জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
ময়মনসিংহ জেলায় আইনজীবী এডভোকেট আশিকুর রহমানকে এডিশনাল ডিআইজি এনামুল কবির কর্তৃক হেনস্থার প্রতিবাদে রংপুরে কর্মরত সাধারন আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা কোট চত্বরে আয়োজিত প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন এডভোকেট পলাশ কান্তি নাগ, মাসুম হাসান, আমজাদ হোসেন, ফাতেমা আক্তার কণা, স্বপন, শহিদুল প্রমূখ।
ময়মনসিংহ জেলার আইনজীবী সমিতির সদস্য এডভোকেট আশিকুর রহমানকে এডিশনাল ডিআইজি এনামুল কবির কর্তৃক হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন। অবিলম্বে এডিশনাল ডিআইজি এনামুল কবিরের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে আইনের আওতায় আনতে হবে। এ সময় রংপুরের কর্মরত আইনজীবীরা উপস্থিত ছিলেন।
















