জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে প্রধানমন্ত্রীর আগমণ উপলক্ষে আনন্দ মিছিল করেছে কয়েকহাজার খামারী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কয়েকদফায় প্রাণী সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়ে উন্নয়ন করেছে এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে খামারীরা। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বর থেকে জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের উদ্যোগে খামারীদের নিয়ে এ আনন্দ মিছিল বের।
আনন্দ মিছিলের নেতৃত্ব দেন জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। ব্যান্ড পার্টির বাদ্যের তালে তালে, প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছায় স্বাগতম, মিলন ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, খামারীদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে আনন্দ মিছিল। আনন্দ মিছিলটি রৌদ্রের উত্তাপকে উপেক্ষা করে নগরীর জাহাজকোম্পানী মোড় হয়ে, পায়রা চত্বর, সিটি বাজার, টাউনহল চত্বর থেকে কাচারী বাজার হয়ে পূণরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখেন রংপুর জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন। এসময় তিনি কৃষি প্রধান রংপুর অঞ্চলকে শিল্পনগরী ঘোষণার আহবান জানান সেই সাথে প্রাণী খামারীদের উন্নয়নে বোর্ড গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
















