সর্বশেষ
সর্বশেষ

Day: May 27, 2023

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ সচিবালয় ঢাকা: আজ রবিবার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চীনের রাষ্ট্রদূত সেপ্টেম্বরে চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে অংশগ্রহনের জন্য বাংলাদেশ দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। তিনি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়ান গেমসের সার্বিক সাফল্য কামনা করেন। চীন পূর্বের ন্যায় অত্যন্ত সফলতার সাথে জাঁকজমকপূর্ণভাবে এশিয়ান গেমস আয়োজন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। চীনের রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে নারী ফুটবল সহ বিভিন্ন ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি উভয় দেশের যুব ও ক্রীড়ার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। চীনের রাষ্ট্রদূত বলেন, উভয় দেশের স্পোর্টসকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে বন্ধুপ্রতীম বাংলাদেশের সাথে অভিজ্ঞতা বিনিময়সহ প্রশিক্ষণখাতে চীন সহযোগিতা করতে আগ্রহী। তাছাড়া দু’দেশের খেলোয়াড়, কোচ, স্টাফ ও কর্মকর্তাদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের জন্য দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করা যেতে পারে। সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের সম্ভাবনাময় তরুণদের নিয়ে যুব বিনিময় কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চীনের রাষ্ট্রদূতের প্রস্তাবনাকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার সকল খেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক অপরাজিত শক্তি। ক্রিকেট ফুটবল, আর্চারি, মার্শাল আর্ট, স্যুটিং ও অন্যান্য খেলাতেও সাফল্য আসছে। ফুটবল (সকার)সহ দেশের ক্রীড়ার উন্নয়নে বন্ধু রাষ্ট্র চীনের সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানাই। উশু, কারাতে, কুংফুসহ বিভিন্ন খেলার উন্নয়নে সংশ্লিষ্ট ক্রীড়া ফেডারেশনকে চীনা দূতাবাসের পক্ষ থেকে বিভিন্ন ক্রীড়া সামগ্রী ও ইকুইপমেন্ট প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Read More »

রংপুরে পুজা উদযাপন পরিষদ কোতয়ালী মেট্রোঃ থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কোতয়ালী মেট্রোপলিটন থানা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় রংপুর টাউল হল প্রঙ্গনে সম্মেলনের শুরুতে জাতীয় ও দলিয় পতাকা উত্তেলন করা হয় এরপর রংপুর টাউন হল মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কোতয়ালী মেট্রোপলিটন থানা শাখা আহবায়ক খোকন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব গৌতম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের (সাবেক প্যানেল মেয়র) ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহামন টিটু। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সভাপতি কাউন্সিলর হারাধন রায় হারা, স্বগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পার্থ বোস, সদস্য ভবতোষ সরকার বাচ্চু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়, সহ সভাপতি তাপস সরকার পাপ্পু, সেতু মোহন্ত, পিপাস রায় সহ বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির নেতৃবৃন্দ। এরআগে অনুষ্ঠানের শুরুতে স্বর্গীয় এ্যাড. শ্রী রথিস চন্দ্র ভৌমিক বাবু সোনা ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সাবেক সভাপতি শ্রী বাবন প্রসাদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Read More »

নগরীর ২নং ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে আ’লীগের মতবিনিময় সভা

জালাল উদ্দিন/হ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর নগরীর ২ নং ওয়ার্ডে নৌকার প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা করেছে ওয়ার্ড আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার (২৬ মে) বিকেলে নগরীর সুকানচৌকি বাজারে ওয়ার্ড আ’লীগের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত। মতবিনিময় সভায় ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এজানুল হক সাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজিরহাট থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা তহিদুল ইসলাম তুহিন, ২ নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেঘনাথ রায়,সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল গনি,যুগ্ম সাধারণ সম্পাদক লেবু মিয়া,কৃষক লীগ নেতা আনিচুর রহমান, এড.মোরশেদুল হক,ফজলুল হক, আব্দুল গফুর, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,ছাত্রলীগ নেতা রনি সহ কৃষক লীগ, ছাত্র লীগ, যুবলীগের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা বলেন, উন্নয়নের স্বার্থে রংপুর ১ আসনে এবার নৌকা মার্কার প্রার্থী প্রয়োজন। দীর্ঘদিন থেকে সরকার দলীয় প্রার্থী না থাকায় এই এলাকার মানুষ উন্নয়ন বঞ্চিত। তাই এবার আমাদের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সাবেক এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করা হলে বিপুল ভোটে এখানে আ’লীগের বিজয় সুনিশ্চিত।

Read More »

রংপুরে বালিকাদের হকি প্রশিক্ষণের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৫) ২০২৩ এ বিভাগীয় দল গঠন ও ক্রীড়া পরিদপ্তর ইনোভেটিভ আইডিয়া “ফ্লিক” এর আওতায় বালিকাদের হকি প্রশিক্ষণ ২০২২-২৩ এর উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শেখ রাসেল সুইমিংপুলে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালিকাদের হকি প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা মহিলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক চায়না চৌধুরী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় খেলোয়াড়বৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »