জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে বিনামুল্যে ছাগল বিতরণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার রংপুরের মিঠাপকুর মির্জাপুর ইউনিয়নে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এবং রেসকিউ দর্শনা মোড় রংপুর ও দুঃস্থ উন্নয়ন সংস্থ্া (ডাস) ডাক্তারপাড়া গংগাচড়া এর আয়োজনে দুস্থ ও অসহায় ৩০ জন নারীদের মাঝে বিনামুল্যে ২টি কওে ছাগল বিতরণ করেন প্রধান অতিথি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যার (সাবেক সচিব) মোঃ রেজাউল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি ছিলেন রেসকিউ দর্শনা মোড় রংপুর এর চেয়ারম্যান আ.ক.ম মোঃ রকিবুল হাসান, দুঃস্থ উন্নয়ন সংস্থ্া (ডাস) ডাক্তারপাড়া গংগাচড়া এর নির্বাহী পরিচালক মোঃ চাদঁ মিঞা, বন্ধন মডেল গ্রাম সমবায় সমিতির সভাপতি মোঃ রেমাউল হক ভিক্টর, সাধারণ সম্পাদক মোঃ মানিউল ইসলাম জীবন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















