জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর কেরামতিয়া জামে মসজিদের সম্মানিত পেশ-ইমাম ও সম্মিলিত ইমাম পরিষদ রংপুর মহানগরের সম্মানিত সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল জলিল হুজুর আর নেই । বৃহস্পতিবার (৩রা আগষ্ট) সকাল সাড়ে ৭টায় (বাদ ফজর) বার্ধ্যক্ষজনিত কারনে মাহিগঞ্জ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর, তিনি স্ক্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ গুনগ্রাহী রেখে যান। মরহুমের ১ম জানাজা নামাজ বাদ জোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় এবং ২য় জানাজা নামাজ বাদ আছর মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মাহিগঞ্জ বড় রংপুর কারামতিয়া আলীয়া মাদ্রাসা সংলগ্ম কবরস্থানে তার দাফন কার্য সম্পুন্ন করা হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, রসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাহমুদুর রহমান টিটু, রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ বায়েজীদ হোসাইন, রংপুর কোট মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ হাফিজুল ইসলাম সহ রংপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসার সকল মুসল্লিগন ।















