সর্বশেষ
সর্বশেষ

Day: June 5, 2023

প্রতারক হতে সাবধান

সতর্কতামূলক গণবিজ্ঞপ্তি এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার (গ্রেড ১৪) পদে গত ০২/০৬/২০২৩ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাছ থেকে বর্ণিত পদে চাকরির নিশ্চয়তা দিয়ে অর্থ দাবী করা হচ্ছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা বিবেচনা করে শূন্য পদে নিয়োগ প্রদান করা হবে। কাজেই প্রার্থীদের কারো সাথে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। কেউ অর্থ দাবী করলে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব প্রদীপ কুমার দাস (মোবাইল নম্বর: ০১৮১৯৬৯৮১২৮) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Read More »

রংপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জেলা পর্যায়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৩ উদ্বোধন করা হয়। গতকাল রবিবার (০৪ জুন) সকাল ১০টায় রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৩ এর ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী , রংপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোশারফ হোসেন, রংপুর জেলা আওয়ামীলীগের সদস্য জামেস বিন জুম্মন, প্রফেসর শাহ আল সহ অন্যান্য অতিথিবৃন্দ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল মান্নান। মেলায় রংপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীবৃন্দ অংশপ্রহণ করেন। ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে “বিদ্যুৎ ও পানির অপচয় রোধ” বিষয়ক অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়।

Read More »

রংপরে ফুতপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান ও জরিমানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ফুতপাতে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। গতকাল রবিবার বেলা ১২ টায় রংপুর টাউন হল চত্ত্বরের সামনের রাস্তর অবৈধ ফলের দোকান ও অন্যান্য অবৈধ দোকান সহ হনুতলা ব্রীজ থেকে চিকলীতে প্রবেশ পথের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মুধা। আভিযানের ফুতপাতে অবৈধ দোকান দেওয়ার কারনে কয়েকটি দোকান মিলে ৫ হাজার টাকা জরিমান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মুধা। এ সময় রংপুর মেট্রোপলিটন পুলিশ সদস্য ও সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Read More »