জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ছকিনা খাতুন ফাউন্ডেশনের যাত্রা শুরু করা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর হাজ্বীপাড়া চামড়াপট্টিতে ছকিনা খাতুন ফাউন্ডেশনের কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোস্তাফিজার রহমান মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার ও ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক মোঃ শহিদুল ইসলাম (পিপিএমবার), নোয়াখালী জেলা পুনাকের সভানেত্রী ও ছকিনা খাতুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্ঠা মোঃ সীমা পারভীন নিশি, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু, আদর্শ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজ্বী আব্দুর রাজ্জাক, বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মোঃ আজগর আলী,
আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রহমত আলী, আব্দুল লতিফ খান, নর্দান মেডিকেল কলেজের পরিচালক আলহাজ্ব মোঃ আফজাল হোসেন, বিশিষ্ঠ ঠিকাদার আবু আহমেদ সিদ্দিক পারভেজ, নুরে আলম সিদ্দিঅ লাল ও এনামুল হক মাষ্টার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছকিনা খাতুন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল্লাহ-আল- হারুন (বাপ্পী)।
এর আগে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ছকিনা ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে বিশেষ সম্মাননা, কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং দুঃস্থ ও আসহায় মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়।
















