সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

রংপুর মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

প্রতিহিংসার বিচারে বন্দী, গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলনের জনগণের আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে রংপুরে মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে পদযাত্রা বের করা হয়। গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকালে নরগীর গ্রান্ড হোটেল মোড় থেকে পদযাত্রায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড. মাহাফুজ উন নবী ডনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

আরও বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য এমদাদুল হক ভরসা, মামুনুর রশিদ, কাজী খয়রাত, রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নাজমুল আলম নাজু, সিঃ সহ সভাপতি রাকিব হোসেন, রংপুর মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরন্নবী চৌধুরী মিলন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অতিকুল ইসলাম লেলিন,

রংপুর মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শারীফ নেওয়াজ জোহা, সদস্য সচিব আফতাবুজ্জামান সুজন, জেলা কৃষক দলের আহবায়ক আনোয়ার শাহাদত, সদস্য সচিব বিল মেরাজুল দুলু, রংপুর জেলা শ্রমিক দলের আহবায়ক আসাদুজ্জামান বাবু, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Friday, 18th September, 2026
7th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM