সর্বশেষ
সর্বশেষ

Day: June 28, 2023

সরকার পরিবর্তন না হলে কোনো রাজনৈতিক দল থাকবে না : জিএম কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সরকার পরিবর্তন না হলে একটি দল এবং তাদের একটি নেতা চিরস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, বর্তমানে বিদেশি প্রেসার কাজ করছে। আমরা তাকিয়ে আছি, অন্যান্য রাজনৈতিক দলগুলো চেষ্টা করছে। এই রকম সুযোগে সবাই যদি মিলেমিশে কিছু করতে পারে তাহলে দেশের মানুষ উদ্ধার হবে। এই অবস্থা চলতে থাকলে সামনের দিকে দেশের মানুষের হাতে রাজনীতি থাকবে না। রাজনৈতিক দলও থাকবে না। একটি দল এবং তাদের একটি নেতা চিরস্থায়ী ভাবে প্রতিষ্ঠিত হওয়ার উপক্রম হবে। যদি এইভাবে নির্বাচন হয় এবং বর্তমান সরকারই ক্ষমতায় আসে তাহলে এটাই বাস্তবায়ন হবে। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য বড় ধরণের একটা পরীক্ষা। মঙ্গলবার (২৭ জুন) বেলা সাড়ে ৩ টায় রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সেখানে তাঁকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এক প্রশ্নের জবাবে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে জিএম কাদের সাংবাদিকদের বলেন, মানুষের কোনো রকম অধিকার নেই বললেই চলে। মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। প্রেস ফ্রিডম অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতা নেই। মানুষের ভাত-কাপড়ের নিরাপত্তা নেই। সংবিধান অনুযারী মানুষের মৌলিক চাহিদা পূরণ করা সরকারের এবং রাষ্ট্রের দায়িত্ব, সেগুলোর ব্যাপারে কোনো ধরণের ব্যবস্থা করা হয়নি। দেশের মানুষকে যেকোনো ভাবেই হোক মুক্ত করতে হবে। বর্তমান বাজেট জনমুখী হয়নি দাবি করে সাবেক এই মন্ত্রী বলেন, বাজেটের পর সাধারণ মানুষের দুরাবস্থা বাড়বে। অর্থনৈতিক মন্দা চলছে, এটা আরো বাড়বে। দেশের মানুষ একটা অজানা অনিশ্চিত বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন গতি অন্যদিকে প্রতিদিন মানুষের আয় কমছে। কিন্তু বাজেটে সরকার এ বিষয়ে কোনো রকম পদক্ষেপ নেয়নি। মানুষকে বাঁচাতে সামাজিক নিরাপত্তা খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয়ার কথা, সরকার তা দেয়নি। যতটুকু দিয়েছে তা যতসামান্য। এরমধ্যে পেনশনের টাকার কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। এরআগে পাঁচ দিনের সফরে ঢাকা থেকে দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জিএম কাদের। সেখান থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউজে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, রংপুর জেলা জাতীয় পার্টিও সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, রংপুর মহানগরের সহ সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম প্রমুখ। জাতীয় পার্টিও চেয়ারম্যান জিএম কাদের ৫ দিনের এই সফরে রংপুরে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। ঈদের তৃতীয় দিনে (১লা জুলাই) তাঁর নির্বাচনী এলাকা লালমনিরহাটে দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। পরের দিন রোববার (২ জুলাই) তিনি রংপুর হয়ে ঢাকায় ফিরে যাবেন।

Read More »

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুঃস্থ ও পঙ্গু শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মটর শ্রমিক ইউনিয়নের দুঃস্থ ও পঙ্গু শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। গতকাল মঙ্গবার সকাল সাড়ে ১১টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বেকার, বয়স্ক, দুঃস্থ ও পঙ্গু শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম.এ মজিদ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সড়ক সম্পাদক সাদেক আলী, অফিস প্রধান এমএ মালেক মুকুল, শ্রমিক নেতা পলাশ ,আশরাফুল সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় প্রায় ৫০০ জন দুঃস্থ ও পঙ্গু শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

Read More »