জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
আগামী ১৯ জুন রাজশাহী ও রংপুর বিভাগীয় দেশ বাচাঁও তারুন্যের সমাবেশ সফল করার লক্ষে রংপুর জেলা ও মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) বেলা ১২ টায় রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনের মতবিনিময় সভায় রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন ও জেলা যুবদলের ভারপ্রপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমর্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মামুন হাসান ।
প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি দিপু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ , সাইদুর রহমান, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ লোহানী মোঃ তাজুল ইসলাম, যুবদল সহ সাধারণ সম্পাদক ( রংপুর বিভাগ) এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















