সর্বশেষ
সর্বশেষ

Day: May 30, 2023

সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

ঢাকা, ৩০ মে ২০২৩ খৃ. / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সভাপতিত্বে সংসদ সচিবালয় কমিশনের ৩৪তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বৈঠকে যোগদান করেন। এছাড়া, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, সংসদ বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগদান করেন। বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮কোটি ১৮লক্ষ ৬৬হাজার টাকা, ২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন খাতে ৩৩৭কোটি ৬০লক্ষ টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন, ২৪-২৫ অর্থবছরে ৩৬১কোটি ২৩লক্ষ টাকা, ২৫-২৬অর্থবছরে ৩৮৬কোটি ৫২লক্ষ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়। বৈঠকের শুরুতে বিগত ৩৩তম সংসদ সচিবালয় কমিশন বৈঠকের কার্য বিবরণী নিশ্চিত করার পাশাপাশি গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদনের উপর আলোচনা হয়। এছাড়া, সংসদ সচিবালয়ের চলমান প্রকল্পসমূহের অগ্রগতি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বৈঠকে আলোচ্যসূচী উপস্থাপন করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

কক্সবাজারের ব্লু-ইকোনমি হাব হওয়ার বৈশিষ্ট্য আছে

কক্সবাজারের ব্লু-ইকোনমি হাব হওয়ার বৈশিষ্ট্য আছে জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া ঃ কক্সবাজারের ব্লু-ইকোনমি (সমুদ্র সম্পদনির্ভর অর্থনীতি) হাব (কেন্দ্র) হওয়ার বৈশিষ্ট্য আছে বলে মত প্রকাশ করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। আজ সোমবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চিংড়ি মহাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এই মতামত ব্যক্ত করেন। এই সময় ভূমি সচিব মোঃ খলিলুর রহমান উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী আরও মত প্রকাশ যে, কক্সবাজারে সীফুড কেন্দ্রিক অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা সম্ভব হলে হিমায়িত ও জীবন্ত মাছ, চিংড়ি এবং অন্যান্য সী-ফুড রপ্তানি আরও গতি লাভ করবে। এছাড়া, কক্সবাজার সদর, মহেশখালী, টেকনাফ সহ কক্সবাজারের বিভিন্ন উপজেলায় চলমান মেগাপ্রকল্পগুলোর বাস্তবায়ন শেষ হলে তা কেবল কক্সবাজার নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও মন্ত্রী মনে করেন। মন্ত্রী বলেন সুনীল অর্থনীতিতে কক্সবাজারের সম্ভাবনার কথা মাথায় রেখেই সরকার সেখানে ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করে। তিনি যোগ করেন, পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েই সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করে; এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা আছে। প্রসঙ্গত, বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্লু-ইকোনমি তথা সুনীল অর্থনীতি বাস্তবায়নের বিষয়টি সরকার গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে গঠন করেছে ‘সমুদ্র সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় কমিটি’। ইতোমধ্যে সরকার ব্লু-ইকোনমি বাস্তবায়নে বিবিধ পরিকল্পনাও গ্রহণ করেছে। এই সময় সভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, খুলনার বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী সহ ভূমি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ও চিংড়ি চাষে সংশ্লিষ্ট অংশীজন।

Read More »