সর্বশেষ
সর্বশেষ

Day: August 20, 2023

রংপুরে ২৪ নং ওয়ার্ড আ’লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রংপুরে ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর মহানগরীর জিএলরায় রোডস্থ চেতনায় বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভায় ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর মোঃ রফিকুল আলমের সভাপতিত্বে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড, হোসনে আর লুৎফা ডালিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য নওসাদ রশিদ, ফয়জুল হাসান রুবেল, এ্যাড. শফিকুল ইসলাম মুকু, উৎপল সরকার, কাউন্সিলর ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, নিধুরাম অধিকারী , শফিকুল ইসলাম রাহেল, আব্দুল কাদের জিলানী, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর শাহাজাদা আরমান, সহ সভাপতি তহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সফি, নাসিম আহমেদ, ফাতেমা আক্তার, সম্পাদকীয় পদে আইরিন আলম, মোছাঃ মালা, শাহানাজ লাভলী, রেজওয়ানুর রহিম শেখর, হারগাছ থানা আওয়ামীলীগের সভাপতি রেজাউল ইসলাম, চতনায় বঙ্গবন্ধু এর প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম মনু, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসের সাজু, ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি সুব্রত সরকার মুকুল, একেএম মোর্শেদ, মাসুদার রহামান মাসুদ , ধীমান ভট্টাচার্য্য, দুলাল শর্মা, ইউনুছ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল ইসলাম ফেরদৌস, সদস্য হাসিব উর রহমান প্রামানিক, সেলিম চৌধুরী, মোঃ শাহীন, জাহাঙ্গীর আলম সাব্বির, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমোত আরা বন্যা, মহানগর মহিলা আওয়ামীলীগের নেত্রী মনোয়ারা বেগম মলি, আয়শা আক্তার লাভলী, রুপালী হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Read More »

রংপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুর সদর উপজেলার সদ্যপুস্করণী ইউনিয়েনের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ তুলেছেন এক ইউগি সদস্য। রোববার (২০ আগস্ট) বেলা সাড়ে তিন টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই ইউনিয়নের সদস্য সহিদুল ইসলাম সুমন। সংবাদ সম্মেলনে সুমন বলেন, গত ১৪ মে সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাঙানো ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আমাকে জড়িয়ে প্রশাসনের কাছে মিথ্যা অভিযোগ ও মামলা দায়ের করেন চেয়ারম্যান সোহেল রানা। আমি ওই ঘটনার সঙ্গে জড়িত নই। চেয়ারম্যান সোহেল রানার অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমি প্রতবাদ করায় সুপরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে আমাকে ফাঁসানোর অপচেষ্টা চালিয়ে আসছেন। ইউপি সদস্য সুমন বলেন, আমার ওয়ার্ডের ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের সভাপতি আমি, অথচ আমাকে অবগত না করে আমার নাম বাদ দেন চেয়ারম্যান সোহেল রানা। এ নিয়ে আমি গত ১৪ মে দুপুরে ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে যাই। সেখানে আমি চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরলে তিনি আমার ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তার সঙ্গে আমার বাকবিতন্ড হয়। এসময় সেখানে বেশ কয়েকজন ইউপি সদস্যও উপস্থিত ছিলেন। আমি সেখান থেকে রাগ করে বাইরে বের হয়ে আসার পর বিকেলে খবর পাই যে, সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিতভাবে চেয়ারম্যান সোহেল রানা নিজেই তার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি অবমাননা করাসহ ভাঙচুর করেন। ভাঙচুরের সেই ঘটনায় আমাকে আসামি দেখিয়ে ওইদিন রাতেই সদর কোতোয়ালি থানায় মিথ্যা অভিযোগও দায়ের করেন চেয়ারম্যান। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি আমি ভাঙচুর করিনি, এটা আমি শুরু থেকে দাবি করে আসছি। পুলিশ প্রশাসনের দীর্ঘ তদন্তের মাধ্যমেও সেটি প্রমাণিত হয়েছে। ইউপি সদস্য সুমন বলেন, আমার বিরুদ্ধে চেয়ারম্যান সোহেল রানা যেসব মিথ্যা অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ষড়যন্ত্রের কারণে সামাজিকভাবে আমার মানসম্মান ক্ষুন হয়েছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। পুলিশ প্রশাসন যেহেতু তদন্তের মাধ্যমে ওই ঘটনায় আমার সম্পৃক্ততা পায়নি, তাহলে কে বা কারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেছে তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি অনুরোধ করছি। সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য আফরোজা বেগম ও মাহাবুবা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ বর্মন স্বাধীন, বাম নেতা আমজাদ হোসেন, জাসদ নেতা আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। অভিযোগের বিষয়ে জানতে সদ্যপুস্করণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সোহেল রানার মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।

Read More »

বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা ও মহানগর শাখার মানববন্ধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: ‘কংগ্রেসের মূলনীতি, সুস্থ ধারার রাজনীতি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় নির্বাচনে ডিসিদের পরিবর্তে জেলা নির্বাচন কর্মকর্তার রিটার্নিং অফিসার নিয়োগ, সব ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা সহাপন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে মানববন্ধন করেন বাংলাদেশ কংগ্রেস রংপুর মহানগর ও জেলা শাখা। রবিবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ কংগ্রেসের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দাবি আদায়ের মানববন্ধন কর্মসূচিতে বাংলাদেশ কংগ্রেস রংপুর মহানগর শাখার আহবায়ক হাছান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক এসএ হক আসবান, মহানগর কমিটির সদস্য সচিব মশিউর রহমান, সাবেক মেয়র প্রার্থী আবু রায়হান, সদস্য হযরত আলী, সানজিদা বেগম, মুকুল সরকারসহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন দাবি আদায় না হলে রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

Read More »