সর্বশেষ
সর্বশেষ

Day: July 30, 2023

রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করা হয়। শিয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া শোক মিছিল উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকালে পবিত্র আশুরা উপলক্ষে রংপুরে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকেরা। কারবালার মর্মান্তিক শোকের স্মরণে এই মিছিলে নামে মানুষের ঢল। কারবালার বিষাদময় ঘটনাসহ নানা ঘটনার স্মরণে রংপুরের স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু করা হয়। এতে অংশগ্রহণকারীদের অনেকের পরনেই ছিলো কালো পাজামা-পাঞ্জাবি। লাল, কালো, সবুজ ঝান্ডা দেখা যায় অনেকের হাতে। এসময় মিছিলটি রংপুর মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্তরে মছিলি থামিয়ে চলে লাঠি খেলা। সেই সাথে বাজতে থাকে ঢোল। রংপুর মেট্রোপলিটন এলাকায় নাগরীকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়া হয়েছে বলে জানান পুলিশ প্রশাসন।

Read More »

রংপুরে বায়তুল শেফা জামে মসজিদ ও মাদ্রাসার শিক্ষার্থীদের গজল, কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে বায়তুল শেফা জামে মসজিদ ও ইসলামিয়া ফোরকানিয়া মাদ্রসার উদ্যোগে ৪৬ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও মাদ্রাসার শিক্ষার্থীদের গজল, কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শুক্রবার রাতে নগরীর মধ্যগনেশপুর নাড্ডাপাড়া ওয়াক্তিয়া মসজিদ প্রাঙ্গনে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠানে বায়তুল শেফা জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মোফজ্জল হোসেন মোফা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গনেশপুর বায়তুল মামুর জামে মসজিদের খতিব মোঃ হোসাইন আহমেদ, দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বায়তুল শেফা জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বায়তুল শেফা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ অমিনুল ইসলাম, অবসর প্রাপ্ত সেনা সদস্য মোঃ হাসানুর রহমান হাসান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আজিজুল ইসলাম বাবুল, আনিছুর রহমান, লিটু, সাঈদ মহসিন, মোস্তাকিম, মনছুর সহ অন্যান্য অতিথিবৃন্দ। আলোচনা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের গজল, কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Read More »

রংপুর সিটি কর্পোরেশন আওয়ামী কাউন্সিলর পরিষদ কমিটি গঠন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সিটি কর্পোরেশনে ৩য় মেয়াদে নির্বাচিত আওয়ামী সমর্থিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নিয়ে আওয়ামী কাউন্সিলর পরিষদ কমিটি গঠন করা হয়। শনিবার রংপুরের স্থানীয় একটি হোটেলে রসিকের আওয়ামী সমর্থিত কাউন্সিলরদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে এ পরিষদ গঠন করা হয়। সর্বসম্মতিতে আওয়ামী কাউন্সিলর পরিষদের প্রধান উপদেষ্টা রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ২০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, উপদেষ্টা ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। আওয়ামী কাউন্সিলর পরিষদের নব নির্বাচিত সভাপতি ৪ নং ওয়ার্ড কাউন্সিলর হারাধন রায় হারা, সিনিয়র সহ-সভাপতি ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজু, সহ-সভাপতি ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাজাদা আরমান শাহাজাদা, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হারুন অর রশীদ, সহ যুগ্ম সাধারণ সম্পাদক সংরক্ষিত ১ মহিলা কাউন্সিলর মোছাঃ দিলারা বেগম, সাংগঠনিক সম্পাদক ২নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার মির্জা , সহ সাংগঠনিক সম্পাদক সংরক্ষিত ১০ মহিলা কাউন্সিলর মোছাঃ সাজমিন রহমান শিউলি, কোষাধ্যক্ষ সংরক্ষিত ৬ মহিলা কাউন্সিলর (প্যানেল মেয়র) মোছাঃ জাহেদা আনোয়ারী লাকী, সদস্য ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদৎ হোসেন, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুর রহমান, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল গোফ্ফার, সংরক্ষিত ১১ মহিলা কাউন্সিলর মোছাঃ ঝরনা খাতুন, সংরক্ষিত ৫ মহিলা কাউন্সিলর মোছাঃ মোসলেমা বেগম মেরী, সংরক্ষিত ৩ মহিলা কাউন্সিলর মোছাঃ মোসলেমা বেগম, সংরক্ষিত ৯ মহিলা কাউন্সিলর মোছাঃ মনোয়ারা সুলতানা মলি, সংরক্ষিত ৮ মহিলা কাউন্সিলর মোছাঃ হাছনা বানু, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ওয়াজেদুল আরেফিন মিলন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকারিয়া শিপলু ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ফজলে এলাহী ফুলু।

Read More »

রংপুরে ছকিনা খাতুন ফাউন্ডেশনের যাত্রা শুরু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ছকিনা খাতুন ফাউন্ডেশনের যাত্রা শুরু করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর হাজ্বীপাড়া চামড়াপট্টিতে ছকিনা খাতুন ফাউন্ডেশনের কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মোঃ শহিদুল ইসলাম (পিপিএমবার), নোয়াখালী জেলা পুনাকের সভানেত্রী ও ছকিনা খাতুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা মোঃ সীমা পারভীন নিশি, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী আব্দুর রাজ্জাক, বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজগর আলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত আলী, আব্দুল লতিফ খান, নর্দান মেডিকেল কলেজের পরিচালক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, বিশিষ্ঠ ঠিকাদার আবু আহমেদ সিদ্দিক পারভেজ, নুরে আলম সিদ্দিঅ লাল ও এনামুল হক মাষ্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছকিনা খাতুন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল্লাহ-আল- হারুন (বাপ্পী)। এর আগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ছকিনা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং দুঃস্থ ও আসহায় মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়।

Read More »

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে রংপুরে মৎসজীবী লীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে বিভাগীয় জনসভা সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে প্রস্তুতি সভায় রংপুর মহানগর মৎসজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাবলু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি কৃষিবিদ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শ্রী সুধির চন্দ্র জীবন, রংপুর মহানগর মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া। সভায় দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভা সফল ও স্বার্থক করার লক্ষে জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ সহ জেলা ও মহানগর শাখার সকল নেতৃবৃন্দ।

Read More »

রংপুরে শ্যামপুর চিনিকল পুণরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর আগমনে জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল পুনরায় চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ। রোববার (৩০ জুলাই) সকালে জেলা প্রশাসক মোবাশ্বের হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপি প্রদান শেষে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারন সম্পাদক আবু সুফিয়ান বলেন, দীর্ঘ দিন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুর সফরে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমাদের আকুল আবেদন জনসভা থেকে যেন রংপুর জেলার একমাত্র প্রাচীন শিল্প প্রতিষ্ঠান মাড়াই স্থগিতকৃত শ্যামপুর সুগার মিলস্ লিঃ কে পূনঃরায় চালু করে এই এলাকার ভাত কাপড়ের ও সংস্থানের একমাত্র অবলম্বন এই প্রতিষ্ঠান কে নব উদ্যোমে চালু করার যেন ঘোষণা দেন তিনি। এদিকে শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দ বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপিকেও স্বারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আক্তারুল বাদশা, শ্যামপুর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাগারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »

ঐতিহাসিক নজরুল সংঘ পাঠাগারের নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর শপথ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ঐতিহাসিক নজরুল সংঘ পাঠাগারের ২০২৩,২০২৬ নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ এর শপথ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর বাবুখাঁ নজরুল সংঘ পাঠাগার মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত শপথ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ রশিদুস সুলতান বাবলু, সহ সভাপতি মাসুদার রহমান মিঠু, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক আবু যুবের হৃদয়, সাংগঠনিক সম্পাদক মারুফ আল হাসান সাগর, কোষাধ্যক্ষ মোঃ সাখওয়াত হোসেন, গ্রন্থাগার সম্পাদক মোঃ সুলতান মাহমুদ, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সাব্বির হাসান সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক বিটুল মিয়া, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা মুরাদ, মহিলা বিষয়ক সম্পাদক ডা. রহিমা খাতুন, সহ ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান মীম, সহ সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজার রহামান বাবু, সহ ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আক্কাস আলী ছোটন, কার্যকারী সদস্য ময়না বেগম, আমিনুল ইসলাম, সাইদুজ্জামান সেলিম, মহসিন আলী মিট্টু শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার শামিনুর রহমান, সহকারী নির্বাচন কমিশনার শাহিদুল ইসলাম, শাহিনুর রহমান, আবেদ আলী। এছড়াও শপথ অনুষ্ঠানে সাবেক ও বর্তমান কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

Read More »