সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • বিএনপি খেলা শুারুর আগেই বোল্ড আউট হয়েছে : ড.হাছান মাহমুদ

বিএনপি খেলা শুারুর আগেই বোল্ড আউট হয়েছে : ড.হাছান মাহমুদ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি খেলা শুরুর আগেই বোল্ড আউট হয়েছে। তারা ঢাকা দখল নিতে গিয়ে ব্যর্থ হয়েছে। তাদের নেতাকর্মী পালিয়ে গেছে।মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে রাজনৈতিক শিষ্টাচার নেই। যার কারণে অন্য দলের রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝে না। আওয়ামী লীগের মধ্যে রাজনৈতিক শিষ্টাচার আছে বলেই আপ্যায়ন হয়, ডিভিশন দেওয়া হয়।তিনি আরও বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, তারা কানাডার আদালতে সন্ত্রাসী দল হিসেবে প্রমাণিত।

কয়েকদিন আগে বিএনপির একজন কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছিলো কিন্তু কানাডার আদালত তাদের সন্ত্রাসী দল হিসেবে রাজনৈতিক আশ্রয় বাতিল করেছে।রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হবে দাবি করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, বাংলাদেশ টেলিভিশনের রংপুর উপকেন্দ্রকে পূর্ণাঙ্গ কেন্দ্র করার বিষয়ে একনেকে সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টি সরেজমিনে দেখার জন্য এসেছি।পরিদর্শনকালে রংপুর উপকেন্দ্রে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় তার সঙ্গে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে ৪ বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়রি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM