জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
উপমা নার্সিং কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ধাপ ইবিএল ব্যাংক সংলগ্ন কলেজ ক্যাম্পাসে নবাগত শিক্ষার্থীদের লাল গোলাপ ও মিষ্টি বিতরনের মধ্য দিয়ে অভিনন্দন জানিয়ে শুরু হয় নবীন বরণ। নবীণ বরণ অনুষ্ঠানে উপমা নার্সিং কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: ফেরদৌসুল আরেফীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবীদ মো: শামসুজ্জামান সামু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপমা নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচারক ডাঃ নাঈমা আক্তার জুহি, মেডিহেলথ নার্সিং ইন্সটিটিউটের পরিচালক সেরাফুল ইসলাম হিমেল, পীরগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সাজেদুর রহমান রানা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. মোঃ রুকনুজ্জামান, রংপুর সরকারি নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুচিত্রা দাস, সিটি ম্যাটস ও আইএইচটি এর অধ্যক্ষ ডাঃ মঞ্জুরুল হাসান মেনন, সিটি নার্সিং ইন্সটিটিউটের পরিচালক মামুনুর রশীদ, ডাঃ আতিকা আঞ্জুম লাবনী, অভিভাবক সুলতান মাহমুদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপমা নার্সিং কলেজের অধ্যক্ষ সাজেদা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজকল্যাণ বিদ্যা বিথি স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক খায়রুল আনাম ও উপমা নার্সিং কলেজের ইন্সট্রাক্টর সালমা খাতুন। আলোচনা শেষে শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ ও ওরিয়েন্টেশণ প্রোগ্রামের সমাপ্তি হয়।














