সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

রংপুরে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং তার সহধর্মিনী ডাঃ জোবায়রা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার ফামায়েশী রায়ের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে নগরীর গ্রান্ড হোটেলা মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,সদস্য সচিব আমিনুল ইসলাম লাকু, রংপুরে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু,

সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডন, রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মিলন, সংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, রংপুর মহানগর কৃষকদলের আহবায়ক শাহ নেয়াজ লাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল রংপুর জেলা ও মহানগর শাখার সকল নেতৃবৃন্দ।

সরকার বিএনপির এক দফার আন্দোলনকে নেতৃত্ব শুন্য করার অপচেষ্টা করছে দাবি করে নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার সহধর্মিণী জোবায়দা রহমানের বিরুদ্ধে যে রায় দেয়া হয়েছে, তা সরকারের হিংসা ও আক্রোশের বহিঃপ্রকাশ। দেশজুড়ে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়েছে। সেই আন্দোলনকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ সরকারের এটি এ কূটচাল। এক দফার আন্দোলনকে নেতৃত্ব শূন্য করতে আদালতের ঘাড়ে বন্দুক রেখে প্রতিহিংসা মেটানো হয়েছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Thursday, 17th September, 2026
6th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:45 AM
যোহর12:53 PM
আসর4:20 PM
মাগরিব7:00 PM
ইশা8:16 PM