জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে মতবিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার (৮ জুলাই ) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিয়নের শয়রা বাড়ি,কুতুবের বাজার,তুলশির হাট,মন্ডলের হাট এলাকায় এ মতবিনিময় করেন তিনি। মতবিনিময় কালে আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিত থাকে, দেশও এগিয়ে যায়।
এই সরকারের আমলে ঘরে ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে,গৃহহীনদের জন্য ঘর নির্মান করে দেয়া হয়েছে। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আজ সারা বাংলাদেশে মডেল মসজিদ করে দিয়েছেন। তিনি বলেন, আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পরেই। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ,মুস্তাফিজুর রহমান মোস্তা, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী সাজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও বেতগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী, ধর্ম বিষয়ক সম্পাদক মোজহাররুল ইসলাম সদু,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু,
কৃষক লীগ নেতা টিটুল, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি এম শাহজালাল, জেলা আওয়ামী লীগের সদস্য জাসেম বিন জুম্মন, তাজুল ইসলাম, এ্যাড. জিয়াউল ইসলাম জিয়া,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সহ স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ , কৃষক লীগের নেতৃবৃন্দ ।
















