সর্বশেষ
সর্বশেষ

Day: August 30, 2023

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা জাকির কারাগারে

কূটনীতিক প্রতিবেদক/ দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ১৫ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক আজ মঙ্গলবার এই আদেশ দেন। জাকির হোসেনের আইনজীবী শাহিনুর ইসলাম প্রথম আলোকে বলেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় উচ্চ আদালত ছয় সপ্তাহের মধ্যে জাকির হোসেনকে বিচারিক আদালতে আত্মসমর্পণের আদেশ দেন। উচ্চ আদালতের সেই নির্দেশনা অনুযায়ী আসামি আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ১৪ মার্চ জাকির হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১৫ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়। জাকির হোসেনের জমা দেওয়া আয়কর নথি ধরে অনুসন্ধান চালিয়ে দুদক তাঁর অবৈধভাবে অর্জিত সম্পদের তথ্য পায়। ২০২১-২২ আয়কর নথি অনুযায়ী, জাকির হোসেনের নামে ধানমন্ডির ১ নম্বর সড়কে ৫০ লাখ ৮৪ হাজার ৮০০ টাকা মূল্যের একটি ফ্ল্যাট, খিলগাঁওয়ের নন্দীপাড়ায় ২৬৩ অজুতাংশ জমির ওপর ৭৫ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা খরচ করে পাঁচতলা ভবন নির্মাণসহ মোট ১ কোটি ৫১ লাখ ১০ হাজার ২০০ টাকার স্থাবর সম্পদ পাওয়া যায়। এ ছাড়া ১৩ কোটি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৩৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের টয়োটা রোস গাড়ি, নগদ ১৯ লাখ ১৯ হাজার ৯৭০ টাকা ও ব্যাংক হিসাবে রক্ষিত ৭২ হাজার ৫০৬ টাকাসহ মোট ১৩ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৪৭৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য রয়েছে আয়করে। সব মিলিয়ে জাকির হোসেনের স্থাবর-অস্থাবর সম্পদের মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৩৯ লাখ ৯৭ হাজার ৬৭৬ টাকা। জাকির হোসেন ১৯৯২ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি ১৯৯৫ সালে কুয়েত দূতাবাসে এবং ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত কেনিয়ার নাইরোবিতে বাংলাদেশ হাইকমিশনে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

Read More »

সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে স্পীকারের শোক

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া : ঢাকা, ৩০ আগস্ট ২০২৩ খ্রি. বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। স্পীকার সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, আজ বুধবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৬ বছর। মো. আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগ থেকে টানা সাতবার দলীয় মনোনয়ন পেয়েছিলেন এবং পঞ্চম, সপ্তম, নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সপ্তম সংসদে তিনি মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে দ্বিতীয় বারের মতো নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সংসদ সদস্য মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপিসহ অন্যান্য হুইপবৃন্দ।

Read More »

রংপুরের ৯ বছর ধরে পলাতক ১৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরের ১৩ টি মামলার গ্রেফতারি পরোয়ানা নিয়ে পালিয়ে থাকা আসামি শাহজাহান মিয়াকে (৬৫) অবশেষে ধরতে সক্ষম হয়েছে পুলিশ। দীর্ঘ ৯ বছর ধরে পলাতক থেকেও শেষ রক্ষা হয়নি তার। গত ২৮ আগস্ট রবিবার ঢাকার সাভার থানার বিলামানিয়া তেতুলঝড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহজাহান রংপুর নগরীর তাজহাট থানাধীন ধর্মদাস মসজিদপায়া গ্রামের মৃত বাচ্চা মিয়ার ছেলে। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানা পুলিশের ভরাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন আলী জানান, শাহজাহানের বিরুদ্ধে ১৩টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। ২০১৪ সাল থেকে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Read More »

রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম: রংপুরে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গোলাম রব্বানী বিপ্লব, আবু বারেক বারি মিঠু, মাহবুব হোসেন সুমনসহ অন্যরা।সংবাদ সম্মেলনে গোলাম রব্বানী বিপ্লব বলেন, রংপুর মেডিকেল পূর্বগেট এলাকায় মোহনা হাউজিংয়ের অধীনে নির্মিত ১৪ তলা ফাউন্ডেশন দেয়া ভবনটি যা বর্তমানে ১০ তলা রয়েছে। ভবনটির বিভিন্ন তলার বিম ইতোমধ্যেই চাপ সহ্য করতে না পেরে সরে গেছে। এছাড়াও ভবনটির নিচের প্রস্থ এবং ওপর তলার প্রস্থের মধ্যে ব্যাপক ফারাক রয়েছে, যার ফলে ভবনটি একদিকে হেলে গেছে। এতে করে আমরা এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছি।তিনি আরও বলেন, এই ঝুঁকিপূর্ণ ভবনটির আশেপাশে প্রায় ২৫টি পরিবার বসবাস করে, পাশে একটি মসজিদ আছে। যেখানে প্রতিদিন প্রায় ৪’শ থেকে ৫’শ মানুষ নামাজ পড়তে আসেন। এছাড়াও এই ঝুঁকিপূর্ণ ভবনটি প্রধান সড়কের পাশে। এতে করে হাজার হাজার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এই ঝুঁকিপূর্ণ ভবনটির কারণে। যেকোন সময় এ ভবনটি ধসে যেতে পারে, আর রংপুর সিটি কর্পোরেশন এ নিয়ে পদক্ষেপ গ্রহণ না করে নীরব ভূমিকা পালন করছে। এনিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সিটি কর্পোরেশনকে অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনটি দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি।এ নিয়ে রংপুর সিটি কর্পোরশেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার এক দশক পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জনবল কাঠামো অনুমোদন হয়নি। পর্যাপ্ত জনবলের অভাবে আমরা আইনি ব্যবস্থা নিতে পারছি না। তবে যার বিল্ডিং কোন অনুসরন না করে ভবন নির্মাণ করেছেন, আজ হোক বা কাল হোক তাদের ত্রুটিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলা হবে।

Read More »