সর্বশেষ
সর্বশেষ

Day: July 31, 2023

বিএনপিকে এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না : নানক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের পরিস্কার কথা, বিএনপি হলো একটি খুনির দল। তাদের কয়েকদিনের কর্মকান্ড তারই প্রমাণ। বিএনপির কর্মসূচি মানেই আতঙ্ক। তাদের কারণে দেশের মানুষ আতঙ্কিত। তারা এখন ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালের মতো ভয়ংকর অগ্নিসন্ত্রাস করতে চায়। এবার যদি বিএনপি আন্দোলনের নামে জ্বালাও পোড়াও শুরু করে তাদের এক চুল পরিমাণ ছাড় দেয়া হবে না। সোমবার (৩১ জুলাই) বিকেলে রংপুর মহানগরীর আরডিআরএস ভবনের সম্মেলনকক্ষে মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির জ্বালাও পোড়াও কর্মকান্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন সাবেক এই মন্ত্রী। ২রা আগস্ট রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশ সফল করতে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। তারা তাদের পূর্বের অবস্থায় স্বমূর্তে ফিরতে চাইলে কিংবা নির্বাচন বাধাগ্রস্থ করতে চাইলে দলগতভাবে তাদের রাজপথেই প্রতিহত করা হবে। তিনি আরও বলেন, আগামী ২ আগস্ট শেখ হাসিনা রংপুরে আসছেন, এজন্য রংপুর বিভাগের মানুষের মাঝে উচ্ছ্বাস, আনন্দ কাজ করছে। সেদিন জনসমাবেশে মাঠ পেরিয়ে রংপুরের অলিগলি মানুষে মানুষে ভরে যাবে। রংপুরবাসী প্রধানমন্ত্রীকে সাদরে অভিনন্দন জানানোর জন্য অপেক্ষা করছে। সেদিন ১০ লাখেরও বেশি মানুষ উপস্থিত হবে। রংপুর হবে জয়বাংলা স্লোগানের শহর। সবাই রংপুরের পুত্রবধূকে বরণ করে নিতে প্রস্তত। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন (রাজশাহী), সুজিত রায় নন্দী (রংপুর)। সভাপতিত্ব করেন রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহবায়ক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২ আগস্ট বুধবার রংপুরে আসছেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মহাসমাবেশে বক্তব্য দেবেন তিনি। শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর শেখ হাসিনা আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

রংপুরে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও জন সমাবেশ অনুুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: গত ২৯ জুলাই ঢাকার প্রবেশ পথে বিএনপি ঘোষিত শান্তিপুর্ণ অবস্থান কর্মসুচীতে পুলিশ ও আওয়ামীলীগের সন্ত্রাসীদের যৌথ আক্রমণ হামলা ও নিয়াতনের প্রতিবাদে রংপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও জন সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৩১ জুলাই) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএপির দলিয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে একপর্যায় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের বাধা ও বাকবিতা হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জন সমাবেশ করেন তারা। সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর মানগর বিএনপির সদস্য সালেকুজ্জামান সালেক সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । রংপুর মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও জন সমাবেশে অংশ নেন মহানগর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু বলেন, পুলিশ আমাদেরকে কোনো কর্মসূচি করার অনুমতি দেয় না। তাই আমরা আর তাদের অনুমতির অপেক্ষায় থাকি না। আজকের বিক্ষোভ সমাবেশের জন্য অনুমতি ছিল না। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল বের করলে পুলিশ আমাদের বাধা দেয়। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার (ওসি) মাহফুজার রহমান বলেন, তারা (বিএনপি) সমাবেশের জন্য অনুমতি নেয়নি। সড়কে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য তাদেরকে সরে যেতে বলা হয়েছে।

Read More »

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক নবনির্মিত কক্সবাজার রেলওয়ে স্টেশন ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কক্সবাজার, ৩১জুলাই, ২০২৩ খ্রি: একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজী’র নেতৃত্বে কমিটির সদস্যগণ ৩০-৩১ জুলাই, ২০২৩ খ্রি. তারিখে নবনির্মিত কক্সবাজার রেলওয়ে স্টেশন এবং মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট পরিদর্শন করেন। কমিটির সদস্য মো: শহীদুজ্জামান সরকার, জহিরুল হক ভূঞা মোহন, মনজুর হোসেন, আহসানুল ইসলাম (টিটু), মুস্তফা লুৎফুল্লাহ ও হাফিজ উদ্দিন আহম্মেদ পরিদর্শনে অংশগ্রহণ করেন। কমিটির সদস্যগণ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে রামু স্টেশন পর্যন্ত ডুয়াল গেজ লাইনের নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। কক্সবাজার রেলওয়ে স্টেশন প্রকল্পের পরিচালক স্টেশনে আগত দর্শনার্থীদের সুবিধার্থে একটি শপিং মল, ফুড কোর্ট, লকার ও শাওয়ার ফ্যাসিলিটিজ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে মর্মে কমিটির সদস্যগণকে অবগত করেন। এছাড়াও তিনি বলেন, কক্সবাজার সী বিচকে বিবেচনায় নিয়ে শহরের সাথে একটি শাটল রেলওয়ে এবং পাঁচ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন আন্তর্জাতিক কনফারেন্স হল নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে দুটি মডিউলে এক হাজার দর্শক ধারণক্ষমতা কনফারেন্স হল নির্মাণের সিদ্ধান্ত রয়েছে। কমিটির সভাপতি বলেন, সরকারি কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি মাথায় রেখে জনগণের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। মিতব্যয়িতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রকল্প পরিদর্শন করা হচ্ছে। এসময় তিনি মিতব্যয়িতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্পাদনের সুপারিশ করেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগের কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এর উদ্যোগে মাতারবাড়ি ১২০০ মেগাওয়াট আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্ট কমিটি কর্তৃক পরিদর্শন করা হয়। উল্লেখ্য যে, গত ২৯ জুলাই পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় প্রথম ইউনিট। প্রকল্প পরিচালক আগামী ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিট থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে এবং পর্যায়ক্রমে দ্বিতীয় ইউনিটের মাধ্যমে আরও ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে মর্মে কমিটির সদস্যগণকে অবগত করেন। এ সময় কমিটি থেকে বলা হয় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকিউরমেন্ট পদ্ধতিতে শুধু পিপিপি/পিপিআর এর ধারা বাস্তবায়ন নয়; বরং এটাকে সাশ্রয়ী করতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোতে প্রকল্পের প্রকিউরমেন্ট এর ক্ষেত্রে সাশ্রয়ী পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে। কমিটির সদস্য মো: শহীদুজ্জামান সরকার বলেন, কমিটি কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন হল একটি জাগরণী ডাক। এর মাধ্যমে পারফরম্যান্স এর সাথে সাথে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশ করা হয়। প্রকল্প পরিদর্শন শেষে সভাপতি ও কমিটির সদস্যগণ প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। এসময় দেশপ্রেমের চেতনা ধারণ করে প্রতিটি প্রকল্প বাস্তবায়নের জন্য কমিটি সদস্যগণ অভিমত প্রকাশ করেন। এসময় প্রকল্প পরিচালক, কমিটির সচিবসহ সংশ্লিষ্ট সাচিবিক সহায়তাকারী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Read More »

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবি স্মারকলিপি প্রদান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আগামী ২ রা আগস্ট প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রংপুরে আগমনকে স্বাগত জানিয়ে মাদরাসা অধিদপ্তর কর্তৃক ডাটাবেইজ ভুক্ত মাদ্রাসা সমুহ নীতিমালা-২০১৮ এর আলোকে এমপিও ভুক্ত/ জাতীয়করণের দাবি জানিয়েছে রংপুরের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। এই দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ রংপুর বিভাগ ও রংপুর জেলা শাখার উদ্যাগে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবরে স্বারকলিপি দেয়া হয়। এর আগে নগরীর কাচারী বাজারস্থ রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের রংপুর জেলার প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম মাও: নুরুল আবছার দুলাল সহ প্রয়াত সকল শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা করা হয়। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ রংপুর বিভাগীয় ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মাও: সাহেবুল ইসলাম মজনু মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ও কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মাও: নুর নবী আলী, বিভাগীয় কমিটির সহ-সভাপতি একরামুল হক, রংপুর জেলা কমিটির সভাপতি মাও: মোজাম্মেল হক, জেলা কমিটির সহ-সভাপতি ও তারাগঞ্জ উপজেলা সভাপতি মাও: আব্দুস সালাম, সহ-সভাপতি আলহাজ্ব মাও: আব্দুল লতিফ, মিঠাপুকুর উপজেলার শিক্ষক নেতা মাও: মোখলেছার রহমান, মাও: আব্দুল কাফী, জাভেদ আলী, মতিয়ার রহমান, শাহাদত হোসেন, মোকছেদ আলী, রোকনুজ্জামান রোকন, সাইফুল ইসলাম, রাজিয়া সুলতানা, রংপুর সদর উপজেলার একরামুল হক, আব্দুল লতিফ, নুর নাহার আক্তার, মাও: মাহফুজার রহমান, আব্দুল কাশেম, শাহজাহান, মাও: সিরাজুল ইসলাম, হারুনুর রশিদ সোহেল, বদরগঞ্জের ক্বারী আনওয়ারুল ইসলাম, জামিল হোসেন, গঙ্গাচড়ার মাও: মোজাম্মেল হক, মাও: ছাইয়েদুর রহমান, মাহবুবার রহমান, মতিয়ার রহমান প্রমুখ। এসময় রংপুর জেলা ও বিভাগের বিভিন্ন জেলা এবং উপজেলার শতাধিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। স্বারকলিপিতে বলা হয়, ১৯৮৪ সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মঞ্জুরি নিয়ে দেশে প্রায় ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে প্রায় অর্ধেকের বেশি মাদ্রাসা বিলুপ্ত হয়ে গেছে। বর্তমানে সরকারি হিসাবে মাদরাসা অধিদপ্তর কর্তৃক ডাটাবেইজ ভুক্ত ৭৪৫৩টি মাদ্রাসা চালু আছে। ২০১৮ সালে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জনবল বেতন কাঠামো ও এমপিও নীতিমালা জারি করা হলেও তা এখনো আলোর মুখ দেখেনি। এতে করে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোয় কর্মরত শিক্ষক-শিক্ষিকা মানববেতর জীবনযাপন করছেন। অবিলম্বে বেতন-ভাতা বৃদ্ধি, অবকাঠামো সহ নীতিমালার আলোকে এমপিও ভুক্তি/জাতীয়করণসহ প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান।

Read More »

রংপুরে আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও ফাইনাল খেলার পুরস্কার অনুষ্ঠিত হয়। রবিবার রাতে নগরীতে কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের আয়োজনে ও ”স্কাই লন হোটেল” আরকে রোড ইসলামবাগ এর ব্যাবস্থাপনায় আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খোলায় অংশ গ্রহনকারী সরকারি চাকুরিজীবী সবুজ দল, সরকারি চাকুরিজীবী লাল দল, অনুর্ধ ৪৫ দল ও জুনিয়ার ওপেন দল এর বিজয়ী খেলোয়াদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ আসিফ জোয়াদ্দার, কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সদস্য খন্দকার নাহিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় সকল খেলোয়ারগন উপস্থিত ছিলেন।

Read More »

কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৯তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩১ জুলাই, ২০২৩ খ্রিষ্টাব্দ: একাদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ২৯তম বৈঠক আজ কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি’র সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক, মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং, মোঃ মোসলেম উদ্দিন, মোঃ মামুনুর রশীদ কিরন, জয়াসেন গুপ্তা, উম্মে কুলসুম স্মৃতি এবং হোসনে আরা বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের সার্বিক বিষয় এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে সিলেট জেলায় প্রায় সাত লক্ষ হেক্টর অনাবাদি পতিত জমির মধ্য থেকে কি পরিমাণ জমি চাষাবাদের আ্ওতায় আনা সম্ভব সেলক্ষ্যে কৃষি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি গঠন করে জরিপ প্রক্রিয়া সম্পন্ন করে অনাবাদি পতিত জমিগুলো চাষাবাদের আওতায় আনার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। বৈঠকে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধি এবং আদা, পিঁয়াজ, রসুন, মরিচ, হলুদসহ অন্যান্য মসলা চাষ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সকল স্থাপনা ও ভূমি চিহ্নিতকরণ এবং এসকল স্থাপনা ও ভূমি অন্যান্য মন্ত্রণালয় বা সংস্থাকে বরাদ্দ না দেয়ার লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কমিটি কর্তৃক মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া, নওগাঁ জেলার মান্দা উপজেলায় একটি ধান গবেষণা ইনস্টিটিউট স্থাপনের জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে। কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কৃষি মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »