সর্বশেষ
সর্বশেষ

Day: June 17, 2023

জেনেভা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৭ জুন, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ ও ১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট : সোশ্যাল জাস্টিস ফর অল’-এ যোগদান শেষে আজ সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাত ১টা ৫৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি এর আগে জেনেভা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১১.৫০ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩ টা ৫০ মিনিট) যাত্রা করেছিল। এর আগে, ১৩ জুন, প্রধানমন্ত্রী সুইজারল্যান্ডে চার দিনের সরকারি সফরে জেনেভা যান। ১৪ জুন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর প্রধান ফ্লিপো গ্র্যান্ডি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বাসস্থানে সাক্ষাৎ করেন। পরে প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট অ্যালেইন বারসেটের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেখানে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিকেলে, প্রধানমন্ত্রী প্যালাইস ডি নেশনস-এ ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩’ এর প্লেনারিতে ভাষণ দেন। শেখ হাসিনা মাল্টার প্রেসিডেন্ট ডক্টর জর্জ ভেলার সঙ্গেও সাক্ষাৎ করেন, এরপর আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হাউংবোর সঙ্গে বৈঠক করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী আইএলও এর সদর দপ্তরে ডিজি কর্তৃক আয়োজিত উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নৈশভোজে যোগ দেন। ১৫ জুন, তিনি ডব্লিউইএফ কার্যালয়ে এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ক্লাউস শোয়াবের সঙ্গে একটি বৈঠকের পর ‘এ টক এট দ্য ডব্লিউইএফ’ এ যোগদান করেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি ইন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন। সন্ধ্যায়, ডব্লিউটিওর মহাপরিচালক ড. ওকোনজো-আইওয়ালা তাঁর বাসস্থানে সাক্ষাৎ করেন। তিনি সন্ধ্যায় একটি সামাজিক সংবর্ধনায়ও যোগ দেন। ‘দ্য ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট ২০২৩ : সকলের জন্য সামাজিক ন্যায়’ হলো সামাজিক ন্যায়বিচারকে সমর্থন করার জন্য বিস্তৃত, সমন্বিত এবং সুসঙ্গত পদক্ষেপের প্রয়োজনীয়তা মোকাবেলায় সোচ্চারদের একটি উচ্চ পর্যায়ের বৈশ্বিক ফোরাম। এটি সামাজিক ন্যায়বিচারের জন্য একটি বৈশ্বিক জোট গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা ও অবহিত করার একটি সুযোগ দিয়েছে, যা আন্তর্জাতিক শ্রম অফিসের ৩৪৭ তম অধিবেশনে গভর্নিং বডি স্বাগত জানিয়েছে। সম্মেলনে বেশ কয়েকজন উচ্চ পর্যায়ের অতিথিদের পাশাপাশি মালিক ও শ্রমিকদের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। দু’দিনের শীর্ষ সম্মেলনে আরও টেকসই এবং ন্যায়সঙ্গত বিশ্ব গড়তে সামাজিক ন্যায়বিচারের মূল ভূমিকা তুলে ধরে এবং সামাজিক ন্যায়বিচারকে এগিয়ে নিতে এবং নীতির সুসঙ্গততা নিশ্চিত করার জন্য বর্ধিত এবং আরও ভালো ভাবে সমন্বিত যৌথ পদক্ষেপের কৌশল নিয়ে আলোচনা করা হয়।

Read More »

পিস্তল ঠেকিয়ে সাবেক চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের কাউনিয়ায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে দুর্ধরষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিনগত রাত তিনটার দিকে উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভূতছাড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ডাকাত দলের সদস্যরা সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে পিস্তল এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়। আমজাদ হোসেন কাউনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।ডাকাতির ঘটনা প্রসঙ্গে আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, বুধবার রাতে খাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পাশের ঘরে তার স্ত্রী ও মেয়ে ছিল। রাত তিনটার দিকে ৪-৫ জনের একদল সশস্ত্র ডাকাত বাড়ির বারান্দার গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র ঠেকিয়ে একটি কক্ষে নিয়ে তাকেসহ তার স্ত্রী-কন্যার হাত ও মুখ বেঁধে জিম্মি করে রাখে।পরে ডাকাতরা আমার স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে চাবি নিয়ে স্টিলের আলমিরা, ওয়্যারড্রপ ও শোকেসে থাকা নগদ প্রায় আট লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।আমজাদ হোসেনের স্ত্রী খালেদা আক্তার বলেন, ঘটনার সময় আমি ও আমার মেয়ে পাশের রুমে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ শব্দ শুনে ঘুম ভেঙে গেলে দ্রুত পাশের রুমে এসে দেখি দরজায় অপরিচিত দুইজন যুবক দাঁড়িয়ে আছে। তারা আমার স্বামীর হাত পা বেঁধে মারপিট করেছে। তারা আমার ও মেয়ের হাত পা ও মুখ বেঁধে ফেলে। লোহার রড দিয়ে স্বামীকে ও আমাকে মারধর করে। ডাকাতদের একজন আমার বুকে পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি নেয়। তারা আমাদের তিনজনকে একটি কক্ষে আটকে রেখে সবকিছু লুট করে নিয়ে যায়।তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যদের পরনে শুধু হাফপ্যান্ট ছিল, গায়ে কোন জামা ছিল না। সবারে পিঠে ছোট ব্যাগ ছিল।ডাকাতরা সব লুট করে নিয়ে যাওয়ার পর আমি, আমার স্বামী ও মেয়েকে নিয়ে পাশের বাড়িতে যাই এবং সেখান থেকে বিষয়টি থানা পুলিশকে জানাই। খবর পেয়ে ভোরের দিকে পুলিশ ঘটনায় চলে আসে এবং আমাদের কাছ থেকে সবকিছু শুনে।থানা পুলিশ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে এবং লুট হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করবে এমন দাবি জানান শহীদবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান। এ বিষয়ে যোগাযোগ করা হলে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Read More »

মান সনদ না থাকায় ১৮ ইটভাটার বিারুদ্ধে বিএসটিআই’র মামলা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দিনাজপুরের পার্বতীপুরে বিএসটিআই’র গুণগত মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে ক্লে-ব্রিকস (ইট) পণ্যের উৎপাদন ও বিক্রয়-বিতরণ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৮টি ইটভাটা বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে দিনাজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (আমলী আদালত-পার্বতীপুর) নিয়মিত মামলা করেছেন।বৃহস্পতিবার (১৫ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএসটিআই’র রংপুর বিভাগীয় উপপরিচালক (মেট্রোলজি) ও কার্যালয় প্রধান মফিজ উদ্দিন আহমাদ।প্রতিষ্ঠানগুলো হচ্ছে- পার্বতীপুর উপজেলার মেসার্স এসপি ব্রিকস, মেসার্স বাদশা ম্যানুফ্যাকচারিং, মেসার্স এআর ব্রিকস, মেসার্স বারী ব্রিকস, মেসার্স এইচ এম ব্রিকস, মেসার্স জেএস ব্রিকস, মেসার্স খুশি সুপার ব্রিকস, মেসার্স ডিআর ব্রিকস, মেসার্স মা ব্রিকস, মেসার্স মোকারম সুপার ব্রিকস মেসার্স এমএসবি ব্রিকস, মেসার্স রয়েল ব্রিকস -২, মেসার্স আরভি ব্রিকস, মেসার্স এসএ ব্রিকস, মেসার্স শাফি ব্রিকস, মেসার্স সমতা ব্রিকস, মেসার্স বারী ব্রিকস ও মেসার্স হক ট্রেডার্স ব্রিকসমফিজ উদ্দিন আহমাদ আরও জানান, খাদ্যদ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধ এবং ওজন ও পরিমাপে সঠিকতা নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করছে বিএসটিআই। এ ধারাবাহিকতায় গত চলতি সপ্তাহে পার্বতীপুরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিএসটিআই’র গুণগত মান সনদ না থাকায় ইটভাটার মালিকদের সতর্ক করার সঙ্গে তাদেরকে কিছুদিন সময় বেধে দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা মান সনদ গ্রহণ না করায় ইটভাটার স্বত্ত্বাধিকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। জনস্বার্থে বিএসটিআই’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Read More »

রসিকের এক লাখ ২৯ হাজার ৫০০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে এক লাখ ২৯ হাজার ৫০০ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প¬াস ক্যাম্পেইন কার্যক্রমের জন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রংপুর সিটি করর্পোরেশন আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে রংপুর সিটি কর্পোরেশনের (২০ নং ওয়ার্ড কাউন্সিলর) প্যানেল মেয়র তৌহিদুল ইসলাম জানান, রোববার মহানগরীর ৩৩টি ওয়ার্ডের ২৯৭টি কেন্দ্রে ৪৪ জন সুপারভাইজার ও ৫৯৪ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবক ক্যাম্পেইন কার্যক্রম সফল করতে দায়িত্ব পালন করবেন। ওইদিন ৬ থেকে ১১ মাস বয়সী ২০ হাজার শিশুকে নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী এক লাখ ৯ হাজার ৫০০ শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই উলে¬খ করে তিনি আরও বলেন, ভরা পেটে শিশুকে ভিটামিন ‘এ’ প¬াস ক্যাপসুল খাওয়াতে হবে। খালি পেটে খেলে বমির ভাব হতে পারে। এতে বিচলিত না হয়ে অভিভাবকরা শিশুকে কাছের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন। এছাড়াও বাদ পড়া শিশুদের জন্য অতিরিক্ত ভ্রাম্যমাণ টিম কাজ করবে। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে, তবে সেই শিশুকে আর খাওয়ানোর প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে রংপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্যানেল মেয়র মাহাবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু, কাউন্সিলর লিটন পারভেজ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুজ্জামান ইবনে তাজ, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলায় তিন লাখ ৬০ হাজার ২৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের আট উপজেলা তিন লাখ ৬০ হাজার ২৯৫ জন শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইন কার্যক্রমের জন্য সুপারভাইজার, স্বেচ্ছাসেবী, টিকাদান কেন্দ্র নির্ধারণ করাসহ প্রায় সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকালে রংপুর জেলা সিভিল সার্জন আয়োজিত প্রেস ব্রিফিং থেকে এসব তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে রংপুর জেলা সিভিল সার্জন ডা. মোঃ জাহাঙ্গীর কবির জানান, আগামী রোববার (১৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত টিকা কেন্দ্রসহ হাট-বাজার, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশনের অস্থায়ী এবং ভ্রাম্যমাণ কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। এদিন ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সের শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ পাস ক্যাপসুল খাওয়ানো হবে। তিনি আরও জানান, রোববার দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ পাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন আট উপজেলার ১ হাজার ৮৩১টি কেন্দ্রে ৭৬২ জন সুপারভাইজার ও তিন হাজার ৭৮৫ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে তিন লাখ ৬০ হাজার ২৯৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৩৮৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ৪ হাজার ৯০৭ শিশু এই ক্যাপসুল খাবে। এদের মধ্যে ৯২০ জন প্রতিবন্ধী শিশু রয়েছে। রংপুর পুরাতন সদর হাসপাতালে সিভিল সার্জনের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ রুহুল আমিনসহ অনান্য কর্মকর্তা’রা উপস্থিত ছিলেন।

Read More »

রংপুর জেলা ও মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ১৯ জুন রাজশাহী ও রংপুর বিভাগীয় দেশ বাচাঁও তারুন্যের সমাবেশ সফল করার লক্ষে রংপুর জেলা ও মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২ টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনের মতবিনিময় সভায় রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন ও জেলা যুবদলের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমর্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মামুন হাসান । প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিপু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ , সাইদুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ লোহানী মোঃ তাজুল ইসলাম, যুবদল সহ সাধারণ সম্পাদক ( রংপুর বিভাগ) এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

ছাত্রীকে আপত্তিকর প্রস্তাব, সেই প্রধান শিক্ষক গ্রেপ্তার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগে চম্পাতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।এদিকে শুক্রবার (১৬ জুন) দুপুরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির এক জরুরি সভা শেষে অভিযুক্ত শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তেতিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এদিকে মামলা সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যৌনপীড়ন চালাতেন। বিষয়টি যাতে প্রকাশ না পায় সেজন্য ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করানোর পাশাপাশি নানাভাবে হুমকি দেয়া হয়। ফলে ওই ছাত্রী ভয়ে কাউকে কিছু বলতে পারেনি। তবে ১০ জুন দুপুরে প্রধান শিক্ষক মুঠোফোনে আপত্তিকর কথাবার্তা বললে তা রেকর্ড করেন ওই ছাত্রী।বিষয়টি নিয়ে সে তার পরিবারের সাথে কথা বললে তারা বিষয়টি এলাকার লোকজনকে জানালে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ লোকজন বিদ্যালয়ে তালা ঝোলানোর পাশাপাশি প্রধান শিক্ষকের শাস্তি দাবি করেন। উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করতে ব্যর্থ হন। কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথেই এলাকার লোকজন লাঠিসোটা নিয়ে বিদ্যালয় পাহারায় বসেন- যাতে করে সেখানে প্রধান শিক্ষক প্রবেশ করতে না পারেন।রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে বদরগঞ্জ থানা পুলিশের কাছে প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তাৎক্ষণিকভাবে দামোদরপুর ইউনিয়নের পশ্চিম ঝাড় পাড়াস্থ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ হোসেন বলেছেন, ম্যানেজিং কমিটির জরুরি সভায় ঘটনা তদস্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি আব্দুর রাজ্জাককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সহকারি প্রধান শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Read More »

রংপুরে নিবন্ধন অধিদপ্তরের বাজেট প্রণয়ন ও কর্মসম্পাদন চুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: নিবন্ধন অধিদপ্তর কর্তৃক রংপুর বিভাগে বাজেট প্রণয়ন, পরিচালন ও আইবিএসপ্লাস এর ব্যবহার এবং বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি ২০২৩-২৪ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে রংপুর চিকলি ওয়াটার পার্কের কনভেনশন হলে “যতদিন বাঁচি, ততদিন শিখি” স্লোগানে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের রেজিষ্ট্রি অফিসের পরিদর্শক মোঃ আশরাফুজ্জামান, রাজশাহী বিভাগের রেজিষ্ট্রি অফিসের পরিদর্শক মোঃ জিয়াউল হক। কোর্স পরিচালনা করেন রংপুর জেলা রেজিস্ট্রার মোঃ আব্দুস সালাম প্রামাণিক। দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মশালায় রংপুর বিভাগের আটজন জেলা রেজিস্ট্রার, ৩৯ জন সাব রেজিস্ট্রার এবং ১৬১ জন সহায়ক কর্মচারী অংশ নেন। কোর্স সমন্বয়ক ছিলেন রংপুর সদর রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার রামজীবন কুন্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিঠাপুকুর উপজেলা সাব রেজিস্ট্রার সবুজ মিয়া ও পীরগাছা উপজেলা সাব রেজিস্ট্রার তিথী রানী। আরও উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা সাব রেজিস্ট্রার ফজলে রাব্বী, তারাগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার নাজমুল হাসান, বদরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রার মিজানুর রহমান এবং কাউনিয়া উপজেলা সাব রেজিস্ট্রার রফিকুল ইসলাম প্রমুখ।

Read More »

রংপুরে বড়বিলে নৌকার পক্ষে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় ও উঠান বৈঠক করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু।বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত উপজেলার বড়বিল ইউনিয়ন, মন্থানা বাজার, বটতলা, বকশীগঞ্জ হাট, পাল্লারহাট, বাগেরহাট, মালিকের বাজার এলাকায় এ মতবিনিময় করেন তিনি।এছাড়াও বাঘপুর এলাকায় ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মরহুম নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গনসংযোগ কালে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি আমিনুর রহমান প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার কান্ডেশ্বর রায়,বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বরকত আমিন, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, ১ নং ওয়ার্র্ড আ’লীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, ২ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি সোয়াবুর রহমান সোয়েব, সাধারণ সম্পাদক মজিবুল সরকার, ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইয়াইয়া সরকার জুয়েল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৫ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি লেবু মিয়া, ৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৮ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক আবুল হাসান খোকন, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিএম শাহজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বুলু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিষ্টার হোসেন, উপজেলা শেখ রাসেল শিশু কিশোর এর সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক জাফর সহ উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ । প্রসঙ্গত,দীর্ঘ দিন ধরে রংপুর ১ আসন (গঙ্গাচড়া ও সিটি করপোরেশন আংশিক) এলাকায় সরকার দলীয় সংসদ সদস্য না থাকায় কাঙ্খিত উন্নয়ন থেকে বঞ্চিত এই এলাকার মানুষ। তাই বিভিন্ন সময় স্থানীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ এই এলাকা থেকে আ’লীগ নেতা এ্যাড. রেজাউল করিম রাজুকে নৌকা মার্কার প্রার্থী করার দাবি তুলে আসছে।

Read More »

রংপুর মহানগর বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তেল, গ্যাস, চাল-ডাল, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম কমানো এবং ১০ দফা দাবি অদায় সহ বিদ্যুতের লোডশেডিং এর প্রতিবাদে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর মহানগর উদ্যোগে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার (১৬ জুন ) বিকাল ৪টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলিয় কার্যালয়ের সামনে পদযাত্র শুরুর আগে আলোচনা সভায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন খান সুজন, রংপুর মহানগর জাসসের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হারুন, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর হাসান সুমন, রংপুর মাহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর কৃষক দলের সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, রংপুর মহানগর মহিলা দলের সভানেত্রী এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »