সর্বশেষ
সর্বশেষ

Day: July 26, 2023

প্রধানমন্ত্রীর গণসমাবেশ সফল করতে লক্ষীটারীতে আ’লীগ নেতা এ্যাড. রাজু’র মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২ রা আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর বিভাগীয় গণসমাবেশ সফল করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নে মতবিনিময় করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত লক্ষীটারী ইউনিয়নের কাশিয়াবাড়ি হাট, এসকেএস বাজার, মহিপুর হাট ও আনুর বাজার এলাকায় নৌকার প্রচার ও গণসমাবেশ সফল করতে মতবিনিময় করেন তিনি। আ’লীগ নেতা রেজাউল করিম রাজু বলেন,দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী আসার খবরে রংপুরে আওয়ামী লীগের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উজ্জীবিত। ২০১১ সালের ৮ জানুয়ারি জিলা স্কুল মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নের বিষয়টি নিজের কাঁধে তুলে নেন। সে অনুযায়ী অব্যাহত রয়েছে এখানকার উন্নয়ন কর্মকান্ড।তাই বঙ্গবন্ধু কন্যার এবারের জনসভা জনসমুদ্রে রূপ নিবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুর রহমান প্রামাণিক, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, মোস্তাফিজার রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল পাভেল, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক তরিকুজ্জামান তমজিদ, লক্ষীটারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মমিনুর রহমান রব্বানী, লক্ষীটারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী নেতা ফয়সাল হোসেন আশরাফী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এখলাস উদ্দিন লিখন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা কৃষক লীগের সভাপতি দেবদাস বর্মন, সাধারণ সম্পাদক আব্দুল মোত্তালেব মিঠু সহ জেলা, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ।

Read More »

রংপুরের উন্নয়নে সুখবর দিবেন প্রধানমন্ত্রী – বাণিজ্যমন্ত্রী

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরবাসীকে আবারো উন্নয়নের সুখবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের মুখে দিবেন বলে জানিয়েছেন বানিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। তিনি বলেন, আজ থেকে ১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন তিনি তা পালনও করেছেন। তিনি আবারো রংপুরে আসছেন, উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন আমাদের সামনের চাওয়াগুলোও তিনি পূরণ করবেন। বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোন চাওয়া আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, চাওয়ার তো অনেক আছে সবচেয়ে বড় চাওয়া সেটি হচ্ছে তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। নদীর দুইপাড়ের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় চাওয়া। এছাড়াও গ্যাস যাতে দ্রুত দেয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল ব্রেইল করা, অর্থনৈতিক জোন করা। এবং যে রাস্তার কাজ শুরু হয়েছে সেটা যাতে দ্রুত শেষ করে। তিনি আরো বলেন, উত্তরের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে অনেক কিছুই চাওয়ার আছে। প্রধানমন্ত্রী নিজেই তা ঘোষণা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ আগস্ট বুধবার রংপুরে আসছেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন সরকারপ্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে প্রত্যাশার সাথে প্রাপ্তির হিসেব মিলাতে শুরু করেছে রংপুরের মানুষ। শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুইটি নির্বাচনী জনসভা করেছেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর শেখ হাসিনা রংপুরে আসছেন। তিনি দ্বাদশ নির্বাচনের প্রচারণা রংপুর থেকে শুরু করবেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

রংপুরে আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন ও সংবর্ধনা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন এবং কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে নগরীতে কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের আয়োজনে ও ”স্কাই লন হোটেল” আরকে রোড ইসলামবাগ এর ব্যাবস্থাপনায় আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর জেলা ক্রীড়া অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের নবাগত সভাপতি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ও নবাগত সাধারণ সম্পাদক রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাইম হাসান খানকে ফুলদিয়ে সংবর্ধনা জানান কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদ ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। এ সময় সকল খেলোয়ারগন উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্থা’র মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সংস্থা বাংলাদেশ রংপুর জেলা ও মহানগর শাখার মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান । গতকাল বুধবার সকাল ১১টায় নগরীর কাচারী বাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সদস্যগণের রেশন ব্যবস্থা পুনরায় চালু করণ, স্ত্রী সন্তানদের সিএমএইচ এ চিকিৎসা সেবা প্রদান, এক পদবী এক পেনশনের দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ তৌহিদ হোসেন, সাধারণ সম্পাদক সার্জেন্ট (অবঃ) মোঃ রেজাউল করিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের হাতে প্রদান করেন সকল নেতৃবৃন্দ।

Read More »

কানাডার নাগরিকত্ব নেওয়ায় চাকরিচ্যুত বিসিএস ক্যাডার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কানাডার নাগরিকত্ব গ্রহণ করায় কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ডিসিএজি (রিজার্ভ) হিসেবে কর্মরত বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা জামশেদ মিনহাজ রহমানকে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে। গত ১৮ জুন অর্থ মন্ত্রণালয়ের প্রশাসন ও সমন্বয় অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব ফাতিমা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩)(ঘ) অনুযায়ী তাকে এ গুরুদণ্ড প্রদান করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামশেদ মিনহাজ রহমান সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ৩১(এ) অনুযায়ী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে বিদেশি (কানাডিয়ান) নাগরিকত্ব গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যমতে তিনি কানাডিয়ান পাসপোর্ট ব্যবহার করে যথাক্রমে ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেও সরকারের রাজস্বখাত হতে বেতন-ভাতাদি গ্রহণ করেন। সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে বিদেশি নাগরিকত্ব গ্রহণ করে তিনি সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪০(১) এর বিধান সুস্পষ্ট লঙ্ঘন করেন। এতে বলা হয়, ২০২২ সালে কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি কানাডিয়ান পাসপোর্ট জমা দেওয়ার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু তিনি পাসপোর্ট জমা না দিয়ে ২০১৭ সালের মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের এর আংশিক ফটোকপি জমা দেন। পুনরায় তাকে সর্বশেষ বিদেশ ভ্রমণকালে ব্যবহৃত পাসপোর্টের মূলকপি জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হলে তিনি কোনো জবাব দেননি। ফলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণ এর অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। পরে তার দাখিলকৃত জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় এবং অভিযোগের পর্যাপ্ত ভিত্তি থাকায় তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তার দাখিলকৃত দতন্ত প্রতিবেদনে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়। এর পর তাকে দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। তবে তিনি তার জবাব নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করেননি। ফলে তাকে চাকরি হতে বরখাস্ত করণ সূচক গুরুদণ্ড আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জামশেদ মিনহাজ রহমানের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী অসদারণ এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিধি ৪(৩)(ঘ) মোতাবেক তাকে চাকরি হতে বরখাস্তকরণ সূচক গুরুদণ্ড প্রদানের প্রস্তাবে মহামান্য রাষ্ট্রপতি সদয় সম্মতি প্রদান করেন। ফলে তাকে এ গুরুদণ্ড প্রদান করা হয়। জানা গেছে, জামশেদ মিনহাজ রহমান প্রায় ১৪ বছর আগে কাউকে কিছু না জানিয়ে পরিবার নিয়ে কানাডায় পাড়ি জমান। সরকারকে কিছু না জানিয়ে সেখানে দীর্ঘদিন অবস্থানের কারণে এর আগেও তার চাকরি চলে যায়। এরপর ২০১৯ সালে দেশে ফিরে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন। তবে সরকারি অনুমতি ছাড়াই দীর্ঘ সময় কানাডায় অবস্থানের তথ্য গোপন করে চাকরি ফেরতের রায় নিজের পক্ষে নেন। এরপর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাকে পশ্চিম রেলওয়ের সদর দপ্তর রাজশাহীতে অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তার পদে পদায়ন করা হয়। রাজশাহীতে গিয়েই তিনি নানাবিধ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তার ব্যক্তিগত আচরণ ও জীবনাচারও চরম বিশৃঙ্খল বলে গুরুতর অভিযোগ ছিল।

Read More »