জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর সমাপনী ও ফাইনাল খেলার পুরস্কার অনুষ্ঠিত হয়। রবিবার রাতে নগরীতে কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের আয়োজনে ও ”স্কাই লন হোটেল” আরকে রোড ইসলামবাগ এর ব্যাবস্থাপনায় আন্তঃ কমপ্লেক্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খোলায় অংশ গ্রহনকারী সরকারি চাকুরিজীবী সবুজ দল, সরকারি চাকুরিজীবী লাল দল, অনুর্ধ ৪৫ দল ও জুনিয়ার ওপেন দল এর বিজয়ী খেলোয়াদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম, কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সহ সভাপতি মোঃ মঞ্জুর আহমেদ আজাদ, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মোঃ আসিফ জোয়াদ্দার, কালেক্টরেট ব্যাডমিন্টন কমপ্লেক্সে রংপুরের সদস্য খন্দকার নাহিদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় সকল খেলোয়ারগন উপস্থিত ছিলেন।
















