সর্বশেষ
সর্বশেষ

Day: August 10, 2023

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির ১৯তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ০৯ আগষ্ট ২০২৩ খৃষ্টাব্দ একাদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠক কমিটির সভাপতি সাগুপতা ইয়াসমিন এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোঃ আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, আব্দুস সোবহান মিয়া, এম এ মতিন এবং গোলাম কিবরিয়া টিপু অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী অন্যান্য সদস্যসহ সকল শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। বৈঠকে ১৮তম বৈঠকের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন অগ্রগতি, বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকুরী জাতীয়করণের সমস্যা ও সমাধানের অগ্রগতি এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) এর কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা নূন্যতম এইচ.এস.সি নির্ধারণপূর্বক এতদসংক্রান্ত প্রবিধানমালা চূড়ান্ত করে দ্রুত প্রজ্ঞাপনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে জানানো হয়, সরকার পর্যায়ক্রমে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণের বিষয়ে কাজ করে যাচ্ছে। জাতীয়করণের বিষয়ে যৌক্তিকতা, কার্যকর নীতিমালা তৈরি, আর্থিক সংশ্লেষ এবং সরকারের সক্ষমতা যাচাই করে সমন্বিত উদ্যোগ গ্রহন করা হচ্ছে। এছাড়া এটি একটি নীতি নির্ধারনী বিষয় হওয়ায় বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে এ বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন। বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের চাকরি জাতীয়করণের সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের এসকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কমিটি বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) কে উচ্চ শিক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানদণ্ড ও অ্যাক্রেডিটেশনের মাধ্যমে একাডেমিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। বৈঠকে কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Read More »

রংপুরে পবনাপুর রক্তদান সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে পবনাপুর রক্তদান সংগঠনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসুচী পালন করা হয় । মঙ্গলবার পবনাপুর রক্তদান সংগঠনের আয়োজনে ও ইয়ুথ মিরর সার্ভিস ফর স্টুডেন্টস (ণগঝঋঝ) এর সহযোগিতায় রংপুর সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের ধর্মদাস বারো- আওলীয়া এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ক্যাম্পেইন পালন করা হয়। বিনামূল্যে ৩০০ এর অধিক মানুষের রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন পবনাপুর রক্তদান সংগঠন এর প্রতিষ্ঠাতা আবু সাঈদ খন্দকার, গ্রুপ এডমিন শাহাদত হোসাইন রোমিও মডারেটর মোছা সাহনাজ পারভিন আসমানী মডারেটর আহম্মদ আলী,উপদেষ্টা পরিষদের নির্বাহী পরিচালক তুহিন মন্ডল, সদস্য মোছা: তৃশা আক্তার টেকনোলজিস্ট সালেহিন ও ইয়ুথ মিরর্ সার্ভিস্ ফর স্টুডেন্টস্ এর সভাপতি মোঃ কামরুল হাসান, সহ সভাপতি মোঃ মুন্তাসির রহমান রিয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম, অর্থ সম্পাদক মোছাঃ আতকিয়া জাহান আদুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাফিউল ইসলাম ও কার্যকারী কমিটির সদস্য সামিয়া মুস্তারি ও পলাশ আহমেদ। রক্তের গ্রুপ ক্যাম্পেইন এর আগে প্রতিষ্ঠাতা পরিচালক আবু সাঈদ বলেন, আমারা চাই সারা বাংলাদেশ বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দিব এবং অসহায় রুগীকে রক্তের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব কামরুল হাসান বলেন নিজে রক্ত দান করবো এবং বন্ধু বান্ধব সহ আশে পাশের সকল মানুষকে বিনামূল্যে রক্তদানে আগ্রহী করে তুলবো। উপদেষ্টা পরিষদের নির্বাহী পরিচালক তুহিন মন্ডল বলেন আমি এই সংগঠন এর সাথে আজীবন আছি এবং পাশে থাকব অসহায় রুগীকে সেবা করে যাব।এডমিন শাহাদত হোসাইন রোমিও বলেন সবার রক্তের গ্রুপ জানার আগে অন্তপক্ষে নিজের গ্রুপ টি জেনে রাখা আর আমরা সেই কাজটি প্রতিনিয়ত করে আসছি ও করে যাব।

Read More »

রংপুরে ডেঙ্গু প্রতরোধে ব্যতিক্রমী প্রচারণা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে প্রতিনিয়ত। সরকারের পাশাপাশি জনসাধারণের মাঝে সচেতনতা তৈরিতে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। এ কারণে ডেঙ্গু রোধে সচেতনতামূলক ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছেন রংপুরের কয়েকজন শিক্ষার্থী।বুধবার (৯ আগস্ট) সকালে রংপুর নগরীর টাউন হল-সংলগ্ন প্রধান সড়কের পাশে মশারি টাঙিয়ে এবং প্ল্যাকার্ড নিয়ে জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন তারা।দেখা গেছে, সড়কের পাশে একটি মশারি টাঙিয়ে দাঁড়ান শিক্ষার্থীরা। মশারির চারদিকে চারজন হাতে প্ল্যাকার্ড, মশারির ভেতরে একজন বসে আছেন। মশারির দুইপাশে ‘জমা জল যেখানে, ডেঙ্গুর বাহক মশার জন্ম সেখানে’ এরকম স্লোগান এবং ডেঙ্গুর মশার বিভিন্ন লক্ষণ এবং করণীয় বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে প্রচারণা চালাচ্ছেন তারা।ডেঙ্গু নিয়ে সচেতনতামূলক এ অভিনব প্রচারণার আয়োজন করেছে লাল-সবুজ সোসাইটি রংপুর। বরিশালে প্রতিষ্ঠিত লাল-সবুজ সোসাইটি রংপুরেও কাজ করছে। এটি মূলত অনলাইনভিত্তিক সংগঠন।সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জনসাধারণের মাঝে সচেতনতা বাড়াতে তারা এ অভিনব প্রচারণার আয়োজন করেছে। এই অভিনব আয়োজনের সঙ্গে সম্পৃক্ত রয়েছে রংপুরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।এ বিষয়ে রংপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদা সুলতানা মনি বলেন, লাল-সবুজ সোসাইটি সারা দেশে বিভিন্ন জনসচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রংপুরে আমরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরিতে এই আয়োজনে অংশ নিয়েছি।রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, এ অভিনব প্রচারণার লক্ষ্য হলো সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করা। যাতে মানুষ সচেতন হয়। কেননা রংপুরে ডেঙ্গু লার্ভা পাওয়া গেছে। পুরো বিভাগে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছে।সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করছেন পথচারীসহ সচেতন সমাজ। তারা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশক নিধন ও সামাজিক সচেতনতা বাড়ানো সম্ভব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সহজ হবে। এতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসবে।

Read More »

রংপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা পুজা উদযাপন পরিষদের মতবিনিময়

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ রংপুর জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানকে ফুলের শুভেচ্ছা জানান ও মতবিনিময় করেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সভাপতি রামজীবন কুন্ডু ও সাধারণ সম্পাদক পার্থ বোস। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সিঃ সহ সভাপতি শ্রী ধীমান ভট্টাচার্য্য, সহ সভাপতি ড, উত্তম কুমার শাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মলেন্দু গোস্বামী, বিকাশ দাস, কোষাধক্ষ নিখিল বাগচী সহ অন্যান্য নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় নবাগত রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ধর্র্মিয় বিষয়ে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার সকল কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

Read More »