জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের ভগিবালা পাড়ায় এলাকায় বাড়ি নির্মাণ কাজে প্রতিবেশী কতৃক বাধা ও হুমকির শিকার হয়ে ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী একটি পরিবার। গতকাল (২১ সেপ্টেম্বর) সোমবার নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগিবালা পাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বাড়ি মালিক মোঃ আমিনুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী বেগম।
তারা জানান, বাড়ি নির্মাণের জন্য রংপুর সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ও প্রক্রিয়া সম্পন্ন করেছি। এরপরও প্রতিবেশী সাবেক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুর রহিমের বাধার কারণে গত দুই বছর ধরে বাড়ির নির্মাণকাজ করতে পারছি না। বাড়িতে যাতায়াতের রাস্তার একাংশে জোরপুর্বক দেয়াল তুলে পথটি সংকুচিত করে দিয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় মামলা-হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ, নির্মাণসামগ্রী নষ্ট এবং পরিবারের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় শিল্পী বেগম বাদী হয়ে লিখিত অভিযোগ দিলেও তার কোন প্রতিকার পায় নাই প্রশাসনের কাছে। তাই তারা ন্যায় বিচারের দাবিতে বর্তমান সরকার ও সমাজের সচেতন মানুষের কাছে সহযোগিতা কামনা করেছেন।














