সর্বশেষ
সর্বশেষ

Day: June 20, 2023

ময়মনসিংহ জেলায় আইনজীবীকে হেনস্থার প্রতিবাদে রংপুরে মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ময়মনসিংহ জেলায় আইনজীবী এডভোকেট আশিকুর রহমানকে এডিশনাল ডিআইজি এনামুল কবির কর্তৃক হেনস্থার প্রতিবাদে রংপুরে কর্মরত সাধারন আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা কোট চত্বরে আয়োজিত প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট পলাশ কান্তি নাগ, মাসুম হাসান, আমজাদ হোসেন, ফাতেমা আক্তার কণা, স্বপন, শহিদুল প্রমূখ। ময়মনসিংহ জেলার আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আশিকুর রহমানকে এডিশনাল ডিআইজি এনামুল কবির কর্তৃক হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন। অবিলম্বে এডিশনাল ডিআইজি এনামুল কবিরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে আইনের আওতায় আনতে হবে। এ সময় রংপুরের কর্মরত আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Read More »

ঈদ-উল-আযহার ছুটি বাড়ল ১ দিন : মন্ত্রিপরিষদ সচিব

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ জুন, ২০২৩ : পবিত্র ঈদ-উল-আযহার ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। আর ২৮ থেকে ৩০ জুন পূর্ব নির্ধারিত সরকারী ছুটি। তবে ১ জুলাই শনিবার ছুটি থাকায় এ বছর ঈদ-উল-আযহায় সরকারী ছুটি থাকবে ৫ দিন। আজ সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেয় সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগামী ২৭ জুন সরকারের নির্বাহী আদেশে ছুুটি থাকবে। আমাদের দেশের মানুষ যাতে ঈদ-উল-আযহা পালন করতে পারে, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন আগামী ২৭ জুন ছুটি থাকবে। ঈদের আগে এক দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে। গত ঈদ-উল ফিতরের অভিজ্ঞতায় দেখলাম, একদিন সরকারী ছুটি বাড়ানোয় অনেক সুবিধা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনা গত ঈদে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সে অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী এক দিন ছুটি বাড়িয়ে দিয়েছেন। মাহবুব হোসেন বলেন, কৃষিজাত পণ্য রপ্তানির জন্য বহির্বিশ্বে বাজার খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ ক্ষেত্রে ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) দেশগুলোর দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন। বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ওআইসিভুক্ত দেশগুলো, যেখানে বাংলাদেশের মানুষও আছেন, সেখানে বাংলাদেশী পণ্য কেনার আগ্রহ দেখা দিয়েছে, বিশেষ করে ফল-শাক সবজি। তাই সেখানে তা রপ্তানি করার বিষয়ে সংশ্লিষ্ট সবাই যেন নজর দেন সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, এখনো সেসব দেশে কৃষিপণ্য যায়, সেটিকে এখন যেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে যেসব এলাকা থেকে মাটি বা বালু তোলা নিষিদ্ধ ছিল, তার মধ্যে ফসলি জমি অন্তর্ভূক্ত ছিল না। এখন ফসলি জমিও অন্তর্ভূক্ত করা হয়েছে। এর ফলে কোনো ফসলি জমি থেকে মাটি ও বালু উত্তোলন করা যাবে না। নদী পথের নাব্যতা বিনষ্ট করতে পারে, এ রকম হুমকি থাকলে সেখান থেকেও বালু বা মাটি তোলা যাবে না। এ ছাড়া এখন অবৈধভাবে বালু বা মাটি তোলার যন্ত্র জব্দ করা যাবে। আর বালু পরিবহনের কারণে কোনো রাস্তা বা স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে তার ব্যয় পরিশোধ করবেন ইজাদারেরা। আর ইজারা কার্যক্রম অনলাইনে হবে। বৈঠকে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ ২০২৩ এর খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এতে জাল-জালিয়াতি বন্ধের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এসব অপরাধের জন্য বিভিন্ন মেয়াদে শাস্তির বিধান রাখা হয়েছে প্রস্তাবিত আইনে। বৈঠকে ‘লক্ষীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটি হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ৫৭টি। এ ছাড়া এখন পর্যন্ত দেশে ১১৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়া হয়েছে। সর্বশেষ গত সপ্তাহে মন্ত্রিসভা শরীয়তপুর ও ঠাকুরগাঁওয়ে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেয়। এ জন্য দুটি আইনের খসড়া অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। এর মধ্যে শরীয়তপুরের বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’। আর ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয়টির নাম হবে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’। মন্ত্রিসভার আজকের বৈঠকে ‘বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইনের খসড়া, জাতীয় গ্রন্থাগার নীতি-২০২৩ এর খসড়া, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প উন্নয়ন নীতিমালা, ২০২৩ অনুমোদন দেওয়া হয়। এ ছাড়াও বাংলাদেশ ও কানাডার মধ্যে বিমান চলাচল বিষয়ক চুক্তির খসড়া এবং বিমসটেক সনদের খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। মাহবুব হোসেন বলেন, পদ্মাসেতু কর্তৃপক্ষ আজ তাদের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি টাকা এবং মেট্রোরেল কর্তৃপক্ষ তাদের প্রথম কিস্তির ৫৫ কোটি টাকা প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন।

Read More »

মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৯১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর

স্পোর্টস ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৯১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর ঢাকা, ১৯/৬/২০২৩খ্রি: আজ সোমবার দুপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫ জন ক্রীড়াবিদ / ক্রীড়াসংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে প্রদত্ত ৯১ লক্ষ টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক যে ৫ জন ক্রীড়াবিদ / ক্রীড়াসংগঠককে চিকিৎসা সহায়তা হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তারা হলেন বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন সাঁতারু প্রিয়াংকা দাসকে ১০ লক্ষ টাকা, প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড় ও সংগঠক মোঃ জাহিদ মাহমুদকে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১০ লক্ষ টাকার চেক , জাতীয় ক্রিকেট দলের আম্পায়ার সৈয়দ মোহাম্মদ সাইদুল হককে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও ৫ লাখ টাকার চেক, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলা চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ১ লক্ষ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, সাবেক ফুটবলার এস কে বসির আহাম্মেদকে ১ লক্ষ টাকার চেক ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। চেক বিতরণকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ক্রীড়াবান্ধব। তিনি ক্রীড়াবিদদের সুখে-দুঃখে সবসময় ছায়ার মতো পাশে থাকেন। তিনি ক্রীড়াসেবকদের কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধুর নিজ হাতে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন’ এ করোনাকালীন সময়ে ৫০ কোটি টাকাসহ মোট ৬০ কোটি টাকা সীডমানি প্রদান করেছেন।’বর্তমানে প্রতিষ্ঠানটির সীডমানি সাড়ে সাতষট্টি কোটি টাকা। যার মুনাফা এবং প্রতি বছর সরকারের রাজস্ব বাজেট থেকে পাওয়া অর্থ দিয়ে অধিকসংখ্যক ক্রীড়াসেবীকে মাসিক ক্রীড়া ভাতা প্রদান এবং এককালীন বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া আমরা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি চালুর উদ্যোগ গ্রহণ করেছি। ক্রীড়াঙ্গনকে এভাবে এগিয়ে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী জানান, প্রায় প্রতিমাসেই মাননীয় প্রধানমন্ত্রী অসহায়, অসচ্ছল ক্রীড়াবিদ ও ক্রীড়াবিদদের আর্থিক সহায়তা করে চলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর সংস্থার উর্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

সাংবাদিক হত্যার ঘটনায় জামালপুরের ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম বাবু সাময়িক বরখাস্ত

জিল্লুর রহমান / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৯ জুন, ২০২৩ ইং, সোমবার সাংবাদিক হত্যার ঘটনায় জামালপুরের ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদুল আলম বাবু সাময়িক বরখাস্ত গত বুধবার জামালপুর জেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সাময়িক বরখাস্ত করেছে। উক্ত বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ স্বাক্ষর করেন। উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।

Read More »

রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর এর আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল ১৯ জুন সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, অতিরিক্ত পুলিশ সুপার, এ সার্কেল, রংপুর; রাজনৈতিক নেতৃবৃন্দ; জনপ্রতিনিধি ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; সভাপতি, প্রেস ক্লাব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার রংপুরের মিঠাপকুর মির্জাপুর ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং রেসকিউ দর্শনা মোড় রংপুর ও দুঃস্থ উন্নয়ন সংস্থ্া (ডাস) ডাক্তারপাড়া গংগাচড়া এর আয়োজনে দুস্থ ও অসহায় ৩০ জন নারীদের মাঝে বিনামুল্যে ২টি কওে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যার (সাবেক সচিব) মোঃ রেজাউল আহসান। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন রেসকিউ দর্শনা মোড় রংপুর এর চেয়ারম্যান আ.ক.ম মোঃ রকিবুল হাসান, দুঃস্থ উন্নয়ন সংস্থ্া (ডাস) ডাক্তারপাড়া গংগাচড়া এর নির্বাহী পরিচালক মোঃ চাদঁ মিঞা, বন্ধন মডেল গ্রাম সমবায় সমিতির সভাপতি মোঃ রেমাউল হক ভিক্টর, সাধারণ সম্পাদক মোঃ মানিউল ইসলাম জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে আটোরিক্সা শ্রমিকলীগ চেকপোস্ট শাখা কমিটির অনুমোদন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বাংলাদেশ আটোরিক্সা শ্রমিকলীগ রংপুর মহানগর কমিটির অন্তুরভুক্ত চেকপোস্ট শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। গতকাল সোমবার বিকালে নগরীর চেকপোস্ট কার্যালয়ে সদস্যদের মাঝে কমিটির কাগজ তুলে দেন বাংলাদেশ আটোরিক্সা শ্রমিকলীগ রংপুর মহানগর কমিটির সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম। নব গঠিত চেকপোস্ট শাখা কমিটির সভাপতি মোঃ নাহিদ, কার্যকরি সভাপতি মোঃ আঙ্গুর, সহ সভাপতি মোঃ আমির, মোঃ বাদশা, মোঃ শহিদার, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শিকর রায়, মোঃ আবু তালেব, সাংগঠনিক সম্পাদক মোঃ জান্নাতুল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন, মাসুম (ছোট), প্রচার সম্পাদক মোঃ বেলাল, অর্থ সম্পাদক মোঃ শামীম, দপ্তর সম্পাদক মোঃ সাজু, শ্রমিক কল্যান সম্পাদক মোঃ মোমিনুর, সড়ক ও যোগাযোগ সম্পাদক মোঃ শুভ, সহ সড়ক সম্পাদক মানিক ,সোহেল , রেজওয়ান, আইন বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল বাকী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মিনারুল সহ ৭১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

Read More »