জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যেমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে রংপুর মহানগর যুব দলের আয়াজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গতকাল (২২ সেপ্টেম্বর) মঙ্গলবার বেলা ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে রংপুর টাউন হলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রংপুরে মহানগর যুব দলের আহবায়ক নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. মাহাফুজ উন নবী ডন। এ সময় উপস্থিত ছিলেন রংপুরে মহানগর যুব দলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিঃ যুগ্ম আহবায়ক জিহর আলম নয়ন, সহ ৩৩ ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ।















