সর্বশেষ
সর্বশেষ

Day: July 10, 2023

দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর

দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কোন সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের প্রতি আহবান প্রধানমন্ত্রীর সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ জুলাই, ২০২৩খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অগ্রযাত্রা ও ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা সমালোচিত হয় এমন কোন সংবাদ প্রচার না করার জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা এমন কোন সংবাদ প্রকাশ করবেন না যা দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করে এবং এর চলমান অগ্রযাত্রা বাধাগ্রস্ত করে।’ প্রধানমন্ত্রী আজ তাঁর কার্যালয়ে অসুস্থ, অসচ্ছল ও আহত ৪৩৮ সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, তিনি সব সময় গণমাধ্যমের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। কারণ, এতে আমরা নিজেদের সংশোধন করে নিতে পারি। তিনি আরো বলেন, ‘গঠনমূলক সংবাদ সরকার চালাতে সাহায্য করে।’ প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যম অবশ্যই সরকারের সমালোচনা করবে এবং স্বাধীনতা ভোগ করবে, তবে তা যথাযথ দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতার সাথে করা উচিত। তিনি বলেন, ‘আমি চাই বাংলাদেশের অগ্রযাত্রা (দায়িত্বহীন সাংবাদিকতার কারণে) আর বাধাগ্রস্ত হবে না।’ প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা উপভোগ করার অধিকার সবার আছে। তবে তাদেরকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, ‘আপনারা অবশ্যই স্বাধীনতা উপভোগ করবেন। তবে আপনাদের দায়িত্বশীলতা এবং কর্তব্যপরায়ণতা দেখাতে হবে।’ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য সচিব মো. হুমায়ন কবির খন্দকারও বক্তব্য রাখেন। বিএফইউজে এবং ডিইউজে নেতৃবৃন্দসহ বিভিন্ন সংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনা বলেন তাঁর সরকার বাক স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে বলেছেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১৪ বছরে সাংবাদিক সমাজ যে ধরনের স্বাধীনতা ভোগ করেছে এর আগে তা কখনোই করেনি।’ গণমাধ্যমকে যে স্বাধীনতা দেয়া হয়েছে তা দেশকে ডিজিটালে রূপান্তরে আরো সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর একটি মাত্র টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি, এখন তার সরকার মূলত কর্মসংস্থান সৃষ্টির জন্যে বেসরকারি খাতে অনেক টিভি চ্যানেল ও সংবাদপত্রকে লাইসেন্স দিয়েছে। প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াত সরকারের আমলে সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের কথা স্মরণ করেন। তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর পরই সাংবাদিকদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যেতে দেয়া হয়নি কারণ, তারা মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন চালিয়েছিল। প্রধানমন্ত্রী বলেন, সরকার বেসরকারি চ্যানেলগুলোকে ওয়েজবোর্ডের আওতায় আনতে যাচ্ছে। তিনি সংবাদ মাধ্যম মালিকদের বাংলাদেশ জার্নাল্স্টি ওয়েলফেয়ার ট্রাস্টে অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানান। সরকার প্রধান বলেন, সাংবাদিকরা নিজেদের জন্যে বাড়ি করতে চাইলে সরকার জমির ব্যবস্থা করতে পারে অথবা কিস্তিতে সরকারি ফ্ল্যাট দিতে পারে। তিনি বলেন, তারা জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক গৃহ ও ভূমিহীনকে বিনামূল্যের পরিকল্পনার আওতায় আনতে গৃহায়ণ প্রকল্প গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী ২০১৪ সালে প্রাথমিকভাবে পাঁচ কোটি টাকা দিয়ে বাংলাদেশ জার্নাল্স্টি ওয়েলফেয়ার ট্রাস্ট(বিজেডাব্লিউটি) তহবিল শুরু করেন। পরে এই তহবিলে তিনি আরো ২০ কোটি টাকা দেন। এই ফান্ড থেকে এ পর্যন্ত ১৩ হাজার ৫১০ সাংবাদিকের মধ্যে প্রায় ৪০ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

Read More »

ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করুন : প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর ফেলোশিপের (পিএমএফ) ফেলোসহ উচ্চশিক্ষার্থীদের দেশের ব্যাপক উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পনা প্রণয়নের জন্যে দেশি ও বিদেশী শিক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞানের সঙ্গে নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাভাবনা প্রয়োগের আহ্বান জানিয়েছেন। বিশ্বব্যাপী শীর্ষ র‌্যাংকিংয়ে থাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জনের জন্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) আয়োজিত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ১০ জনকে পিএইচডি ফেলোশিপ ও ৩৮ জনকে মাস্টার্স ফেলোশিপ হস্তান্তর অন্ষ্ঠুানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, “আমাদের দেশের উন্নয়ন নিশ্চিত করতে আমরা কখনই অন্যের মডেলের ওপর নির্ভর করবো না। দেশের সার্বিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে আমরা নিজস্ব মেধা ও চিন্তার প্রয়োগ ঘটাবো।” তিনি বাংলাদেশের ভৌগলিক অবস্থান, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ, দেশবাসীর মানসিকতা, প্রাকৃতিক সম্পদ এবং ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে উন্নয়নের পরিকল্পনা গ্রহণের জন্যে ফেলোদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, প্রথমত আমাদের দেশকে জানতে হবে, বুঝতে হবে এবং অনুভব করতে হবে যেখান থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন। দেশের উন্নয়নের পরিকল্পনা তৈরি করতে আপনাকে বিদেশে উচ্চ শিক্ষার জ্ঞানের সাথে দেশের প্রয়োজনীয়তা উপলদ্ধি করার জ্ঞানকে সমন্বয় করতে হবে যা টেকসই উন্নয়ন নিশ্চিত করবে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়নসহ প্রতিটি খাতে উন্নয়নের জন্যে সরকারের পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, সঠিক পরিকল্পনা যে দেশকে সার্বিক উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে তা গত সাড়ে ১৪ বছরে তাঁরা প্রমাণ করেছেন। বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্যে এ পর্যন্ত ২৭৭ জনকে মাস্টার্স এবং ১০৮ জনকে এই পিএইচডি ফেলোশিপ দেয়া হয়েছে। এই বৃত্তি পেতে হলে প্রত্যেক আবেদনকারীকে আগে নিজ যোগ্যতায় বিশে্বের ১শ’ র‌্যাংকিংয়ের মধ্যে থাকা যে কোন একটি বিশ^বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হয়। ভর্তি নিশ্চিত হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভন্যান্স ইনোভেশান ইউনিট (জিআইইউ)-এর আওতায় এই বৃত্তির জন্যে আবেদন করতে হয়। সকল খাতে সম্পদের সক্ষমতার উন্নয়ন ঘটাতে ২০১৮ সালে প্রধানমন্ত্রী এই পিএমএফ চালু করেন। জিআইইউকে পিএমএফ ব্যবস্থাপনার দায়িত্ব দেয়া হয়েছে। সরকারি কর্মকর্তা বিসিএস ও নন বিসিএস এবং বেসরকারি প্রার্থী এই তিন ভাগে বৃত্তিটি প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রীর বৃত্তি পাওয়া এসব ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ^বিদ্যালয়ে পড়াশুনা করছে। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন জিআইইউ’র মহাপরিচালক ড. মো. আবদুল লতিফ। মাস্টার্স ও পিএইচডি ফেলোদের পক্ষে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. শিবলী ইসলাম এবং গণস্বাস্থ্য ফাউন্ডেশনের গবেষণা সহকারী আফিফা আনজু তাদের অনুভূতি ব্যক্ত করেন। পিএইচডি ফেলো, আভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব ড. কেমএম আলমগীর কবির তার অনুভূতির কথা জানান। শেখ হাসিনা জনগণের অর্থে বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে ফিরে জনগণ ও দেশের কল্যাণে কী অবদান রাখছেন- তা সবসময় ভেবে দেখতে পিএমএফ ফেলোদের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, ‘বিদেশী উচ্চ শিক্ষা থেকে অর্জিত জ্ঞান ব্যবহার করে আপনারা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কী করছেন- তা মনে রাখবেন।’ প্রধানমন্ত্রী বলেন, এই সব ছেলে-মেয়েরা অত্যন্ত মেধাবী, কারণ তারা বর্তমানে প্রযুক্তির যুগে বিশ্বের অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। শেখ হাসিনা আরো বলেন, আমি আমাদের ছেলে-মেয়েদের বলতে চাই যে- তোমরা প্রতিভা বিকাশের জন্য প্রযুক্তির দ্বারা তৈরি সুযোগকে কাজে লাগাও। তিনি বলেন, বাংলাদেশকে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এটি আমাদের লক্ষ্য এবং আমরা লক্ষ্য অর্জনের জন্য প্রজন্মের পর প্রজন্ম গড়ে তুলতে চাই। আমরা পিছিয়ে পড়তে চাই না। মেধাবীদের দেশের মশাল বাহক আখ্যায়িত করে- তিনি বলেন, আমি মনে করি- মেধাবীরা তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে প্রজন্মের পর প্রজন্মকে আলোর পথ দেখাবেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কারণ শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি ও উন্নতি সম্ভব নয়। ২৩-২৪ অর্থবছরে শিক্ষা খাতে ৮৮,১৬২ কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করে- তিনি আরো বলেন, তাঁর সরকার শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং উচ্চ শিক্ষার জন্য ফেলোশিপ প্রদানসহ সকল ব্যবস্থা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার মেরিটাইম, অ্যারোস্পেস, এভিয়েশন এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন করে শিক্ষাকে বহুমাত্রিক করেছে। তিনি বলেন, তাঁর সরকার গবেষণা ও বিজ্ঞানকে অগ্রাধিকার দিয়েছে এবং উচ্চশিক্ষার্থীদের গবেষণায় গুরুত্ব দিতে বলেন। তিনি বলেন, গবেষণার মাধ্যমে তারা দেশের খাদ্যকে পর্যাপ্ত করে তুলেছেন।

Read More »

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৯তম বৈঠক কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন। বৈঠকে “Bangladesh Biman (রহিত Bangladesh Biman Order, ১৯৭২ পুনর্বহাল এবং সংশোধন) বিল, ২০২৩” সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। পর্যটন শিল্পের উন্নয়নে বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটি (বেজা) কর্তৃক গৃহীত উদ্যোগ সমূহের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। বেজার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কার্যক্রম করার সুযোগ দেয়ার জন্য সুপারিশ করা হয়। বৈঠকে পর্যটকদের জন্য সমগ্র পার্বত্য চট্টগ্রামকে এক্সক্লুসিভ জোন করার সুপারিশ করা হয়। কমিটির পক্ষ থেকে সুষ্ঠুভাবে হজ্জ্ব কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানানো হয়। বৈঠকে বাংলাদেশ ইকোনমিক জোন অথোরিটির (বেজা) নির্বাহী পরিচালক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ, আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে নজরুল সংঘ পাঠাগারের নির্বাচন সম্পন্ন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ঐতিহ্যবাহী নজরুল সংঘ পাঠাগারের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৮ জুলাই) নগরীর আরকে রোডস্থ বাবুখাঁয় নজরুল সংঘ পাঠাগারের কার্যালয়ে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ শামিনুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার মোঃ সহিদুল ইসলাম, মোঃ শাহীনুর রহমান শাহীন, মোঃ আবেদ আলী। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট পদ ১৭টি। এরমধ্যে ১২ টি পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে এবং বাকি ৫টি পদে ভোটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে গননা শেষে রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার পুর্নাঙ্গ কমিটির ফলাফল ঘোষনা করেন। নজরুল সংঘ পাঠাগারের নব নির্বাচিত (ভোটে) সভাপতি মোঃ রশিদুস সুলতান বাবলু, সহ সভাপতি মোঃ মাসুদার রহমান মিঠু, (ভোটে) সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, (ভোটে) সহ সাধারন সম্পাদক মোঃ আবু যুবের হৃদয়, (ভোটে) সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ আল হাসান সাগর, (ভোটে) কোষাধক্ষ মোঃ সাখাওয়াত হোসেন, গ্রন্থাগার সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সাব্বির হোসেন সোহাগ , সাংস্কৃতিক সম্পাদক মোঃ বিটুল মিয়া, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মাসুদ রানা মুরাদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ রহিমা বেগম, সহ ক্রীড়া সম্পাদক মোঃ মেহেদী হাসান মীম, সহ সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোস্তাফিজার রহমান বাবু, সহ ধর্ম ও সমাজ কল্যান সম্পদক মোঃ আক্কাস আলী ছোটন, কার্যকরি সদস্য (মহিলা) মোছাঃ ময়না বেগম, কার্যকরি সদস্য (পুরুষ) মোঃ আমিনুল ইসলাম, মোঃ সাইদুজ্জামান সেলিম মিয়া, মোঃ মহসিন আলী মিট্টু। নির্বাচন পরিচালনা কাজে সার্বিক সহযোগিতা করেন এলাকার যুব সমাজ মোঃ মনিরুজ্জামান মনির, অনিক, সুমিত, মেহেদী হাসান বরকত, আসিফ আহমেদ কাইফ হামিম।

Read More »

রংপুরে কাউন্সিলর কর্তৃক বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ২ নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক বাড়ি-ঘর ভাংচুরের অভিযোগে ভুক্তভোগী পরিবারে সংবাদ সম্মেলন । গতকাল রবিবার দুপুরে স্থানীয় সূমি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোছাঃ রিনা বেগম। তিনি বলেন, আমি রসিক ২নং ওয়ার্ডের পুর্ব গোয়ালু পাড়ার, হাজিরহাট মেট্রোঃ থানার বাসিন্দা। গত ০৭-০৫-২০২৩ ইং তারিখ মুদি খানার দোকানের বাকি নিয়ে আমার মা রনজিনার সাথে বড় বোন রিক্তার কথা কাটাকাটির জেরে আমার বোন ০২নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম সরোয়ার মির্জাকে নালিশ করেন। মির্জা সাহেব হাতে লাঠি নিয়ে আমার বাড়ির সামনে এসে আমার মাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। আমি ও মা গালিগালাজের কারণ জানতে চাইলে তার হাতের লাঠি দ্বারা আমাকে এলোপাতারি মারডাং করতে থাকে এতে করে আমার বিভিন্ন স্থানে জখম হয়, এমতাবস্থায় আমার মাথায় আঘাত করলে আমি আর কিছু বলতে পারি না, সে সময় আমার মাসহ এলাকাবাসী আমাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার একপর্যায়ে আমি বাদি হয়ে থানায় মামলা করতে চাইলে তাদের পরামর্শে গত ১৫-০৫-২০২৩ ইং তারিখে কোটে মামলা করি যার মামলা নং সিআর-৩৪/২০২৩। মামলার পর আসামীগণ মামলা তুলার জন্য আমাকেসহ আমার পরিবারকে চাপ প্রয়োগ করছে। এমতাবস্থায় কাউন্সিলরের নেতৃত্বে দুলাল মিয়া, মহসিন, মুকুল, ইমরানসহ কয়েকজন গত ২৭-০৬-২০২৩ ইং তারিখ রাতে কুড়াল, বেকি, ছোড়াসহ দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে অতর্কিত হামলা চালায়। সে সময় তারা বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাত করে। বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করলেও তাদের মুখুশ সিসি ক্যামেরায় সংগৃহিত আছে। এ সময় কাউন্সিলরের নেতৃত্বে তারা তিনটি টিনসেড রুম ও ৫টি আধা পাকা বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং বাসার সামনে থাকা ঢাকা মেট্রো:-চ-৫৪১০০৬ নোয়া মাইক্রোবাস ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় যা সিসি ফুটেজে সংরক্ষণ আছে। পরে ৯৯৯ এ ফোন করা হলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। আসামীরা এরপরও হুমকি দিয়ে চলে যায়। এরপর হতে আমার পরিবার নিরাপত্তাহীণতায় ভূগছে। কাউন্সিলর গংদের ভয়ে বাসায় থাকতে পারছিনা। এ ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীসহ প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায় বিচার কামনা করছি।

Read More »

সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: সারাদেশে চিকিৎসক নিগ্রহের বিরুদ্ধে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বেলা ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপতালের সামনে কেন্দ্রীয় ওজিএসবির সমন্বয়ে ওজিএসবি রংপুর ব্রাঞ্চ ও সর্বস্তরের চিকিৎসকবৃন্দর আয়োজনে ডা. মিলি, ডা. মুনা, ও ডা. শাহাজাদীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রংপুরের প্রফেসর ডা. শারমিন সুলতানা লাকী, প্রফেসর ডা. শাহী ফারজানা, ডা. আজিজুল প্রমুখ। বক্তাবা অবিলম্বে ডা. মিলি, ডা. মুনা, ও ডা. শাহাজাদীর নিঃশর্ত মুক্তির জন্য সরকারের প্রতি দাবি জানান।

Read More »

রংপুরের গঙ্গাচড়া আলমবিদিতরে নৌকার পক্ষেআ’লীগ নেতা এ্যাড. রাজুর মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার (৮ জুলাই ) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিয়নের শয়রা বাড়ি,কুতুবের বাজার,তুলশির হাট,মন্ডলের হাট এলাকায় এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিত থাকে, দেশও এগিয়ে যায়। এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,মুস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী, ধর্ম বিষয়ক সম্পাদক মোজহাররুল ইসলাম সদু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু, কৃষক লীগ নেতা টিটুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, তাজুল ইসলাম, এ্যাড. জিয়াউল ইসলাম জিয়া,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।

Read More »