সর্বশেষ
সর্বশেষ

Day: July 13, 2023

উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মহাপরিকল্পনা প্রণয়নের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ জুলাই, ২০২৩খৃ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল এবং একটি উন্নততর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা পৌঁছানোর জন্য একটি মহাপরিকল্পনা তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এলজিআরডি মন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘প্রতিটি বিভাগীয় শহর, জেলা, উপজেলা ও ইউনিয়নে বিশুদ্ধ পানীয় জল এবং উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটি মহাপরিকল্পনা প্রণয়ন করুন।’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকালে এক অনুষ্ঠানে রাজধানীর খিলগাঁও এলাকায় দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) নামে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ একক পয়ঃনিষ্কাশন শোধনাগার উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। দেশে এটি এ ধরণের প্রথম প্রকল্প। একই অনুষ্ঠানে শেখ হাসিনা বিশ্বব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সহায়তায় পাগলা স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টের পুনর্গঠন ও সম্প্রসারণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এটির পয়ঃনিষ্কাশন ক্ষমতা ২০ কোটি মেট্রিক টন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে বিশুদ্ধ পানীয় জল এবং উন্নত স্যুয়ারেজ ব্যবস্থাপনার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। সরকার প্রধান বলেন, তাঁর সরকারের উদ্যোগের সাথে তাল মিলিয়ে ‘আমার গ্রাম, আমার শহর’ প্রকল্পের অধীনে সরকার বিশুদ্ধ পানীয় জল এবং উন্নত স্যুয়ারেজ সুবিধা সারা দেশে ছড়িয়ে দিতে চায়। তিনি বলেন, ‘গ্রামের মানুষ তাদের নাগালের মধ্যে সমস্ত শহুরে সুযোগ-সুবিধা পাবেন।’ প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশ দেন। তিনি দেশবাসীকে পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহবান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘অপ্রয়োজনে পানি এবং বিদ্যুৎ ব্যবহার করবেন না, দয়া করে এগুলো ব্যবহারে সাশ্রয়ী হোন। আপনিও এতে উপকৃত হবেন, কারণ এতে বিলও কম হবে।’ দাশেরকান্দি প্লান্টের দৈনিক ৫০ লাখ টন পয়ঃনিষ্কাশন শোধনের ক্ষমতা রয়েছে, যা রাজধানীর মোট পয়ঃনিষ্কাশনের ২০ থেকে ২৫ শতাংশ। রাজধানীর আশপাশের নদীগুলোকে দূষণের হাত থেকে রক্ষা করতে এই প্ল্যান্ট মুখ্য ভূমিকা পালন করবে। চীনের অর্থায়নে ৩,৪৮২.৪২ কোটি টাকা ব্যয়ে প্রায় ৬২.২ একর জমিতে প্রকল্পটি বাস্তবায়িত হয়। ব্যয়ের মধ্যে ১,১০৬.৪২ কোটি টাকা সরকারি তহবিল থেকে, ১০ কোটি টাকা ওয়াসা তহবিল থেকে এবং অবশিষ্ট ২,৩৬৬ কোটি টাকা চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক থেকে প্রকল্প সহায়তা হিসেবে এসেছে। ২০৩০ সালের মধ্যে ঢাকার শতভাগ পয়ঃনিষ্কাশন শোধনের জন্য পাগলা, উত্তরা, রায়েরবাজার এবং মিরপুর এলাকায় আরও চারটি পয়ঃনিষ্কাশন শোধনাগার নির্মাণের লক্ষে সরকারের একটি মহাপরিকল্পনা রয়েছে। এই বর্জ্যের ৯০ শতাংশ পাইপলাইন কভারেজের মাধ্যমে এবং অবশিষ্ট ১০ শতাংশ বাসাবাড়িগুলো থেকে সংগ্রহ করা হবে। ২০৩০ সালের মধ্যে সারাদেশে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে প্ল্যান্টটি এসডিজি লক্ষ্য-৬ বাস্তবায়নে সহায়ক হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার পথপ্রদর্শক। খিলগাঁও থানার অন্তর্গত, আফতাবনগর সংলগ্ন দাশেরকান্দি ট্রিটমেন্ট প্ল্যান্টটি গুলশান (একাংশ), বনানী, তেজগাঁও, নিকেতন, মগবাজার, মালিবাগ, আফতাবনগর, বাড্ডা, কলাবাগান, পান্থপথ, ধানমন্ডি (একাংশ) ও হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন এলাকার পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম ও বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রকল্পটিতে প্রতিদিন প্রায় ৫০০ টন প্রক্রিয়াকরণ ক্ষমতাসহ স্লাজ শুকানো ও পোড়ানোর ব্যবস্থা রয়েছে। ২০১৭ সালের ১ আগস্ট এই প্লান্টের নির্মাণ কাজ শুরু হয়। পাওয়ার চায়নার অধীনে চেংডু ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন প্রকল্পের ডিজাইন ও নির্মান শেষে প্রকল্পটি এক বছরের কার্যক্রম ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে ওয়াসার কাছে হস্তান্তর করা হয়। ঢাকার চারপাশে নদী দূষণ রোধে পাঁচটি শোধনাগার নির্মাণের জন্য ২০১৩ সালে ওয়াসা কর্তৃক গৃহীত মহাপরিকল্পনার অংশ হিসেবে দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটম্যান্ট প্ল্যান্টটি নির্মিত হয়েছে। প্রকল্প অনুযায়ী, প্রগতি সরণিতে রামপুরা সেতুর পশ্চিম পাশে একটি বর্জ্য উত্তোলন স্টেশন, রামপুরা থেকে আফতাবনগর পর্যন্ত পাঁচ কিলোমিটার ট্রাঙ্ক স্যুয়ারেজ লাইন এবং দাশেরকান্দিতে মূল শোধনাগার নির্মিত হয়েছে। অনুষ্টানে ঢাকা ওয়াসা, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটম্যান্ট প্লান্ট ও পাগলা স্যুয়ারেজ ট্রিটম্যান্ট প্লান্টের পৃথক তিনটি ভিডিও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Read More »

‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ: একাদশ জাতীয় সংসদের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক আজ কমিটি সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান, মোঃ আফতাব উদ্দিন সরকার, মীর মোস্তাক আহমেদ রবি এবং মাসুদ উদ্দিন চৌধুরী বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা; সম্প্রতি বন্যা ঝুঁকি, বজ্রপাত এবং ঘুর্ণিঝড় মোকাবেলা বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের করণীয় সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া, ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং জরুরী যোগাযোগের জন্য যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প (৩য় পর্যায়) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপকূলবর্তী এলকায় সাইক্লোন শেল্টার নির্মাণের পরিবর্তে ঘরবাড়ি মজবুত করে, দুর্যোগকালীন আশ্রয় কাজে ব্যবহার করার মাধ্যমে সরকারী খরচ কমানো যায় কিনা সে বিষয়ে একটি তুলনামূলক গবেষণা পরিচালনা করতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিসমূহ সংক্ষিপ্ত সময়ে সমাধান করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পরিবারের সদস্যবৃন্দ, এ পর্যন্ত মৃত্যুবরণকারী সকল সংসদ-সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্পীকার, ডেপুটি স্পীকার এবং অত্র কমিটির সভাপতি, মাননীয় সদস্যগণ ও অন্যান্য সংসদ-সদস্যদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১৩ জুলাই, ২০২৩ খৃ. একাদশ জাতীয় সংসদের নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৫৭তম বৈঠক আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, গোলাম কিবরিয়া টিপু এবং এস এম শাহজাদা অংশগ্রহণ করেন। বৈঠকে ৫৬তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ৫৬তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি খাল সচল রাখতে প্রতিবছর ড্রেজিংকৃত খালসমূহের মাটি/বালু বিক্রয় করার সুপারিশ করে এবং বালু ডিসপোজাল এর বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ৪ সদস্যবিশিষ্ট (গোলাম কিবরিয়া টিপু এমপি, মোঃ আছলাম হোসেন সওদাগর এমপি, এস এম শাহজাদা এমপি, বিআইডব্লিউটিএর একজন সদস্য) একটি কমিটি গঠণ করে। বৈঠকে বিআইডব্লিউটিএ কর্তৃক নির্মিত ওয়াকওয়েতে অতিদ্রুত পাহারাদার নিয়োগ, যন্ত্রচালিত নৌযানের পরিবর্তে প্যাডেল চালিত নৌযানের ব্যবস্থা রাখার, টয়লেট ফ্যাসিলিটি রাখার, সামঞ্জস্যপূর্ণ ও রুচিসম্মত বিলবোর্ডসমূহের ইজারা দেওয়ার, সার্কেল গেট নির্মাণ, ধূমপানবর্জিত এলাকা হিসেবে চিহ্নিত করা, অসুস্থতাজনিত কারণে ইভাকুয়েশনের জন্য হুইলচেয়ার এর ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া ওয়াকওয়ে পরিচালনার নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে স্থলবন্দরে ট্যারিফ শিডিউল বৃদ্ধির সুপারিশ করা হয়। বৈঠকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও স্থল বন্দর কর্তৃপক্ষ (বাস্থবক) এর বর্তমান কার্যক্রম, অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, স্থল বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে উপমা নার্সিং কলেজের নবীন বরণ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: উপমা নার্সিং কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধাপ ইবিএল ব্যাংক সংলগ্ন কলেজ ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অভিনন্দন জানিয়ে শুরু হয় নবীন বরণ। নবীণ বরণ অনুষ্ঠানে উপমা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ফেরদৌসুল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো: শামসুজ্জামান সামু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপমা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচারক ডাঃ নাঈমা আক্তার জুহি, মেডিহেলথ নার্সিং ইন্সটিটিউটের পরিচালক সেরাফুল ইসলাম হিমেল, পীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ রুকনুজ্জামান, রংপুর সরকারি নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা দাস, সিটি ম্যাটস ও আইএইচটি এর অধ্যক্ষ ডাঃ মঞ্জুরুল হাসান মেনন, সিটি নার্সিং ইন্সটিটিউটের পরিচালক মামুনুর রশীদ, ডাঃ আতিকা আঞ্জুম লাবনী, অভিভাবক সুলতান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাজেদা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকল্যাণ বিদ্যা বিথি স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক খায়রুল আনাম ও উপমা নার্সিং কলেজের ইন্সট্রাক্টর সালমা খাতুন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও ওরিয়েন্টেশণ প্রোগ্রামের সমাপ্তি হয়।

Read More »

রংপুর সিভিল সার্জেনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রম

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিভিল সার্জেনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রম র‌্যালি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার সকাল সকাল ১০টায় রংপুর সিভিল সার্জেন কার্যালয়ের সামনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক কার্যক্রমের র‌্যালিতে অংশ গ্রহন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ এবিএম আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গির কবীর, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রুহুল আমিন, এডি কানিজ সাবিহা, রংপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবি সংকর মন্ডল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার গিতা রায়, ঢাকা আহসানিয়া মিশন রংপুর এর প্রতিনিধি শাহাবুল ইসলাম সহ অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

Read More »

রংপুর মহানগর কৃষক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মহানগর কৃষক দলের দেশ বাঁচাতে মেহেনতি মানুষের পদযাত্রা আগামী ১৯ জুলাই সফল করার লক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টায় নগরীর গ্রান্ড হোটল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ে রংপুর বিভাগীয় দিনাজপুর জেলা’র পদযাত্রা সফল করার লক্ষ্যে রংপুর মহানগর কৃষক দলের প্রস্ততি সভায় ০১ যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী সেলিম সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ফিরোজ রহমান পিন্টুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় অন্যতম সদস্য ও রংপুর মহানগরের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান। রংপুর মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু। আগামী ১৯ জুলাই পদযাত্রা সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণভাবে সফল করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয় এবং রংপুর মহানগর কৃষক দলের ব্যাপক উপস্থিতি থাকবে । উক্ত প্রস্ততি সভায় আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আখেরুজ্জামান মানুু, মোঃ জিয়াউল হক বকুল, মোঃ আব্দুল মজিদ, মোঃ আব্দুল বারী, মোঃ রবিউল ইসলাম মাষ্টার, মোঃ আব্দুল বারি, মোঃ ইসরাফিল চাঁন, সদস্য ০১ নং মোঃ আজাহার আলী, মোঃ নাইমুর রহমান রতন, মোঃ শাহিন, মোঃ রোস্তম, মোঃ মনিরুল ইসলাম মনির, মোঃ জুয়েল (কষ্ট), মোঃ মমতাজ মিয়া, মোঃ সাইফুল ইসলাম, শ্রী জয়শ্রী রায় জুই, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম সহ ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আহবায়ক ও সদস্য সচিব বৃন্দ। প্রস্ততি সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানসহ জিয়া পরিবার, যারা দেশে গুম ও খুন হয়েছে তারা সহ দেশবাসীর জন্য ও চলমান আন্দোলনের সফলতা কামনায় দোয়া করা হয়।

Read More »

রংপুরের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে পদায়ন করা হয়েছে।সোমবার (১০ জুলাই) জেলা প্রশাসক পদে নিয়োগ দিয়ে এ আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। পদায়নকৃত নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের রংপুর জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন এবং রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবেও কর্মরত ছিলেন। মোহাম্মদ মোবাশ্বের হাসান মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা এবং তিনি ২৭ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যুক্ত হন। এদিকে গতকাল মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

Read More »

রংপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: দেশব্যাপী প্রতিভা অন্বেষণ রংপুরে জেলা পর্যায়ে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৩ এর জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান কারেন প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এডাব্লিউএম রায়হান শাহ, রংপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নুঝাত তাবাচ্ছুম রিমু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Read More »

রংপুরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার শিক্ষা উপকরণ বিতরন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। গতকাল বুধবার বিকালে নগরীর খাসবাগ ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুল হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গরিব শিক্ষর্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে খাসবাগ ইন্টারন্যাশনাল স্কলার্স স্কুলের পরিচালক মোঃ শামসুল হুদা মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব) নাসির উদ্দিন, সুজন রংপুর জেলা শাখার সভাপতি খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির সহ সভাপতি মোঃ মনজুদার রহমান, আরবান কমিউনিটি ভোলান্টিয়ারের রংপুর বিভাগীয় টিম লিডার সাজ্জাদ হোসেন স্বাধীন, মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া ডাক্তারপাড়া রংপুর এর নির্বাহী পরিচালক মোঃ চাঁদ মিঞা, ব্যাংকার মোঃ কামরুজ্জামান, ব্যাংকার মোঃ অহিদুল ইসলাম, জনস্বাস্থ্য অধিকার পরিষদের চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন, অঙ্গিকার মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম, ইনসাফ এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, অবিচল আস্থা সংস্থার চেয়ারম্যান মোঃ রাকিবুল ইসলাম মুকুল, সাহেবগঞ্জ ছাত্রকল্যান পরিষদের সভাপতি সফিকুল ইসলাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »