সর্বশেষ
সর্বশেষ

Day: August 4, 2023

রংপুর মহানগর ও জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: আদালতকে নিয়ন্ত্রনকরে ফরমায়েশী রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাঃ জোবায়রা রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং এই মুহুর্তে অন্যায় সাজা প্রত্যাহারের দাবিতে রংপুর মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিসুর রহমান লাকু, সদস্য এমদাদুল হক ভরসা, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেয়াজ লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল , শ্রমিকদল, মহিলা দলের থানা ও ওয়ার্ড শাখার সকল নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, তা সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। দেশজুড়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেই আন্দোলনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সরকারের এটি এ কূটচাল। এক দফার আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে।

Read More »

সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরী–স্পীকার

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র বিকাশে নারীর অংশগ্রহণ জরুরী। তিনি আজ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ইউএসএইড এর যৌথ আয়োজনে ‘অ্যাডভান্সিং উইমেন্স লিডারশীপ ইন ইলেকশনস’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডিরেক্টর লিপিকা বিশ্বাসের সঞ্চালনায় ‘নির্বাচনী প্রচারণা ব্যয় (নারী প্রার্থী) আইন, ২০২৩’ শীর্ষক খসড়া বিলের উপর বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর আব্দুল আলীম। এ সভায় ইউএসএইড বাংলাদেশের ভারপ্রাপ্ত ডেপুটি মিশন পরিচালক সুঞ্জাই রেনল্ডস কুপার এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বক্তব্য প্রদান করেন। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এক অনন্য দৃষ্টান্ত। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দীর্ঘ ২৪ বছরের রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় ও বাঙালির অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সংবিধানে সংরক্ষিত নারী আসন রেখেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নারীর ক্ষমতায়নের রোল মডেল। স্পীকার বলেন, কোন গণতন্ত্রই নারীর অংশগ্রহণ ব্যতীত কার্যকর হতে পারে না। যে দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, সে দেশের গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাধ্যতামূলক। তিনি বলেন, নির্বাচনে জয় লাভ করতে রাজনৈতিক দলগুলো পুরুষ বা নারী প্রার্থী নয় বরং নির্দিষ্ট একটি আসনের জন্য যোগ্য প্রার্থীকেই বাছাই করে। তাই, মনোনয়ন প্রত্যাশীদের অব্যাহতভাবে জনগণের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। স্পীকার বলেন, একজন নারী তার চাহিদা ও প্রয়োজনীয়তার বিষয়ে যেমনটি বলতে পারে তা অন্যের পক্ষে বলা সম্ভব নয়। তাই নারীকে শুধুমাত্র নির্বাচিত হলেই হবে না, নির্বাচিত প্রতিনিধি হিসেবে সে যেন অন্যের মুখাপেক্ষী না হয়ে আত্মবিশ্বাসের সাথে কাজ করতে পারে, সেই সহায়ক পরিবেশও তৈরি করতে হবে নারীকেই। খসড়া বিল প্রস্ততের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সেবায় আত্মনিয়োগ করে কাজ করলে নারী প্রতিনিধি রূপে তাঁর কাজের স্বীকৃতি পাবে। এসময় তিনি নারীদের এগিয়ে নেওয়ার জন্য মিডিয়াসহ সংশ্লিষ্ট সকলকে ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানান। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চীফ অফ পার্টি ডানা এল. ওল্ডস বলেন, বাংলাদেশের মেয়েরা বন্ধুর পথ পাড়ি দিয়ে রাজনৈতিক ক্ষমতায়ন লাভের জন্য কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতীয় সংসদে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ সভায় সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, হাবিবা রহমান খান, মনিরা সুলতানা,রওশন আরা মান্নান,কাজী কানিজ সুলতানা, আদিবা আনজুম মিতা, আরমা দত্ত, শামীমা আক্তার খানম, শেরিফা কাদের এবং আফরোজা হক মতামত প্রদান করে বক্তব্য দেন। ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা এ সভায় উপস্থিত ছিলেন।

Read More »

চলে গেলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৪ আগস্ট, ২০২৩ খৃ. সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী। আজ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পান্না কায়সার ১৯৫০ সালের ২৫ মে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১৯৬৯ সালের ১৭ ফেব্রুয়ারি শহীদুল্লাহ কায়সারের সাথে তার বিয়ে হয়। সেদিন ঢাকা শহরে কারফিউ ছিল। পুরো দেশ তখন গণআন্দোলনে উত্তাল। শহীদুল্লাহ কায়সারের হাত ধরে শুরু করে তার প্রায় সাড়ে চার দশকের পথচলা আধুনিক সাহিত্যের সঙ্গে, বাঙালি সংস্কৃতি আর প্রগতিশীল রাজনীতির সঙ্গে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনীর সদস্যরা শহীদুল্লাহ কায়সারকে তার বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর তিনি আর ফেরেন নি। এরপর পান্না কায়সার একা হাতে বড় করে তুলেন তার দু’সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে। মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অধ্যাপক পান্না কায়সারের অবদান অপরিসীম। সংসার জীবনে আবদ্ধ না থেকে পান্না কায়সার দায়িত্ব নিয়েছেন লাখো কোটি শিশু-কিশোরকে সোনার মানুষে পরিণত করার। মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের বৃহত্তম শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’ এর সভাপতিমন্ডলীর সদস্য হন ১৯৭৩ সালে। ১৯৯০-তে তিনি এই সংগঠনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলা’ খেলাঘরের মাধ্যমে এই স্লোগান সারাদেশের শিশু কিশোর থেকে শুরু করে সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচারেও সাহসী ভূমিকা পালন করেছেন তিনি। তিনি বাংলাদেশের একজন ঔপন্যাসিক, গবেষক ও ১৯৯৬ থেকে ২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। পান্না কায়সার শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

Read More »

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : একাদশ জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৪তম বৈঠক কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভুঁইয়ার সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ, নাজমুল হাসান, মোঃ নাসির উদ্দিন, মোঃ মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান অংশ গ্রহণ করেন। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্ট, ১৯৭৫ সালে তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্য, ২০০৪ সালের ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় শাহাদৎবরণকারী সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বৈঠকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সার্বিক কার্যক্রম এবং বাংলাদেশ জরিপ অধিদপ্তরকে আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো ও নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করে জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়োজনীয় জনবল নিয়োগদানে পদক্ষেপ গ্রহণ করার জন্য সুপারিশ করা হয়। বৈঠকে সেনা,নৌ, বিমান বাহিনীর ঊর্ধ্বতন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাঃ জোবায়রা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার ফামায়েশী রায়ের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,সদস্য সচিব আমিনুল ইসলাম লাকু, রংপুরে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মিলন, সংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেয়াজ লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রংপুর জেলা ও মহানগর শাখার সকল নেতৃবৃন্দ। সরকার বিএনপির এক দফার আন্দোলনকে নেতৃত্ব শুন্য করার অপচেষ্টা করছে দাবি করে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, তা সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। দেশজুড়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেই আন্দোলনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সরকারের এটি এ কূটচাল। এক দফার আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে।

Read More »

রংপুর কেরামতিয়া জামে মসজিদের পেশ-ইমাম আব্দুল জলিল হুজুর আর নেই

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর কেরামতিয়া জামে মসজিদের সম্মানিত পেশ-ইমাম ও সম্মিলিত ইমাম পরিষদ রংপুর মহানগরের সম্মানিত সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল জলিল হুজুর আর নেই । বৃহস্পতিবার (৩রা আগষ্ট) সকাল সাড়ে ৭টায় (বাদ ফজর) বার্ধ্যক্ষজনিত কারনে মাহিগঞ্জ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর, তিনি স্ক্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে যান। মরহুমের ১ম জানাজা নামাজ বাদ জোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এবং ২য় জানাজা নামাজ বাদ আছর মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ম কবরস্থানে তার দাফন কার্য সম্পুন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন, রংপুর কোট মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম সহ রংপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার সকল মুসল্লিগন ।

Read More »

রংপুরে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আনন্দ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে নগরীতে আনন্দ মিছিল বের করেন ‘তিস্ত বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’। একইসঙ্গে সাত দিনব্যাপী কৃতজ্ঞতা ও আনন্দ কর্মসূচি ঘোষণা করা হয়েছে পরিষদের পক্ষ থেকে। বৃহস্পতিবার (৩ আগস্ট) সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ও সাধারণ সম্পাদক শফিয়ার রহমান তিস্তা অববাহিকার কোটি মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এক যৌথ বিবৃতি দিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ প্রধানমন্ত্রীর ঘোষণাকে খুবই স্পষ্ট ও ইতিবাচক ঘোষণা হিসেবে মূল্যায়ন করছে। ইতোমধ্যেই প্রকল্প সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার সঙ্গে সঙ্গেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়ে গেছে। দুই মাসের মধ্যেই অর্থাৎ চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন হবে। যা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার। নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিস্তার দুই তীরে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শুক্রবার বাদ জুমা তিস্তা নদীর দুই তীর এবং জনপদের প্রতিটি মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিস্তার দুই তীরের সমস্ত উপজেলার সমস্ত লোকালয়ে আনন্দ শোভাযাত্রা, আনন্দ আড্ডা, সর্বজনের আনন্দ সংহতি সভা অনুষ্ঠিত হবে।

Read More »