সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের জমি ফিরে দেওয়ার দাবিতে রংপুরে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে রিকশা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের ন্যায্য জমি ফিরে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন রংপুরের সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা। গতকাল (২০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১টায় নগরীর শাপালা চত্বর এলাকায় মানববন্ধনের বক্তব্য রাখেন অটো রিকশা শ্রমিক নেতা মোঃ এনামুল কবির সমাজ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ সুলমান মাহামুদ, অটো রিকশা শ্রমিক নেতা মোঃ মাসুদ রানা মিলন।

বক্তারা বলেন, প্রশাসনেক অবিলম্বে আমাদের রংপুর জেলা ও মাহনগর চার্জার রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের রেজি নং রাজ: ৭১৩ এর ডিসি অফিসের লিজকৃত ১ শতক ৪ পয়েন্ট জমি ফিরিয়ে দিতে হবে। আমাদের দির্ঘ দিনের এই রিকশা শ্রমিক সংগঠনকে নির্মূল করে দেওয়ার জন্য একটি মহল উঠে পরে লেগেছে।

আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে আমরা সকল রিকশা ও অটো রিকশা শ্রমিকরা রংপুর বৃহত্তম আন্দোলন গড়ে তুলবো। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর চার্জা রিকশা ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক শ্যামল বাবু, রিকশা শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন তোফা, শাহিন হোসেন, ভুট্টু মিয়া, রাজা মিয়া, মামুন, হামিদুল, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM