সর্বশেষ
সর্বশেষ

Day: August 10, 2023

সারাদেশে মশক নিধন কার্যক্রম আরো বেগবান করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা হচ্ছে – স্থানীয় সরকার মন্ত্রী

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ আগষ্ট , ২০২৩ ইং, বৃহস্পতিবার সারাদেশে মশক নিধন কার্যক্রম আরো বেগবান করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা হচ্ছে – স্থানীয় সরকার মন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণ ঢাকা ও প্রধান প্রধান শহরের বাইরে ডেঙ্গুর বিস্তার যার ফলে রেকর্ড সংখ্যক মানুষ এ পর্যন্ত মারা গেছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন ও উষ্ণতা বৃদ্ধি এবং থেমে থেমে বৃষ্টি এডিস মশার প্রজনন বাড়াতে সাহায্য করেছে যার ফলে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে বেশি মানুষ। এমতাবস্থায় সারাদেশে ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আজ মন্ত্রণালয়ে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে বিশেষ ভার্চুয়াল সভায় অংশগ্রহণের পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সারা বিশ্বে মশা প্রতিরোধে স্বীকৃত বিভিন্ন পদ্ধতি এবং নিয়ম গুলো বাংলাদেশে অনুসরণ করা হচ্ছে। বিভিন্ন গবেষণার মাধ্যমে উঠে আসা এ পদ্ধতিগুলোই মশক নিধনে কার্যকর। সেদিক থেকে আমরা পিছিয়ে নেই তবে নিজ নিজ বাড়ির আঙিনা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা এবং জনগণকে আরো সম্পৃক্ত করার সুযোগ রয়েছে আমাদের এখানে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে মোঃ তাজুল ইসলাম জানান, সারা দেশে দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পৌরসভা মেয়র ও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে কারো অবহেলা থাকলে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও মশক নিধনে কীটনাশক আমদানি এখন থেকে উন্মুক্ত করা হয়েছে। এ সময় তিনি চলমান মশক নিধন কার্যক্রমে কোনো ঘাটতি অথবা দুর্বলতা থাকলে তা সাংবাদিকদের কাছে জানতে চেয়ে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধ আমাদের সবারই লক্ষ্য। সেক্ষেত্রে কোন ত্রুটি থাকলে তা আপনাদের কাছ থেকে জেনে সিদ্ধান্ত নিতে সহজ হবে। গণমাধ্যম কর্মীরা মন্ত্রীকে এসময় এডিস মশার লার্ভা ধ্বংসে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।   মশক নিধন কার্যক্রম অব্যাহত আছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, সবাইকে সচেতন হতে হবে। আমাদের সচেতনতার মাধ্যমে নিজ নিজ বাড়ির আঙিনা ও স্থাপনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মন্ত্রণালয়ের পক্ষ হতে মানুষকে সচেতন করার জন্য ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিজ্ঞাপন বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে জানিয়ে তিনি বলেন, আমাদের সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা করতে।

Read More »

জনাব মুহাম্মাদ মনিরুল ইসলাম রহিমাহুল্লাহুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল -২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক/বেলাল হোসেন সিকদার: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখার উদ্যোগে, চরমোনাই মাদ্রাসা অডিটোরিয়ামে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জাতীয় শিক্ষক ফোরামে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এবং চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসার সম্মানিত শিক্ষক জনাব মুহাম্মাদ মনিরুল ইসলাম রহিমাহুল্লাহুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল -২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের হাফিজাহুল্লাহু কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নির্বাহী পরিচালক চরমোনাই জামিয়া। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওলানা মুফতি মাসউদ হাসান ফিরোজ হাফিজাহুল্লাহ প্রভাষক, চরমোনাই কামিল মাদ্রাসা মাওলানা মুহাম্মাদ সোলাইমান হোসাইন সাবেক সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চরমোনাই আলিয়া শাখা ও সহকারী শিক্ষক, চরমোনাই কামিল মাদ্রাসা। মুহাম্মাদ সাইদুল ইসলাম সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখা। সভাপতিত্ব করেন মুহাম্মাদ শাহজালাল কেন্দ্রীয় শূরা সদস্য ও সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখা। বার্তা প্রেরক মুহাম্মাদ রাইয়ান হাসান তথ্য ও গবেষণা সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই আলিয়া শাখা

Read More »

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৮তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ১০ আগষ্ট, ২০২৩ খ্রি: একাদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ২৮তম বৈঠক কমিটির সভাপতি রাশেদ খান মেনন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, মোঃ শিবলী সাদিক, নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আঃ কাঃ মঃ সরওয়ার জাহান এবং শবনম জাহান বৈঠকে অংশগ্রহণ করেন। বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্যসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বৈঠকে প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯” অনুযায়ী প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন /এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতাভুক্ত স্কুলসমুহের কার্যক্রম পরিদর্শন, মূল্যায়ন ও পরীক্ষার জন্য “মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল ফর স্পেশাল স্কুল (এমইসিএসএস)” গঠনের অগ্রগতি, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রসমুহের কার্যক্রম এবং সরকারি আশ্রয়কেন্দ্রসমুহের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি অটিজম ও এনডিডি কেন্দ্র বিষয়ক প্রকল্পের সকল ক্রয় প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুসরণপূর্বক শেষ করে অতি দ্রুত প্রকল্পটি চালু করার সুপারিশ করে। বৈঠকে প্রতিবন্ধি উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক “মনিটরিং এন্ড ইভালুয়েশন সেল ফর স্পেশাল স্কুল (এমইসিএসএস)” গঠনের নিমিত্ত পদ সৃজনের কার্যক্রম দ্রুত শেষ করার লক্ষ্যে মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়। কমিটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সরকারি আশ্রয়কেন্দ্রসমুহ প্রদত্ত সেবার মানোন্নয়নের লক্ষ্যে কার্যক্রম গ্রহণের জন্য মন্ত্রণালয়কে উদ্যোগ গ্রহণের সুপারিশ করে। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত ঢাকা, ১০ আগস্ট, ২০২৩ একাদশ জাতীয় সংসদের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মোঃ মসিউর রহমান রাঙ্গা, মোঃ শাহে আলম এবং মোঃ ছানোয়ার হোসেন বৈঠকে উপস্থিত ছিলেন।      বৈঠকে ১৮তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৬,১৭ ও ১৮তম বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।     কমিটি ১৫ আগস্টে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বৈঠক শুরু করে।       বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানের ঠিকাদারদের সামর্থ্য যথাযথভাবে যাচাই করে কার্যাদেশ দেওয়ার সুপারিশ করা হয়। যেসব ঠিকাদার যথোপযুক্ত কারণ ছাড়া মাঝপথে কাজ বন্ধ রেখেছে তাদের কার্যাদেশ বাতিলপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও পুনঃটেন্ডারের সুপারিশ করা হয়।             কমিটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠানসমূহের দীর্ঘদিনের পেন্ডিং কাজগুলোর তালিকা প্রস্তুতকরণ ও বৈঠকে তালিকাগুলো উপস্থাপনের সুপারিশ করে।     বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকতাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।

Read More »

বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে ভূমি মন্ত্রণালয়

এসএম রবিন / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ভূমি সচিব মোঃ খলিলুর রহমান বলেছেন ভূমির বৈচিত্রতা অসম। বিভিন্ন ধরণের কাগজপত্র এবং দলিলাদি নিয়ে কাজ করতে হয় ভূমি ব্যবস্থাপনায়, যা একটি চ্যালেঞ্জ। ভূমি মন্ত্রণালয় এই বৈচিত্রময় চ্যালেঞ্জ মোকাবেলা করেই ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ করছে। ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ এর আয়োজনে ‘ল্যান্ড অটোমেশন ইউজিং ব্লকচেইন’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ভূমি সচিব মোঃ খলিলুর রহমান এই কথা বলেন। ভূমি সচিব সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে সেমিনারে ভার্চুয়ালি যোগ দেন। সচিব এই সময় আরও বলেন, আমরা মনে করি যেখানে চ্যালেঞ্জ, সেখানে সুযোগ সৃস্টি হয়, সেখানেই উদ্ভাবনের সুযোগ থাকে, সেখানেই এগিয়ে যাওয়ার পথ থাকে। খলিলুর রহমান বলেন, ভূমিসেবা ডিজিটাইজেশন কার্যক্রমের শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করে এই ব্যাপারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়। এই ব্যবস্থা আরও সুরক্ষিত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ করার জন্য ভূমি ব্যবস্থাপনা ডিজিটাইজেশনের কোন পর্যায়ে এবং কোন ক্ষেত্রে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায় তার সক্ষমতা যাচাই করা হবে। এই সময় সচিব উল্লেখ করেন যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ইতোমধ্যে বেশ কয়েকবার ভূমি ব্যবস্থাপনায় ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনার কথা বলেছেন। ভূমি সচিব তার বক্তব্যে ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩-এ অংশগ্রহণকারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানান। সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রজেক্টের প্রকল্প পরিচালক ড. মোজাফফর আহমেদ, ভূমি মন্ত্রণালয়ের ডিকেএমপি অনুবিভাগের যুগ্মসচিব ড. মো: জাহিদ হোসেন পনির সহ ভূমি মন্ত্রণালয় ও ভূমিসেবা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ সংশ্লিষ্ট আয়োজকবৃন্দ। সেমিনারে মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশের সমন্বয়ক হাবীবুল্লাহ এন করিম। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশি ব্লক চেইন ডেভেলপার প্রকৌশলী তাহলিল।

Read More »

ঢাকায় ৩৮তম পিপিডি নির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা: ১০ আগস্ট, ২০২৩ খ্রি. আজ ১০ আগস্ট, বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন Pertners in Population and Development (PPD)-এর ৩৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ৮ আগস্ট থেকে শুরু হয়ে বৈঠকটি আজ ১০ আগস্ট, বৃহস্পতিবার শেষ হয়। আয়োজক দেশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন। তিনদিন ব্যাপি চলা এই বৈঠকে দক্ষিণ-দক্ষিণ আঞ্চলিক রাষ্ট্রসমূহের উন্নয়নশীল ২৭টি সদস্য দেশের সংগঠন পিপিডি আন্তঃরাষ্ট্রীয় পারস্পরিক উন্নয়নের মাধ্যমে অন্তর্ভূক্ত দেশগুলোতে সহযোগিতা বৃদ্ধিতে কাজ করবে। সদস্য দেশগুলো স্বাস্থ্য ব্যবস্থা, জনসংখ্যা এবং অর্থনৈতিক উন্নয়নে একে অপরের সাহায্যে এগিয়ে আসবে বলে বৈঠকে একমত পোষণ করা হয়। সভায় সদস্য দেশগুলোতে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাসটেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে নির্বাহী সদস্যগণ আলোচনা করেন। দক্ষিণ আফ্রিকার সমাজ উন্নয়ন বিষয়ক মন্ত্রী এবং পিপিডি’র বর্তমান সভাপতি H. E. Ms Lindiwe Zulu, এমপি, বেনিন সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং পিপিডি’র নির্বাহী সদস্য H. E. Professor Benjamin I.B. Hounkpatin এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি মূল আলোচনায় অংশ নেন। আলোচনায় অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিগণ তাঁদের পক্ষ থেকে মতামত ব্যক্ত করেন। আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে কাজ করেছেন। প্রধানমন্ত্রী দেশের নারীদের স্বাবলম্বী করতে নানা উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশের জাতীয় সংসদেও বর্তমানে ৬৫ জন নারী সদস্য রয়েছে যার মধ্যে প্রধানমন্ত্রী ও স্পীকারও নারী। দেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে বর্তমান সরকার নিরলস কাজ করে চলেছে। তবে, পিপিডি এর সদস্য দেশ হিসেবে দক্ষিণ-দক্ষিণ আঞ্চলিক উন্নয়নশীল সদস্য দেশগুলোতে মাতৃমৃত্যু হার এবং শিশু মৃতুহার কমাতে আরো জোড়ালো ভূমিকা পালন করতে একযোগে কাজ করতে হবে। উন্নয়নশীল সদস্য দেশগুলোতে দারিদ্র কমাতে সদস্য দেশগুলোর এক হয়ে কাজ করতে হবে। নারীর জন্য কাজের পরিধি বৃদ্ধি করতে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন যথাযথভাবে করা গেলে মাতৃ মৃত্যুহার, শিশু মৃত্যুহার কিংবা বাল্য বিবাহ অনেকাংশেই কমে আসবে। ” পিপিডি’র পরবর্তী ২০তম Inter-Ministriral Conference on Population and Development আগামী ৩ অক্টোবর, ২০২৩ জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Read More »

জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন বাংলাদেশের ব্যাংকগুলোতে নামের শেষে শুধু ‘লি (লিমিটেড)’ থাকলেও এখন তা প্রতিস্থাপিত হবে ‘পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি)’ দিয়ে। কোম্পানি নাম পরিবর্তনের ক্ষেত্রে তা আগেই কেন্দ্রীয় ব্যাংকে আবেদনের বাধ্যবাধকতা ছিল। কিন্তু এখন সে নির্দেশনা তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোম্পানি আইন ১৯৯৪-এর ১১ক(ক) ধারার বিধান অনুসারে ৮ আগস্ট থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছেরের স্বাক্ষর করা একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সালের ১২৭ নম্বর আদেশ) -এর ৩৭(২)(সি) ধারায় দেওয়া ক্ষমতাবলে ৮ আগস্ট থেকে তফসিলভুক্ত ‘জনতা ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে। কিন্তু ব্যাংক-কোম্পানির নামের শেষে কেন ‘পিএলসি’ লেখা হচ্ছে? কোম্পানি আইন অনুসারে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ শনাক্ত করার লক্ষ্যে ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) যোগ করতে হবে। বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। তবে নামের শেষে পিএলসি যোগ করতে ব্যাংক কোম্পানিগুলোকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোম্পানি (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২০ এর মাধ্যমে কোম্পানি আইন, ১৯৯৪ (১৯৯৪ সালের ১৮ নং আইন)-এ ‘সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ (Indication of Limited Company)’ সংক্রান্ত ১১ক ধারা নতুন করে সন্নিবেশন করা হয়েছে। সন্নিবেশিত ধারার (ক) উপ-ধারাতে ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে উহার নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা “PLC.” শব্দসমূহ লিখিতে হইবে’ মর্মে বিধান রাখা হয়। উক্ত বিধান পরিপালনার্থে, ব্যাংক-কোম্পানীসমূহের নামের শেষে “পাবলিক সীমিতদায় কোম্পানি” বা “PLC.” অন্তর্ভুক্ত করতে হলে ব্যাংক-কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১১৬ ও ১১৭ ধারা অনুযায়ী ব্যাংক-কোম্পানি সমূহের যথাক্রমে নাম ও সংঘস্মারক পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি গ্রহণের আবশ্যকতা রয়েছে। কোম্পানি আইন, ১৯৯৪ এ সন্নিবেশিত ১১ক (ক) ধারার বিধান অনুসারে বাংলাদেশে নিবন্ধিত সীমিতদায় পাবলিক ব্যাংক-কোম্পানির নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা “PLC.” অন্তর্ভুক্তকরণ এবং এ লক্ষ্যে ব্যাংক- কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় আইনানুগ আনুষ্ঠানিকতা সম্পাদন করার নিমিত্তে এত দ্বারা সংশ্লিষ্ট ব্যাংক-কোম্পানিসমূহকে প্রাধিকার প্রদান করা হলো। ব্যাংক-কোম্পানীসমূহের নামের শেষে ‘পাবলিক সীমিতদায় কোম্পানি’ বা “PLC,” অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিকতা সম্পাদনের ক্ষেত্রে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারার আওতায় ব্যাংক-কোম্পানিসমূহ কর্তৃক বাংলাদেশ ব্যাংক বরাবরে পৃথকভাবে আবেদন দাখিলের প্রয়োজন হবে না। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পাদন করার পর বিষয়টি অবগতিসহ পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক-কোম্পানি সমূহকে এ বিভাগে আবেদন দাখিল করতে হবে। ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর যথাক্রমে ১১৬ ও ১১৭ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নাম পরিবর্তনের আনুষ্ঠানিকতা শেষ করার পর বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানাতে হবে এবং পরিবর্তিত নামের গেজেট প্রকাশের জন্য ব্যাংক কোম্পানিগুলোকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে আবেদন দাখিল করতে হবে। বাংলাদেশে বেশির ভাগ বাণিজ্যিক ব্যাংকের শেয়ার স্টক একচেঞ্জে কেনাবেচা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে এসব ব্যাংক কোম্পানিকে তাদের নাম পরিবর্তন করে নামের শেষে পিএলসি যোগ করতে হবে।

Read More »

১৫ অক্টোবরের মধ্যে মেট্রোরেল প্রস্তুত হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ১৫ অক্টোবরের মধ্যে রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশ বাণিজ্যিক যাত্রার জন্য প্রস্তুত হবে মেট্রোরেল। বুধবার (৯ আগস্ট) সকালে মেট্রোরেল এলাকায় গাছ লাগানো শেষে গণমাধ্যমকে এ কথা জানান সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। ১৫ অক্টোবরের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় দেয়া সাপেক্ষ্যে উদ্বোধনের দিন নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় মেট্রোরেলের ব্যাবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল স্টেশন প্রথমে চালু করা হবে। আর আগারগাঁও থেকে মতিঝিল অংশে সীমিত পরিসরে চলবে মেট্রোরেল। পরে জানুয়ারি থেকে মেট্রোরেল উত্তরা-মতিঝিল চলবে একই শিডিউলে। আর পর্যায়ক্রমে সব স্টেশন চালু করা হবে বলেও জানান তারা।

Read More »

প্রধানমন্ত্রীর আরো ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহহীন, ভূমিহীনমুক্ত ঘোষণা

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৯ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আরও ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের আওতায় দারিদ্র্য বিমোচনে তাঁর নকশা অনুযায়ী বাস্তবায়িত জমিসহ আরও ২২ হাজার ১০১টি বাড়ি বিতরণ করা হয়। আজ সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে উপকারভোগীদের মধ্যে বাড়ি বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বলেন, ‘আমি দেশে আরও ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করছি।’ যারা জমিসহ বাড়ি পেয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এইসব বাড়ি আপনাদের মর্যাদা বাড়াতে সাহায্য করবে।’ শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাদের জন্যে তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছেন সেসব মানুষের ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা দেখে তাঁর আত্মা শান্তি পাবে। যারা বাড়ি পেয়েছেন তিনি তাদের বাড়ির ভিতরে এবং আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। বাংলাদেশে কেউ যেন গৃহহীন ও ভূমিহীন না থাকে তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তাঁর উদার পদক্ষেপের অংশ হিসেবে সরকারি খরচে নির্মিত বাড়িগুলো বিতরণ করেন। নতুন ঘোষণায় চতুর্থ ধাপে আশ্রয়ণ-২ প্রকল্পের দ্বিতীয় দফায় ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হয়েছে। আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে মোট উপকারভোগী পরিবারের সংখ্যা এখন ২ লাখ ৩৮ হাজার ৮৫১ তে দাঁড়িয়েছে। নতুন ১২টি ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হলো: মানিকগঞ্জ, রাজবাড়ি, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি। ভূমিহীন ও গৃহহীনমুক্ত ১২৩টি উপজেলা হল: শরীয়তপুর জেলার গোসাইরহাট; কিশোরগঞ্জের কুলিয়ারচর, নিকলী, হোসেনপুর, বাজিতপুর, মিঠামইন ও করিমগঞ্জ; টাঙ্গাইলের ঘাটাইল, নাগরপুর, মির্জাপুর, কালিহাতী ও বাসাইল; মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুর ও সদর; মুন্সীগঞ্জের শ্রীনগর ও টঙ্গীবাড়ি; রাজবাড়ীর গোয়ালন্দ; নারায়ণগঞ্জের সোনারগাঁও, রূপগঞ্জ, আড়াইহাজার ও সদর; ফরিদপুরের বোয়ালমারী, চরভদ্রাসন, ভাঙ্গা ও সদর; ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, হালুয়াঘাট, ধোবাউড়া, গফরগাঁও, মুক্তাগাছা ও সদর; শেরপুরের শ্রীবরদী ও সদর; জামালপুরের ইসলামপুর ও সরিষাবাড়ী; কক্সবাজারের পেকুয়া, উখিয়া ও টেকনাফ; চট্টগ্রামের হাটহাজারী ও আনোয়ারা; চাঁদপুরের মতলব দক্ষিণ ও কচুয়া; নোয়াখালীর বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ ও সদর; কুমিল্লার নাঙ্গলকোট, বরুড়া, হোমনা, তিতাস, মেঘনা ও বুড়িচং; ফেনীর দাগনভূঁইয়া, গাইবান্ধার পলাশবাড়ী; রংপুরের বদরগঞ্জ; দিনাজপুরের বোচাগঞ্জ, বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, হাকিমপুর, ঘোড়াঘাট ও সদর। অন্য উপজেলাগুলো হলো- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, রানীশংকৈল ও সদর; নীলফামারীর ডোমার ও জলঢাকা; নওগাঁর আত্রাই, বদলগাছী, মান্দা, নিয়ামতপুর, পোরশা, সাপাহার ও সদর; সিরাজগঞ্জের তাড়াশ, শাহজাদপুর ও কামারখন্দা; বগুড়ার গাবতলী, আদমদীঘি ও সদর; নাটোরের সিংড়া, নলডাঙ্গা ও সদর; পাবনার চাটমোহর, বেড়া, ফরিদপুর, ভাগুড়া ও সুজানগর; ঝিনাইদহে ঝিনাইদহ সদর; সাতক্ষীরার কালীগঞ্জ ও সাতক্ষীরা সদর; যশোরে যশোর সদর; কুষ্টিয়ার খোকসা; খুলনার দিঘলিয়া; নড়াইলের কালিয়া; পিরোজপুরে পিরোজপুর সদর; ঝালকাঠির ঝালকাঠি সদর; পটুয়াখালীর কলাপাড়া ও গলাচিপা; বরগুনার পাথরঘাটা, বেতাগী, তালতলী; সিলেটের বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট ও জকিগঞ্জ, মৌলভীবাজারের শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, বড়লেখা ও জুড়ী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, বাহুবল, লাখাই, হবিগঞ্জ সদর ও মাধবপুর ও শাল্লা এবং সুনামগঞ্জের ধর্মপাশা। খুলনা জেলার তেরখাদা উপজেলার আওতাধীন বারাসত সোনার বাংলা পল্লী আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলার আওতাধীন চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর আশ্রয়ণ প্রকল্প এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী অনুষ্ঠান চলাকালে, ঘর পাওয়া, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট নাগরিক ও সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম তোফাজ্জেল হোসেন মিয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে আশ্রয়ণ প্রকল্পের ওপর একটি ভিডিও তথ্যচিত্র প্রদর্শিত হয়। এরআগে প্রধানমন্ত্রী আরও নয়টি জেলা-মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, পঞ্চগড়, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা ও মাগুরাকে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পটি এখন পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজার ৬১৭ পরিবারকে তাদের মালিকানায় দুই শতাংশ জমিসহ আধা-পাকা বাড়ি দিয়ে পুনর্বাসন করেছে। এসব বাড়িতে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বিনামূল্যে সংযোগ দেয়া হয়েছে। আশ্রয়ণ প্রকল্প ও অন্যান্য কর্মসূচির আওতায় ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত মোট ৮ লাখ ২৯ হাজার ৬০৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বিশেষজ্ঞদের অভিমত, প্রান্তিক জনগোষ্ঠীর পুনর্বাসনে প্রধানমন্ত্রীর স্বপ্নের আশ্রয়ণ প্রকল্পের কারণে চরম দরিদ্র ও ভাসমান মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গৃহহীনদের পুনর্বাসন কর্মসূচি চালু করেছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ চলমান….

Read More »

ওজন কমানোর ওষুধ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় : নভো নরডিস্ক

আন্তর্জাতিক ডেস্ক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : কোপেনহেগেন, ৯ আগস্ট, ২০২৩খৃ. : ডেনিশ ফার্মা গ্রুপ নভো নরসডিস্কের স্থুলতার ওষুধ ‘ওয়েগোভি’ হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি এক পঞ্চমাংশ কমাতে সক্ষম হয়েছে। কোম্পানিটি মঙ্গলবার এক ঘোষণায় বলেছে, এরফলে তাদের শেয়ারের দামও অনেক বেড়ে গেছে। প্রাথমিকভাবে গবেষণায় দেখা যায়, এই ওষুধ ওজন কমানোর ক্ষেত্রে ইতিবাচক কাজ করে। পরবর্তীতে ওষুধটি ব্যাপক জনগোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে। এই ওষুধের কার্যকারিতা পরীক্ষা করে দেখার জন্য ৪৫ বছর বয়সের ১৭,৬০৪ জনকে বেছে নেওয়া হয় এবং তাদেরকে এলোমেলোভাবে ইনজেকশনের মাধ্যমে না হয় মুখে খাওয়ার একটি ওষুধ দেওয়া হয়। পাঁচ বছরের মধ্যে এই ওষুধ ব্যবহার করা হয়। নভো নরডিস্কের এক বিবৃতিতে বলা হয়, এই ওষুধ ব্যবহার করার পর দেখা যায়, তাদের স্ট্রোক, এবং হার্ট অ্যাটাকে মৃত্যু ২০ শতাংশ হ্রাস পেয়েছে। ট্রায়ালের বিস্তারিত ফলাফল এই বছরের শেষের দিকে বিজ্ঞান বিষয়ক একটি সম্মেলনে তুলে ধরা হবে। এতে আরো বলা হয়, তারা ২০২৩ সালের মধ্যে ওষুধটির বাজারজাত করনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের আবেদন করবেন। কোম্পানিটির এমন ঘোষণায় কোপেনহেগেন স্টক এক্সচেঞ্জে নভো নরডিস্কের শেয়ারের দাম ১৭ শতাংশ বেড়ে যায়। কোম্পানির উন্নয়ন বিষয়ক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্টিন হোলস্ট র‌্যাঞ্জ বলেন, ‘আমারা এই ওষুধের ফলাফলের ব্যাপারে খুব উৎফুল্ল।’ এদিকে চিকিৎসকরা নভো নরডিস্কের ওষুধের এমন ফলাফলকে স্বাগত জানিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, স্থুলতার চিকিৎসা নিয়ে বিশ্বের ওষুধ কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক প্রতিযোগিতা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের একশ’ কোটিরও বেশি মানুষ স্থুলতায় ভুগছে।

Read More »