেন যে সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলো বেসরকারি মালিকানায় চলছে। তিনি বলেন, গণমাধ্যমের মালিকরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এ বিষয়ে সরকার কি করতে পারে, তা, তিনি জানেন না। তবে, তিনি পাশে থাকার আশ্বাস দিয়ে সাংবাদিক নেতাদের কাছে জানতে চান, তাঁর সরকার তাদের কি করতে পারে? প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম মালিকরা ধনী এবং তাদের আলাদা ব্যবসা রয়েছে, তারা সাংবাদিকদের বেতন বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন।

Read More »

সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৫ মে, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, সংসদীয় দলগুলোকে নিয়ে আগামী নির্বাচনকালীন সরকার গঠন করা যেতে পারে, যদিও ব্রিটেনের ওয়েস্টমিনস্টারের গণতন্ত্র অনুসরণ করে দেশে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমরা ওয়েস্টমিনস্টার ধরণের গণতন্ত্র অনুসরণ করি। ব্রিটেনের মতো করে আমরা নির্বাচন আয়োজন করব। হ্যাঁ, আমরা আমাদের উদারতা (নমনীয়তা) দেখাতে পারি যে, সংসদে যেসব দল রয়েছে তাদের সংসদ সদস্যদের থেকে মধ্যে কেউ নির্বাচনকালীন সরকারে যোগদানের ইচ্ছা প্রকাশ করলে, আমরা তাদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।’ আজ বিকেলে গণভবনে গত ২৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ত্রিদেশীয় সফরের ফলাফল সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তাঁর দল বাংলাদেশ আওয়ামী লীগ এর আগেও এমন উদারতা দেখিযেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে ওই নির্বাচনকালীন সরকারে তার দলের প্রতিনিধি দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তা করেনি। তিনি আরো বলেন, ‘এখনো তারা (বিএনপি) সংসদে নেই। সুতরাং, তাদের নিয়ে ভাববার কিছু নেই।’ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘তিনি জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। জনগণ যদি তাঁকে ভোট দেয়- তবেই তিনি ক্ষমতায় থাকবেন, অন্যথায় নয়।’ এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্যবৃন্দ, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকার পতনের আন্দোলন চালিয়ে যাচ্ছে, কিন্তু সরকার কিছুই করছে না। তিনি বলেন, ‘কিন্তু,আমরা যখনই বিরোধী দলে ছিলাম, তারা কি আমাদের রাস্তায় নামতে দিয়েছিল। গ্রেনেড হামলার মাধ্যমে তারা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। শেখ হাসিনা বলেন, বিএনপির আন্দোলনের বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, তবে কোনো অগ্নি সন্ত্রাস সহ্য করা হবে না। তিনি বলেন, “তারা আন্দোলন করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু, তারা যদি অগ্নিসংযোগ, সহিংসতা এবং আবার কাউকে পুড়িয়ে মারার পথ অবলম্বন করে, আমরা তাদের রেহাই দেব না। তারা যতটা পারে ততো আন্দোলন করতে পারে।’ এ প্রসঙ্গে, প্রধানমন্ত্রী অতীতে বিএনপি-জামায়াত জোটের অগ্নিসংযোগের কথা উল্লেখ করেন যখন তারা ৫০০ টিরও বেশি স্কুল, ৩, হাজার ৮০০টি যানবাহন, লঞ্চ, ৭০টি ট্রেন এবং ৩,৫০০ মানুষকে পুড়িয়ে দিয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসে যারা দগ্ধ হয়েছেন তাদের তথ্য কি কেউ রাখে? তিনি বলেন, “আমি বলেছি যে, তারা তাদের আন্দোলন চালিয়ে যেতে পারে, কিন্তু মানুষকে জ্বালানোর কোনো কারণ নেই। “আমরা কাউকে মানুষের ক্ষতি করতে দেব না।” বিএনপির আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, আন্দোলন করে কারা সুবিধা পাচ্ছেন তিনি জানেন। তিনি আরো বলেন, “তারা যত খুশী আন্দোলন করতে পারে। তাতে আমার কিছু যায় আসে না, কারণ, আমি জনগণের সঙ্গে আছি। আমি জনগণের জন্য কাজ করছি এবং জনগণের আস্থা ও বিশ্বাসই আমার বড় শক্তি।” তার হারানোর কিছু নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি আমার মা-বাবা-ভাইকে হারিয়েছি। আমি এখন আমার জনগণের জন্য কাজ করছি। আওয়ামী লীগ সভানেত্রী উল্লেখ করেন, তার দল প্রচুর কাজ করে এবং সে কারণেই স্বার্থান্বেষী গোষ্ঠী আওয়ামী লীগের শত্রু হয়ে উঠেছে। এটি স্বাভাবিক, তবে আমি এতে বিরক্ত নই, কারণ, আমি দেশের জন্য কাজ করছি এবং চাই মানুষ ভালো থাকুক। প্রধানমন্ত্রী বলেন, তার সাফল্য হলো তিনি দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে পেরেছেন। কিন্তু যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তাদের এটা পছন্দ হবে না। তিনি আরো বলেন, আমি আমার লক্ষ্য পূরণ করেছি এবং বাকিটাও অর্জিত হবে, ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি নির্বাচন করব এবং এর কারণ, আমি কোভিড-১৯ এর কারণে ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত করার সম্পূর্ণ প্রক্রিয়াটি বাস্তবায়ন করতে পারিনি এবং সেই কারণেই আমার ইচ্ছা ২০২৬ সালের মধ্যে এটি করতে চাই। যারা (বিএনপি) এখন সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করছে তাদের সঙ্গে কোনো আলোচনা হবে কি না এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাদের কী জন্য আলোচনায় ডাকব? তাদের দাবি সুস্পষ্ট নয়।’ ডলার সঙ্কট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ডলারের সঙ্কট বিশ্বব্যাপী, কেবল বাংলাদেশে নয়। তিনি বলেন, “(বাংলাদেশে) এই ধরণের কোনো সঙ্কট নেই। বিএনপি শাসনামলে ২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল মাত্র ০.৭৪৪ বিলিয়ন মার্কিন ডলার। মানে ১ বিলিয়ন ডলারেরও কম। কিন্তু, এখন আমাদের কাছে ৩১.২২ বিলিয়ন মার্কিন ডলারের রিজার্ভ রয়েছে। সুতরাং, এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার খুব বেশি কারণ নেই। ” অন্যান্য প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, আইএমএফ বাংলাদেশকে ঋণ দিয়েছে কারণ বাংলাদেশের তা পরিশোধ করার সক্ষমতা রয়েছে এবং দেশের অর্থনীতি এখনও দুর্বল হয়নি। যারা সরকারের কোনও ভাল দিক দেখেন না সেই গোষ্ঠীর কঠোর সমালোচনা করে তিনি বলেন, তারা চোখ থাকা সত্ত্বেও অন্ধ। তিনি বলেন, বর্তমানে দেশে চরম দারিদ্র্যের হার ২৫ শতাংশ থেকে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা তার দলের আগামী নির্বাচনী ইশতেহারে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন।

Read More »