সর্বশেষ
সর্বশেষ

Day: June 10, 2023

লিখিত পরীক্ষা ‘প্রক্সি’ দিয়ে, মৌখিক পরীক্ষায় ৪ জন ধরা

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লিখিত পরীক্ষা ‘প্রক্সি’ দিয়ে, মৌখিক পরীক্ষায় ৪ জন ধরা (ঢাকা, বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩) ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদে মৌখিক পরীক্ষা দিতে এসে ‘প্রক্সি’ জালিয়াতিতে ধরা পড়েছেন ৪ জন চাকরি প্রার্থী। এরা হচ্ছেন, পাবনা জেলার, সাঁথিয়া উপজেলার, পূর্ব ভবানীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম (২৩), মানিকগঞ্জ জেলার, দৌলতপুর উপজেলার, কৈল গ্রামের স্থায়ী বাসিন্দা জহিরুল ইসলাম (২২), ভোলা জেলার, সদর উপজেলার, দক্ষিণ দিঘলদী গ্রামের মোঃ হিরন শিকদার (২৩), পাটুয়াখালী জেলার, বাউফল উপজেলার, কনকদিয়া গ্রামের মোঃ ওমর ফারুক শুভ (২৪)। তাদের হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন অন্য ব্যক্তিরা। (*ঠিকানা তাদের জাতীয় পরিচয় পত্র অনুযায়ী) আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ে এই চারজন মৌখিক পরীক্ষা দেওয়ার সময় ভাইভা বোর্ড সদস্যদের সন্দেহ হলে তাদের এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা জালিয়াতির ব্যাপারে স্বীকার করেন। ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ভাইভা বোর্ডের সদস্যরা সব প্রার্থীর লিখিত পরীক্ষার খাতার হাতের লেখা ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মৌখিক পরীক্ষায় হাতের লেখা ও দক্ষতা মিলিয়ে দেখছিলেন। এসময় বিষয়ের উপর তাদের জ্ঞানের দক্ষতা এবং হাতের লেখার সাথে – প্রাপ্ত নম্বর এবং খাতার হাতের লেখার গরমিল থাকায় এই ব্যাপারে ভাইভা বোর্ডের সন্দেহ হয়। এরপর জিজ্ঞাসাবাদে, তারা স্বীকার করেন যে তাদের পক্ষে অন্য ব্যক্তিরা লিখিত পরীক্ষা দিয়েছিলেন। তাঁরা আলাদাভাবে পর্যায়ক্রমে নিজনিজ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার সময় জালিয়াতিতে ধরা পড়েন। জালিয়াতির জন্য তাদের ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে। এই চারজনের হয়ে যারা লিখিত পরীক্ষা দিয়েছিলেন, তাদের ধরতে মামলা করা হয়েছে। ঐ সকল ভুয়া প্রার্থীদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতোমধ্যে, গত ৫ জুন ২০২৩ তারিখ গণবিজ্ঞপ্তির মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেন ও প্রতারক চক্র থেকে সাবধান থাকার জন্য চাকরী প্রার্থীদের সতর্ক করে ভূমি মন্ত্রণালয়। প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখে ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ভূমি মন্ত্রণালয়। তবে ২ জুন ২০২৩ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় কেবল ২২০ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের আজ হতে আগামী ১৩ তারিখ পর্যন্ত – ৪দিন ব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আজ ছিল মৌখিক পরীক্ষার প্রথম দিন। সুত্র.(সৈয়দ মোঃ আব্দুল্লাহ আল নাহিয়ান) জনসংযোগ কর্মকর্তা ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা।

Read More »

‘দুঃখপ্রকাশ গ্রহণযোগ্য নয়, ক্ষতিপূরণ না দিলে ডেইলি স্টারের বিরুদ্ধে মামলা’

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : দুঃখপ্রকাশ গ্রহণযোগ্য নয়, ৭ দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ না দিলে ডেইলি স্টারের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। শনিবার (১০ জুন) দুপুরে বিএসইসি ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। বলেন, গত ৫ জুন রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও লেখক নাজিবা বাশারকে পাঠানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান। ছবি : সংগৃহীত ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, নোটিশ অনুযায়ী প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে অনলাইনে থাকা সংশ্লিষ্ট রিপোর্ট অপসারণ করতে হবে এবং নিঃশর্ত দুঃখ প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশ করতে হবে। কিন্তু ডেইলি স্টার এখন পর্যন্ত এমন কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এছাড়াও সাত দিনের মধ্যে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হলেও সেটিও এখনও দেয়া হয়নি। মেয়র তাপসের আইনজীবী আরও বলেন, তারা যদি নিঃশর্ত ক্ষমা চান এবং মেয়র মহোদয় যে ক্ষতিপূরণ চেয়েছেন তা যদি দিয়ে দেন তাহলে আর পরবর্তী পদক্ষেপের প্রয়োজন পড়বে না। আর যদি তা না হয় তাহলে মেয়র মহোদয় আমাকে পরবর্তী আইনি পদক্ষেপ নিতে বলেছেন। এক্ষেত্রে তিনি অবশ্যই মামলা করার নির্দেশনা দিয়েছেন। প্রসঙ্গত, গত ৭ জুন রাজধানী ঢাকায় গাছ কাটা নিয়ে মানহানিকর সংবাদ প্রকাশের অভিযোগ এনে ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। নোটিশে উল্লেখ করা হয়েছে, গাছ কাটা নিয়ে ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রকে জড়িয়ে ভিত্তিহীন, অপমানজনক, খবর প্রকাশ করেছে ডেইলি স্টার। আর এই সংবাদ সাংবাদিকতার নীতি বিরোধী, যা বিদ্যমান আইন পরিপন্থী।

Read More »

বিশ্বকাপ সূচির অপেক্ষায় আছে আইসিসিও

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : লন্ডন, ১০ জুন ২০২৩ : আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত সূচি হাতে পাবার অপেক্ষায় আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলও (আইসিসি)। এমনটাই জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিচ। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) জয় শাহ জানিয়েছিলেন, ইংল্যান্ডের ওভালে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীনই ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করা হবে। ফাইনালের দু’দিন কেটে গেলেও এখন প্রকাশ করা হয়নি বিশ্বকাপের সূচি। আগামী বিশ্বকাপের সূচির অপেক্ষায় আছে আইসিসি। বিবিসির টেস্ট ম্যাচ স্পেশাল অনুষ্ঠানে আলাপকালে অ্যালার্ডিচ বলেছেন, ‘আমার মনে হয় আজও আমরা আয়োজকদের কাছ থেকে সূচিটি পেতে পারি। এরপর অংশগ্রহণকারী দেশ ও ব্রডকাস্টারদের সাথে আলোচনা করতে হবে আমাদের। পরবর্তীতে যতটা দ্রুত সম্ভব আমরা প্রকাশ করতে পারবো। এমন ইভেন্টের ক্ষেত্রে আমরা সব সময়ই স্বাগতিকদের সাথে একত্রে কাজ করি।’ বিশ^কাপের সূচি প্রকাশে কেন বিলম্ব হচ্ছে, সেটি নিশ্চিত নন অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে ক্রিকেট প্রশাসন ও সরকারের মধ্যে অনেক আলোচনার দরকার পড়ে। ভালো ইভেন্ট উপহার দেওয়ার জন্য স্বাগতিকদের অনেক দায়িত্ব থাকে। ভারসাম্য রেখেই তাদের এগিয়ে যেতে হবে।’ পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। এজন্য ভারতের মাটিতে ওয়ানডে বিশ^কাপ না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। এই ইস্যুতে বিলম্ব হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে খোলাসা করে বলতে রাজি হননি অ্যালার্ডিচ। তিনি বলেন, ‘যতক্ষণ না আমি সূচিটা দেখছি, ততক্ষন আমি অপেক্ষা করছি। আশা করি, খুব দ্রুতই কিছু একটা দেখতে পাবো। আমাদের ইভেন্ট দল বিভিন্ন দেশের ইভেন্ট আয়োজন করতে অভিজ্ঞ। নিয়ন্ত্রণের মধ্যে সবকিছু করা যাবে।’ অ্যালার্ডিচ আরও বলেন, ‘আমার মনে হয়, এমন মনোভাব নিয়েই আমাদের দল এগিয়ে যাচ্ছে। ইভেন্ট এগিয়ে জন্য কাজ করছে তারা।’

Read More »

জাতীয় সংসদে আয়কর বিল ২০২৩ উত্থাপন

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : সংসদ ভবন, আয়কর ব্যবস্থাপনা সহজ করতে এবং অর্থনীতি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে জাতীয় সংসদে আয়কর বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ সংসদে বিলটি উত্থাপন করেন। বিলটি উত্থাপন করে মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সমগ্র অর্থনীতিতে শৃঙ্খলা আনবে এবং এটি সামগ্রিকভাবে কর আরোপ, আদায় এবং ব্যবস্থাপনা সহজ করবে। প্রস্তাবিত আইনটি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর রহিতপূর্বক যুগোপযোগি করে নতুনভাবে প্রণয়নকল্পে আনা হয়েছে। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠায়।

Read More »

রংপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে বারবার জেলাগেট থেকে পুলিশ কতৃক আটকের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরে জেলা ও মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪টায় নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামেনে বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা রাকিব হোসেন , জিল্লুর হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন সহ জেলা ও মহানগরে নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্র্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার নির্বাচন রংপুর সিটি প্রেস ক্লাব হলরুমে সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২ টা ও দুপুর ২টা থেকে ৪টা বিকাল পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ভোট সংখা ২১১টি। নির্বাচনে ৯টি পদের মধ্যে ২টি পদ ( সভাপতি ও সাধারণ সম্পাদক) পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ৭টি পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়। নির্বাচন পর্যবেক্ষন করেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের লেবার অফিসার মোঃ আবুল হোসেন। ভোট চলাকালিন সময় নির্বাচন কেন্দ্র পরিদর্শন ও মন্তব্য করেন রংপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাংবাদিক নজরুল মৃধা, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ , রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন, রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিংকু, রংপুর লেডিস টেইলার্স দর্জি মালিক সমিতির সহ সভাপতি মোঃ রোস্তম আলী রুপু সহ বিভিন্ন ব্যাবসায়ী সংগঠনের নেতৃবৃন্দগন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মিঠু। এসম উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান আফজাল, সাহবুদ্দিন, প্রিজাইডিং অফিসার (রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি) মোঃ জাহেরুল ইসলাম, পোলিং অফিসার শীলা মনসুর।

Read More »

সিরাজুল আলম খানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শুক্রবার (৯ জুন) বিকেলে এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শুক্রবার (৯ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর। মরহুম সিরাজুল আলম খানের নামাজে জানাজা আগামীকাল শনিবার (১০ জুন) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা হবে। সেখানে জানাজা শেষে সিরাজুল আলম খানের লাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের বাড়িতে নেয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Read More »