সর্বশেষ
সর্বশেষ

Day: August 1, 2023

বিএনপি খেলা শুারুর আগেই বোল্ড আউট হয়েছে : ড.হাছান মাহমুদ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মী পালিয়ে গেছে।মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত। কয়েকদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য এসেছি।পরিদর্শনকালে রংপুর উপকেন্দ্রে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় তার সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়রি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

সুষ্ঠু নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে : ওবায়দুল কাদের

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের জয় হবে। মানুষ উন্নয়ন দেখছে। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। নির্বাচন সুষ্ঠু হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রীব হয়ে আছেন। মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় সমাবেশের আগের দিন সভাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী। এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দলের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে। এখন যত বিষোদগার ও প্রোপাগান্ডা করা হোক না কেন, শান্তিপূর্ণ নির্বাচন হলে ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে। আওয়ামী লীগ অস্ত্রবাজি করে ক্ষমতায় আসেনি, কাজেই আমরা অস্ত্রের ওপর নির্ভরশীল নই। আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী করি না। আমাদের শক্তি এ দেশের জনগণ। তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য এই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, স্বাধীনতার আদর্শের বাংলাদেশকে, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জয়বাংলার বাংলাদেশকে আমরা যেন দুর্বৃত্তের হাতে তুলে দিতে পারি না। অত্যাচারী, অর্থ পাচারকারী, সাম্প্রদায়িক অপশক্তি, জঙ্গিবাদী অপশক্তি থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে হবে। এটাই আমাদের শপথ। উত্তরবঙ্গকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় তাঁর স্বপ্নের গল্প শোনাবেন বলে উল্লেখ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, সরকারের উন্নয়নে রংপুর পাল্টে গেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে রংপুর থেকে মঙ্গা বিদায় হয়ে জাদুঘরে চলে গেছে। আজ রংপুর অঞ্চলে উন্নয়নের জোয়ার বইছে। জয়দেবপুর থেকে রংপুর পর্যন্ত ছয় লেনের মহাসড়ক হচ্ছে। যা কখনো মানুষ কল্পনাই করতে পারিনি কিন্তু প্রধানমন্ত্রী তা বাস্তবায়ন করেছেন। সেতুমন্ত্রী বলেন, প্রয় সাড়ে চার বছর পর বুধবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধানের এই সফরকে ঘিরে পুরো রংপুরে উৎসবের আমেজ বিরাজ করছে। আওয়ামী লীগ এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে সকল ধরণের প্রস্ততির কাজ একেবারেই শেষ প্রান্তে। প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরের আনাচে-কানাচে, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সাড়া জেগেছে। তাতে মনে হয় এই সমাবেশ মহাসমাবেশে রূপ নেবে, এই জনসমুদ্র মহাসমুদ্রে রূপ নেবে। রংপুরে স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে আগামীকাল (বুধবার)। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় রংপুরের উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিশ্রুতির আলোকে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন ছাড়াও যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন রংপুরের পুত্রবধূ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Read More »

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে রংপুরে খামারীদের আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে আনন্দ মিছিল করেছে কয়েকহাজার খামারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কয়েকদফায় প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়ে উন্নয়ন করেছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে খামারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের উদ্যোগে খামারীদের নিয়ে এ আনন্দ মিছিল বের। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে, প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, মিলন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, খামারীদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আনন্দ মিছিল। আনন্দ মিছিলটি রৌদ্রের উত্তাপকে উপেক্ষা করে নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, পায়রা চত্বর, সিটি বাজার, টাউনহল চত্বর থেকে কাচারী বাজার হয়ে পূণরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। এসময় তিনি কৃষি প্রধান রংপুর অঞ্চলকে শিল্পনগরী ঘোষণার আহবান জানান সেই সাথে প্রাণী খামারীদের উন্নয়নে বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

Read More »