সর্বশেষ
সর্বশেষ

Day: August 19, 2023

রংপুর মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলনের জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রংপুরে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা বের করা হয়। গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকালে নরগীর গ্রান্ড হোটেল মোড় থেকে পদযাত্রায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা, মামুনুর রশিদ, কাজী খয়রাত, রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু, সিঃ সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অতিকুল ইসলাম লেলিন, রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শারীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব বিল মেরাজুল দুলু, রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Read More »

বঙ্গবন্ধু স্মরণে সুরচর্চা কেন্দ্রের আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যালিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: মুক্তিযুদ্ধের চেতনায় সুষ্ঠু ধারার বাঙালি সংস্কৃতি চর্চা বিকাশের লক্ষ্যে আলোচনা সভা ও বিশেষ সংগীতানুষ্ঠান “সুরের ভেলা পর্ব- ৯৪” অনুষ্ঠিত হয়। ১৮ আগষ্ট, শুক্রবার সন্ধ্যায় নগরীর কামাল কাছনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে “তুমি বাংলাদেশের প্রাণ” শিরোনামে ফেইস বুক লাইভ ভিত্তিক অনুষ্ঠান সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও কন্ঠশিল্পী এবং পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সভাপতি, রংপুর জেলা সেচ্ছাসেবকলীগ, মো: সিরাজুল ইসলাম প্রামাণিক। এ সময়ে উপস্থিত ছিলেন আবু তালহা বিপ্লব, ফারহানা লিমা, সুস্মিতা বনিক, মাধবী সরকার, তৌফিকা বেগম প্রমুখ। অনুষ্ঠানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনকর্ম ও দর্শন নিয়ে আলোচনা এবং শিশু-কিশোরদের বিকাশে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো এবং সংগীত চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধু কে নিয়ে রচিত গান পরিবেশন করেন শিক্ষার্থী আরওয়া ফাইরুজ তাফিম, সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন এবং সূপর্না সরকার জয়া এবং তাহিম বিন মাসুদ। যন্ত্রসংগীতে সহযোগিতা করেন বাংলাদেশ বেতার, রংপুর এর যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল এবং কী-বোর্ডে দেবাশীষ রায়। উল্লেখ্য শিশু- কিশোরদের সংগঠনের অন্তর্ভুক্ত করে তাদের মানসিক ও নৈতিক বিকাশ সাধনের পাশাপাশি সংস্কৃতি বিষয়ক শিক্ষা প্রদানের লক্ষ্যে পরিচালিত এ সংগঠন টি নিয়মিত ভাবে নানা ধরনের অনুষ্ঠান পরিচালনা করে আসছে ।

Read More »

রংপুরে এম.এন.এস সমবায় সমিতির সঞ্চয় প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে এম.এন.এস সমবায় সমিতির উদ্যোগে সদস্যদের মাঝে সঞ্চয়ের টাকা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে নগরীর মধ্য গনেশপুর নাড্ডাপাড়াস্থ এম.এন.এস সমবায় সমিতির কার্যালয়ে আলোচনা সভায় বায়তুল শেফা জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন মোফার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা কাউন্সিলর ফেরদৌসী বেগম, বায়তুল শেফা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো ঃ আমিনুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ হাসানুর রহমান হাসান, রংপুর সালেক মার্কেট ব্যাবসায়ী সমিতির দপ্তর সম্পাদক মোঃ জামাদুল ইসলাম মামুন, এম.এন.এস সমবায় সমিতির সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাঈদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রোজা, কোষাধক্ষ মোঃ মহসিন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে প্রধান অতিথি এম.এন.এস সমবায় সমিতির সদস্য আজমেরী বেগম সহ সকল সদস্যদের মাঝে তাদের সঞ্চয়ের টাকা প্রদান করেন।

Read More »

রংপুর মেট্রোপলিটন চেম্বারের ফাইনান্সিয়াল রিপোর্টিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট ২০১৫ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় নগরীর মুলাটোলস্থ লিটিল রংপুর ইন হলরুমে আলেচনা সভায় রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. হামিদ উল্লাহ ভুঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রনালয়ের ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. আহমদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সিঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট মোঃ আতিক উল্লাহ আতিক, পরিচালক হাজী আব্দুর রাজ্জাক, সাব্বির আহমেদ, নুরুল ইসলাম পটু, আলী আহমেদ চান, শাহানাজ বেগম, রাকিবুল হাসান, আখতারুজামান মওলা, জাবেদ হোসেন জুয়েল, রুবায়েত হোসেন খান, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডস্ট্রিজের সভাপতি আনোয়ারা ফেরদৌসী পলি, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, বাংলাদেশ রেস্তোর মালিক সমিতি রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ নুরুল হক মুন্না, সাধারণ সম্পাদক শাহ মোঃ শহিদ আখতার সোহেল, সহ সভাপতি ও মকবুল হোটেলের সত্বাধিকারী মোঃ আসলাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Read More »