সর্বশেষ
সর্বশেষ

Day: August 23, 2023

‘কার কাছে বিচার চাইব, মামলা করি কী হইবে?’

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের আইডিয়াল জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় মানিক চাঁদ (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার মেয়ে সূর্য মণি (৩৫)।নিহত মানিক চাঁদের বাড়ি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীর রামনগর গ্রামে। আর রংপুর শহরের আরকে রোডে ওই হাসপাতালটির অবস্থান।নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত রোববার (২০ আগস্ট) সন্ধ্যায় ঘাড়ের টিউমারের অপারেশনের জন্য মানিক চাঁদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় তার টিউমার অপারেশন শুরু হয়। এ সময় মানিকের জ্ঞান না থাকায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক স্বজনদের জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।মানিকের মেয়ে সূর্য মণি অভিযোগ করেন, দুপুর ২টায় তার বাবার টিউমারের অপারেশন করার কথা ছিল। কিন্তু তখন না করে সন্ধ্যায় অপারেশন করতে যাওয়ায় তার বাবার মৃত্যু হয়েছে।বিচার চাওয়ার বিষয়ে জানতে চাইলে সূর্য মণি বলেন, ‘কার কাছে বিচার চাইব? মামলা করি-বা কী হইবে। ওমার (ক্লিনিক মালিক) ম্যালাগুলো ট্যাকা। সবাকে কিনে নেবে। পরে বলবে, তোমার বাবা হার্ট অ্যাটাক করি মারা গেইচে। দেশোত কি গরিবের বিচার আছে?’জানা গেছে, মানিক চাঁদের স্ত্রীর নাম চান মণি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। মেয়ে তিনটি বড়। সবার বিয়ে হয়েছে। বাবার মৃত্যু নিয়ে বিচার চাইতে দেখা যায় মেয়ে সূর্য মণিকেই। বাবার মৃত্যুর সংবাদ শুনে অপর দুই মেয়ে অনেক দূরে অবস্থিত তাদের স্বামীর বাড়ি থেকে রওনা দেন বলে জানা গেছে।এদিকে সোমবার রাত ১২টার দিকে ওই ক্লিনিকে গিয়ে দেখা যায়, তখনও হাসপাতালের কেবিনের একটি বেডে মানিকের মরদেহ পড়ে আছে। পরে রাতেই স্বজনরা মরদেহ নিয়ে রওনা দেন। রোগীর মৃত্যুর বিষয়ে ও রাত ১২টায় মরদেহ উদ্ধার না করার বিষয়ে জানতে চাইলে সেখানে উপস্থিত রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মজনু মিয়া বলেন, চিকিৎসকের হাতে রোগী মারা যেতেই পারে। এছাড়া চিকিৎসক বন্ডসই নিয়ে চিকিৎসা দেন। তা ছাড়া পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ কীভাবে উদ্ধার করবো।এক প্রশ্নের জবাবে উপ-পরিদর্শক বলেন, যে চিকিৎসকের নাম বলা হয়েছে, আসলে সেই চিকিৎসকই চিকিৎসা দিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।অভিযোগের ব্যাপারে জানতে হাসপাতালের পরিচালক মিনার বসুনিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

Read More »

রংপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: “মানুষই মুখ্য। মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের উদ্বোধন শেষে একটি র‌্যালী নগরীর মূল-মূল সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ করে শিল্পকলা একাডেমী ভবনের হলরুমে আলোচনা সভা ও আলোচনা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত শিশুদের প্রতিযোগীতার মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশে^র হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ চন্দ্র রায়, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সামসুজ্জামান ফারুকী, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আবু তালহা বিপ্লব প্রমূখ।কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়ে আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। আলোচনা শেষে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকসংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ও রংপুরে অবস্থিত মাদক নিরাময় কেন্দ্রের প্রতিনিধিরা অংশ নেয়।

Read More »