সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে রংপুরে মৎসজীবী লীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষে রংপুরে মৎসজীবী লীগের প্রস্ততি সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুরে বিভাগীয় জনসভা সফল করার লক্ষে বাংলাদেশ আওয়ামী মৎসজীবী লীগ রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে নগরীর পাবলিক লাইব্রেরী হলরুমে প্রস্তুতি সভায় রংপুর মহানগর মৎসজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম বাবলু সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা মৎসজীবী লীগের সভাপতি কৃষিবিদ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শ্রী সুধির চন্দ্র জীবন, রংপুর মহানগর মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া।

সভায় দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভা সফল ও স্বার্থক করার লক্ষে জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর মৎসজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাখাওয়াত হোসেন সোহাগ সহ জেলা ও মহানগর শাখার সকল নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM